কালাই রুটি❤️

দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এ রুটির চল বেশি। এখনো সেখানে কালাই রুটি এক অন্যতম জনপ্রিয় খাদ্য।

ষোল শতকের মাঝামাঝি সময়ে বার্নিয়ার বাংলায় ভ্রমণে এসেও বলেছিলেন, ‘বাঙালিরা গমের খাদ্য পছন্দ করে না। ভাত-মাছ তাদের প্রধান খাবার।’ এ থেকে বোঝা যায়, বাঙালিরা কোনো দিনই গমের তৈরি খাদ্য বিশেষ করে রুটি খেতে পছন্দ করত না। তবে চালের গুঁড়া দিয়ে তৈরি নানা রকম পিঠা ছিল খুবই জনপ্রিয়। চালের গুঁড়ার সাথে মাষকলাই ডালের গুঁড়া মিশিয়ে এখনকার রুটির মতো এক ধরনের রুটি বানানো হতো। সে রুটিকে বলা হতো কালাই রুটি। তবে কালাই রুটি এ দেশে সর্বত্র প্রচলিত ছিল না। দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ এলাকায় কালাই রুটির চল বেশি। এখনো সেখানে কালাই রুটি এক অন্যতম জনপ্রিয় খাদ্য।

রাজশাহী অঞ্চলে মহানন্দা-পদ্মার বালুচরে প্রচুর পরিমাণে মাষকলাই উৎপন্ন হয়। মাষকলাইকে স্থানীয় ভাষায় বলা হয় ‘কালাই’ বা কলাই। কালাই দিয়ে রুটি বানানো হয় বলে এর নাম কালাই রুটি।

কলাই দানা গুঁড়ো করে সেই গুঁড়ো চালের গুঁড়োর সাথে লবণ সহকারে মিশিয়ে পানি দিয়ে খামি বা কাই তৈরি করা হয়। সাধারণত দুই ভাগ চালের গুঁড়োর সাথে এক ভাগ কালাইয়ের গুঁড়ো মেশানো হয়। এরপর সেই খামি গোল গোল করে দুই হাতেই পিটিয়ে রুটি তৈরি করা হয়। গমের রুটির মতো এই রুটি তাই অতটা পাতলা হয় না। গমের রুটি বা পরোটা বানাতে যেমন রুটি বেলনা ও পিঁঁড়ি লাগে, তাওয়া লাগে। কালাই রুটি বানাতে সেসব লাগে না। হাতে রুটি পালটাপালটি করে পিটিয়ে গোলাকার রুটির আকৃতি দেয়ার পর তা একটি মাটির খলায় ভাজা হয়। ভাজার সময় কালাই রুটি ফুলে ওঠে। ফুলে ওঠা রুটিগুলোই খেতে বেশি ভালো লাগে। গরম রুটি চাটনি দিয়ে খেতে মজা লাগে। তবে ঠাণ্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। চাটনি তৈরি করা হয় পেঁয়াজকুচি, মরিচ, ধনেপাতা বাটা, লবণ ও সরিষার তেল দিয়ে। চাঁপাইনবাবগঞ্জে কালাই রুটি হলো সকালের ঐতিহ্যবাহী নাশতা। বিশেষ করে শ্র্রমিকদের কাছে এটা এক উপাদেয় লেহারি বা নাশতা। কেননা এ রুটি অনেকক্ষণ পেটে থাকে। কালাই রুটির রঙ একটু কালচে বাদামি।

কালাই রুটির জন্য রাজশাহীর উপশহরে কালাও হাউজ,কালাই বাড়ি সহ কিছু বিখ্যাত হোটেল রয়েছে।

হাসের মাংস গরুর বট দিয়ে খেতে খুবি সুস্বাদু।

তবে রুটির সাথে সব দোকানেই বেগুন ভর্তা থাকবেই।

কালাই রুটি :heart:

40 Likes

আগমী মাসের শেষের দিকে ঐ এলাকায় যাবার ইচ্ছা আছে। যদি যাই, তাহলে মিচ হবে না- ইনশাল্লাহ।

4 Likes

ইন শা আল্লাহ @jakiripsc

4 Likes

কালের বিবর্তনে সব অঞ্চলেই কৃষিজীবী গেরস্ত বাড়ি কমেছে, কালাইয়ের চাষ কমেছে। একসময় যে রুটি সব ঘরেই তৈরি হত, আজ তা চাঁপাইনবাবগঞ্জের অনেক ঘরে সৌখিন খাবারে পরিণত হয়েছে।

4 Likes

অনেক শুনেছি, এখনো খাওয়ার ভাগ্য হয়নি।

ইনশাআল্লাহ গেলে মিস হবেনা।

4 Likes

খেতে মন চাচ্ছে @MohammadPalash ভাই :yum:

একটু চেটে দেখলে মন্দ হয় না :yawning_face:

3 Likes

দারুণ! খুবই মজাদার। গরম গরম এর স্বাদ অতুলনীয়

ধন্যবাদ, চমৎকার লেখার জন্য।

5 Likes

@AzijulhakimS অবশ্যই চেখে দেখা উচিত :heart:

4 Likes

স্বাদ/ মজা আসলে এটা আপেক্ষিক কিন্তু পুরো আয়োজন টা সত্যিই মজার :heart: ৷ @anazizullah

5 Likes

ঠিক বলেছেন। স্বাদ সবার ভালো লাগবে তা নয়, আসলেই আপেক্ষিক :smile:

3 Likes

@anazizullah ধন্যবাদ ভাই

2 Likes

অনেক ভালো লেখেছেন ভাই

2 Likes

@Moshiur2018 ধন্যবাদ ভালোবাসা নিবেন।

1 Like

আমি উপশহর থাকি। কালাই বাড়ি বা কালাই হাউস এর দোকান গুলা রাতের বেলায় অনেক জমে উঠে। বাইক নিয়ে দুর দূরান্ত থেকে এখানে কালাই রুটি খেতে আসে। আমার গ্রামের বাড়ি চাঁপাই তে। তাই কালাই রুটি খেয়েই প্রায় বড় হয়েছি বলা যায়। এখানকার দোকানের বানানো কালাই রুটি আর বাড়িতে মায়ের হাতের বানানো কালাই রুটি এর মধ্যে অনেক তফাত হয়।

তেরখাদিয়া উত্তর পাড়ায় যেতে মোড়ের উপরে একটা ছোট দোকানে একবার রুটিতে বাড়ির স্বাদ পেয়েছিলাম। পিএন স্কুলের সামনের দোকানটায় সবাই অরিজিনাল চাঁপাই এর লোক থাকে, সাথে হাসের মাংস টাও বেশ মজার এদের।

রাজশাহী তে যে কেউ আসলে একটা মেসেজ করবেন। গল্প আর আড্ডায় খাওয়া হবে একসাথে।

2 Likes

@NahidHossain অনেক তথ্য পেলাম ধন্যবাদ :heart:

2 Likes

অনেক সুন্দর লিখা তবে কিছু টিপস @MohammadPalash

১। সবচেয়ে সুন্দর / ভিজিতর কে টানবে এমন ছবি প্রথমে দিবে

২। ছবি দেয়ার পর লিখা শুরু করবেন প্যাঁরা আকারে লিখলে ভাল

৩। হেডিং গুল Bold করে দিতে পারেন

৪। সবভব হলে maps location , price এই ধরনের ইনফরমেশন গুলো দিয়ে দিবেন

3 Likes

মজাদার খাবার সব সময় মজা লাগে, লেখার জন্য ধন্যবাদ

2 Likes

@MohammadPalash আমার কখন খাওয়া হয়নি, তবে ইচ্ছা আছে খাওয়ার

2 Likes

Hi @MohammadPalash ,

Thank you for sharing the popular food from Rajshahi!

I would like to inform you that since the content you shared is related to Food & Drink topic label, I am relabeling your post in order to keep Connect organized.

For more information about topics on Connect, I recommend you read this article - What are Connect topics?.

1 Like

অশেষ ধন্যবাদ আর্টিকেল পড়েছি আশা করি পরবর্তীতে এই ব্যাপারে আমি আরোও সতর্ক থাকবো। @AngieYC

1 Like