গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্ (বাংলাদেশের অন্যতম একটি ফাইভ স্টার রিসোর্ট)

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্ শ্রীমঙ্গলের মৌলভীবাজারের অবস্থিত একটি ফাইভ স্টার রিসোর্ট। এই রিসোর্ট টি নিজেদের ছুটি কাটানোর পাশাপাশি বিভিন্ন কর্পোরেট ইভেন্ট আয়োজন করার জন্য উপযুক্ত।

রিসোর্টে চেক-ইনের পরে নিজেদের রুম বুঝে নেয়ার পূর্বে রিসিপশনে নিজেদের সকল তথ্য, জাতীয় পরিচয় পত্র সহ জমা দিতে হয়।

তবে এই সময়টুকু আপনি একটুও বোরিং ফিল করবেন না কারণ তাদের লবি এরিয়াটি অনেক সুন্দর এবং খুব সুস্বাদু একটি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে তারা আপনাকে বরণ করবে।

৮ টি ক্যাটাগরি অনুযায়ী এই রিসোর্ট টিতে সর্বমোট ১৩৫ টি হোটেল রুম রয়েছে।

এই রিসোর্টটিতে ছোট্ট একটি লেক আছে যা এই রিসোর্টটির সৌন্দর্য আরো বহু গুনে বাড়িয়ে দিয়েছে। লেকের মাঝামাঝি একটি কাঠের সেতু রয়েছে যার মাধ্যমে লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেইন টাওয়ার বিল্ডিং এ যাতায়াত করা যায়।

বাংলাদেশের অন্যান্য রিসোর্ট গুলোর থেকে আমার এই রিসোর্ট টি ভালো লেগেছে কারণ আমার কাছে মনে হয়েছে অন্যান্য রিসোর্ট গুলোতে প্রাকৃতিক পরিবেশের চেয়ে স্থাপনা গুলোকে বেশি গুরুত্ব দেয়া হয় কিন্তু গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে

আসলে আপনি বুঝতে পারবেন তারা কত সুন্দর ভাবে প্রকৃতির সাথে নিজেদের রিসোর্টটি ফুটিয়ে তুলেছেন। চারদিকে শুধু সবুজ আর সবুজ, পাখির কোলাহল। যে কোন বয়সের যে কেউ এই রিসোর্টটিতে গেলে প্রকৃতির সাথে নিজেকে বিলিয়ে দিতে পারবেন।

এই রিসোর্টটিতে সু বিস্তৃত একটি সুইমিং পুল ও একটি জাকুজি আছে। সুইমিং পুলের পানির টেম্পারেচার কন্ট্রোল করা তাই যে কোন সিজনে অনায়াসে আপনি সুইমিং করতে পারবেন এবং সুইমিং পুলটি এনজয় করতে পারবেন। রিসোর্টের বাইরের গেস্টদের জন্য পুলটি উন্মুক্ত নয়। শুধুমাত্র রিসোর্টে অবস্থানকারী অতিথিরাই এই পুলে এক্সেস পাবেন। সুইমিং এর জন্য তাদের নির্দিষ্ট ড্রেস কোড আছে যা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। রিসোর্টে যে কোন একটি রুম নিলে এই সুইমিংপুলে আপনার এন্ট্রি ফ্রি। তবে এই সুইমিং পুলটি ছাড়াও তাদের টাওয়ার বিল্ডিং এ একটি সুইমিং পুল আছে যেখানে পেমেন্ট করে আপনি সুইমিং করতে পারবেন মানে এন্ট্রি ফ্রি প্রযোজ্য সেখানে।

যারা একটু নিরিবিলি পরিবেশে নিজেদের সময়টুকু এনজয় করতে চান এবং রিলাক্স টুর চান তারা অবশ্যই ঘুরে আসতে পারেন গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে্।

কিভাবে যাবেন এবং ফিরবেন:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসে যাওয়া গেলেও আমার কাছে সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে ট্রেনে যাওয়া।

ঢাকার কমলাপুর কিংবা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী কয়েকটি ট্রেন পেয়ে যাবেন যারা শ্রীমঙ্গলেও স্টপেজ দেয়।

নিজেদের সুবিধামতো ট্রেনে উঠে যাবেন তবে আমার মতে একটু সকাল সকাল রওনা দেওয়াই ভালো যেমন আমি গিয়েছিলাম সকাল ৬ঃ২০ এর ট্রেনে এবং পৌঁছে গিয়েছিলাম সকাল ১১ টার মধ্যেই।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নেমে একটি রিজার্ভ সিএনজি নিয়ে চা বাগান দেখতে দেখতে পৌঁছে যাবেন গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে্। সিএনজি ভাড়া নিবে সর্বোচ্চ ১০০ টাকা।

একইভাবে ঢাকায় ফেরার জন্য শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে আপনারা বিমানবন্দর কিংবা কমলাপুর রেলওয়ে স্টেশনে নামতে পারবেন।

রিসোর্টে রুমের ভাড়া: এই রিসোর্টে কাপল রুম স্টার্টিং প্রাইস ১৫,০০০ টাকা যেটার সাথে নরমালি বুফে ব্রেকফাস্ট, বুফে লাঞ্চ এবং বুফে ডিনার ইনক্লুড থাকে।

এছাড়াও সিজন ভেদে তাদের বিভিন্ন অফার প্রযোজ্য থাকে রুমগুলোর উপর। তাই অবশ্যই যাওয়ার আগে তাদের ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না।

কোন সিজনে যাবেন: যে কোন সিজনেই আপনি এই রিসোর্ট টি এনজয় করতে পারবেন তবে সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকালে যাওয়া এখন অনেকেই মনে করতে পারেন যে বর্ষাকালে কিভাবে আবার রিসোর্ট এনজয় করা যায় সারাক্ষণ তো বৃষ্টি হয়!

তবে ব্যাপারটি কিন্তু এমনটি নয় শ্রীমঙ্গলের মেইন সৌন্দর্যই হচ্ছে বর্ষা এবং প্রকৃতি। বর্ষাকালে শ্রীমঙ্গল সবুজে সবুজ থাকে তাই এ সময় আমার কাছে শ্রেষ্ঠ মনে হয় এই রিসোর্টটি উপভোগ করার জন্য।

বি:দ্র: লোকাল গাইড কানেক্ট ফোরামে এটি আমার প্রথম পোস্ট। যতটুকু পেরেছি আমার কথার মাধ্যমে চেষ্টা করেছি আপনাদের কাছে এই রিসোর্ট টির সৌন্দর্য ফুটিয়ে তোলার।

এই পোস্টটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে লেখা।

#ConnectdayBangladesh #localguidesbd #meetup190

29 Likes

কানেক্টে আপনাকে স্বাগতম।

খুব সুন্দর পোস্ট এবং ছবিগুলো। আশা করি সামনে আরো ভালো ভালো পোস্ট পাবো আপনার কাছ থেকে।

5 Likes

কানেক্ট এ স্বাগতম। খুব সুন্দর করে বিস্তারিত লিখার জন্য @Sarmine_Talukder আপনাকে ধন্যবাদ

ভার্টিক্যাল ছবির চেয়ে ল্যান্ডস্কেপ ছবি আমি বেশী ব্যাবহার করি, এতে সুন্দর ও এডজাস্ট হয়।

একবার গিয়েছিলাম, যেহেতু বুকিং ছাড়া প্রবেশ নিষেধ তাই ভিতরের সৌন্দর্য দেখতে পারিনি। আপনার মাধ্যমে আজ দেখে নিলাম। আবারো ধন্যবাদ

5 Likes

ধন্যবাদ ভাইয়া আমি মাথায় রাখলাম ব্যাপারটা :slightly_smiling_face:

ইনশাআল্লাহ এখন থেকে আমিও চেষ্টা করব ল্যান্ডস্কেপ পিকচার দেওয়ার জন্য @Soykot_azam

5 Likes

ইনশাআল্লাহ ভাইয়া চেষ্টা করব এখন থেকে একটিভ থাকার

এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য :slightly_smiling_face:

@SabbirShawon

3 Likes

কানেক্টে আপনাকে @Sarmine_Talukder স্বাগতম। প্রথম পোস্ট অনেক সুন্দর হয়েছে। আশা করি এমন আরো সুন্দর সুন্দর পোস্ট পাবো সামনে।

5 Likes

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :blush:

ইনশাআল্লাহ চেষ্টা করবো এখন থেকে রেগুলার পোস্ট করার

@NaptiRasedul

3 Likes

অনেক সুন্দর ও ভালো লিখেছেন।

3 Likes

ভাইয়া আপনাদের সবার কমেন্ট আমাকে আরো অনুপ্রেরণা দিল ভালো কিছু লিখবার @MonirHB

3 Likes

কানেক্টে আপনাকে স্বাগতম। খুবই চমৎকার ভাবে বিস্তারিত গুছিয়ে লিখেছেন @Sarmine_Talukder আপু।

শুভ কামনা রইলো, লিখার ধারা অব্যাহত থাকুক।

2 Likes

হ্যালো, @Sarmine_Talukder ,

কানেক্টে আপনাকে স্বাগতম। অনেক তথ্যসমৃদ্ধ পোস্ট। ছবিগুলো দেখেই মনে হচ্ছে ভেতরের পরিবেশটা অসাধারণ। প্রকৃতিপ্রেমী যে কেউকেই আকৃষ্ট করবে এই মনোরম পরিবেশ।

সুন্দর এই প্লেসটি সম্পর্কে বিস্তারিত শেয়ার করার জন্য ধন্যবাদ।

4 Likes

ধন্যবাদ ভাইয়া

দোয়া রাখবেন @NasimJ

1 Like

প্রথম পোস্ট তাই হয়তো ওভাবে গুছিয়ে লিখতে পারিনি, কিন্তু আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারবো।

দোয়া রাখবেন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য @AbdusSattar

1 Like

আপনার লেখা দেখে মন চায় যে যাইতে ।

1 Like