# "ভিমরুলী" এশিয়ার বৃহত্তর ভাসমান পেয়ারা বাজার ভ্রমণ

**URL:** <https://www.localguidesconnect.com/t/topic/383761>\
**Category:** Google Maps contribution stories\
**Created:** [July 31, 2022, 1:24pm UTC](https://www.localguidesconnect.com/t/topic/383761 "2022-07-31T13:24:22Z")\
**Posts on this page:** 9\
**Page:** 1

**Author:** ![Shahnewaj\_Sanu](https://avatars.discourse-cdn.com/v4/letter/s/278dde/32.png) [@Shahnewaj\_Sanu](https://www.localguidesconnect.com/u/Shahnewaj_Sanu)\
**Post date:** [July 31, 2022, 1:24pm UTC](https://www.localguidesconnect.com/t/topic/383761/1 "2022-07-31T13:24:22Z")

![received_801635480998304.jpeg](https://d34vm3j4h7f97z.cloudfront.net/original/3X/8/c/8c15a16c2f9d3bc884838469ef6798a13c7c392e.jpeg)

![received_2254422234710285.jpeg](https://d34vm3j4h7f97z.cloudfront.net/original/3X/0/e/0ec8eb460e2d85eb93e559c85cf629901db9a910.jpeg)

এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাজার গড়ে উঠেছে ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সিমান্তবর্তী এলাকায়। জেলাসমূহের ২৬ টি গ্রামের প্রায় ৩১০০০ একর জমির উপর গড়ে উঠেছে এই পেয়ারা বাগান।

এসব যায়গার প্রায় ২০০০০ পরিবার পেয়ারা চাষের সঙ্গে জড়িত। পানির উপরেই গড়ে উঠেছে এই পেয়ারার বাজার, যেখানে প্রতিদিন পেয়ারার হাট বসে। নৌকায় করে শত শত মণ পেয়ারা আসে, আবার নৌকায় করেই কিনে নিয়ে যায় অনেকে। চমৎকার একটি নয়নাভিরাম দৃশ্য, লাইফ স্টাইল ক্যাটাগরির ছবির জন্য চমৎকার একটি জায়গা এটি, সেই সাথে ল্যান্ডস্কেপও পাওয়া জায় প্রচুর।

![received_628432781735905.jpeg](https://d34vm3j4h7f97z.cloudfront.net/original/3X/8/f/8fc037555514c6f3aa7889973660ec2d65a370a2.jpeg)

যাতায়াতঃ

ঢাকা থেকে সড়ক ও নৌ পথ দুই ভাবেই যাওয়া যায়। সড়ক পথে ঢাকার গাবতলি থেকে বরিশাল এর বাস ছাড়ে ভাড়া ৪০০ টাকা। এছাড়া আপনি মাওয়া যেয়ে লঞ্চে বা স্পীড বোটে পদ্মা পাড়ি দিয়ে ওপাড়ে যেয়ে বিআরটিসি বাসে করে বরিশাল যেতে পারবেন। বরিশাল এর নতুল্লাবাদ থেকে বাসে অথবা সি এন জি করে যেতে হবে বানারিপাড়া। সি এন জি তে ভাড়া নিবে ৪০/৫০ টাকা। তারপর সেখান থেকে নসিমনে ১৫ টাকা ভাড়া দিয়ে যাবেন কুড়িয়ানা। একটু হেটে একটা ব্রীজ পাড় হয়ে আবার ইজি বাইকে করে ৫ টাকা ভাড়ায় চলে যেতে পারবেন আটঘর ও কুড়িয়ানা বাজারে। আর ভিমরুলী যেতে চাইলে বানারিপাড়া থেকে নৌকা বা ট্রলারে যাওয়াই ভালো।

অথবা নৌ পথে ঢাকার সদরঘাট ঠেকে প্রতিদিন পিরোজপুর/বরিশাল এর লঞ্চ ও ষ্টীমার ছাড়ে বিকেল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত। ডেকের ভাড়া ২০০/২৫০ টাকা আর কেবিন সিঙ্গেল ৭০০/১০০ এবং ডাবল ১৫০০/২০০০ টাকা। আপনি পিরোজপুরের হুলার হাট নেমে চলে যাবেন বানারিপারা। অথবা সরাসরি বানারিপাড়া ও নামতে পারেন লঞ্চে। বানারিপারা থেকে উপড়ে উল্লেখিত নিয়মে যেতে পারেন অথবা এখান থেকেই ট্রলার রিজার্ভ করে নিতে পারেন। ভিমরুলী, আটঘর, কুড়িয়ানা সহ আরো অনেক ছোট বাজার ও বাগান ঘুড়িয়ে আনার জন্য ৫০০-৭০০ টাকা ভাড়া নিবে ছোট ট্রলারে আর বড় ট্রলার ১২০০-১৫০০ টাকা। অবশ্যই দামাদামী করে ভাড়া ঠিক করবেন।

![received_1660397124320593.jpeg](https://d34vm3j4h7f97z.cloudfront.net/original/4X/a/1/f/a1f3b5dcfbac440ce2b75f87da6899b716e26476.jpeg)

বাগান থেকে পেয়ারা নিয়ে বাজারের পথে…

![received_564854105452819.jpeg](https://d34vm3j4h7f97z.cloudfront.net/original/3X/0/6/067b1ee221badda65bb229efd496584247642468.jpeg)

কখন যাবেনঃ

জুলাই থেকে আগস্ট মাস এর প্রতিদিনই জমে এই বাজার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে।

![received_3136506036563774.jpeg](https://d34vm3j4h7f97z.cloudfront.net/original/2X/8/8733f3ef8cad98d00e727d9359768252c816b059.jpeg)

![received_1086172412036650.jpeg](https://d34vm3j4h7f97z.cloudfront.net/original/3X/0/7/07262c290c0ec8c76b47daafe135114da80e3e64.jpeg)

কোথায় থাকবেনঃ

আপনি দিনে যেয়ে দিনেও ফিরে আসতে পারেন। আর রাত্রি যাপন করতে চাইলে বরিশাল নতুল্লাবাদ চলে আসতে পারেন। অথবা ঝালকাঠি শহরের দু একটি হোটেল হলো কালিবাড়ি রোডে ধানসিঁড়ি রেস্ট হাউস, বাতাসা পট্টিতে আরাফাত বোর্ডিং, সদর রোডে হালিমা বোর্ডিং ইত্যাদি। ভাড়া ১০০ থেকে ২৫০ টাকা।

![received_2748740661936039.jpeg](https://d34vm3j4h7f97z.cloudfront.net/original/3X/d/a/da36262bd3f296a5137c0133d0139adeb70c28f1.jpeg)

কোথায় খাবেনঃ

ভিমরুলী, আটঘর, কুড়িয়ানা এসব বাজারের পাশেই খাবারের হোটেল আছে মোটামুটি মানের। অথবা জেলা সদরে ফিরে এসেও খাওয়া দাওয়া সেরে নিতে পারেন।

আশেপাশের দর্শনীয় স্থানঃ

![received_5036440603129286.jpeg](https://d34vm3j4h7f97z.cloudfront.net/original/4X/1/6/d/16d0e23c9620ca08d510b4f863f6a4ecef52fd0a.jpeg)

গুটীয়া মসজিদ…

ভাসমান পেয়ারা বাজার ভ্রমন এর পাশাপাশি বরিশালের ঐতিহ্যবাহী মসজিদ গুঠিয়া মসজিদ ঘুরে আসতে পারেন।

![received_804169114354181.jpeg](https://d34vm3j4h7f97z.cloudfront.net/original/3X/b/4/b4bde3f0c15556d319191df743c84a3522210d7e.jpeg)

![received_748833696393268.jpeg](https://d34vm3j4h7f97z.cloudfront.net/original/3X/8/0/80126039533cd88ad56e9a7f4463a156e4d391d0.jpeg)

দুর্গাসাগর দিঘি…

ও সাথে দুর্গা সাগর দিঘি। বানারিপারা থেকে বরিশাল আসার পথে সড়কের পাশেই অবস্থিত এই দুটি স্থান।

![received_1218857228890918.jpeg](https://d34vm3j4h7f97z.cloudfront.net/original/3X/0/a/0afa36e861aec5f15b8b5eb9c1797f19b7fd1341.jpeg)

বরিশাল বিশ্ববিদ্যালয়…

পরামর্শঃ
১) গ্রুপ করে গেলে ভাল ।
২) নৌপথে যাওয়াই ভালো সড়ক পথ থেকে।
৩) রেইন কোট , ছাতা নিয়ে যাবেন।
৪) বাগানে ঢুকে পেয়ারা ছিড়বেন না।
৫) আমাদের প্রকৃতি রক্ষার দায়িত্ব আমাদের তাই কোন চিপ্স, চানাচুর বা পানির বোতল নদীতে ফেলবেন না।

**Author:** ![MehadeHasan](https://d3jcy3iryfc449.cloudfront.net/user_avatar/www.localguidesconnect.com/mehadehasan/32/812308_2.png) [@MehadeHasan](https://www.localguidesconnect.com/u/MehadeHasan)\
**Post date:** [July 31, 2022, 2:32pm UTC](https://www.localguidesconnect.com/t/topic/383761/2 "2022-07-31T14:32:14Z")

Much more informative post. Its will help many local guides to visit this place. @Shahnewaj_Sanu thanks for sharing this excellent connect post.

**Author:** ![anazizullah](https://d3jcy3iryfc449.cloudfront.net/user_avatar/www.localguidesconnect.com/anazizullah/32/787517_2.png) [@anazizullah](https://www.localguidesconnect.com/u/anazizullah)\
**Post date:** [July 31, 2022, 6:21pm UTC](https://www.localguidesconnect.com/t/topic/383761/3 "2022-07-31T18:21:03Z")

সুন্দর পোস্ট!

তবে এশিয়ার বৃহতম কথাটা খুব সম্ভবত ভুল। ভিমরুলি বা অত্র অঞ্চলের এই পেয়ারা (তথা এই স্টাইলে বাগান করা) এসেছে ভারতের কেরালা থেকে। সেখানেও বড় বাজার হয় শুনেছি। দেখা হয় নাই।

তবে ভিমরুলি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় পেয়ারার বাজার। তবে ভিমরুলি মূলত ভাসমান বাজার, সব সিজনেই বাজার বসে। পেয়ারার জন্য বিখ্যাত হয়ে গেছে 😄

**Author:** ![KamalHossen](https://d3jcy3iryfc449.cloudfront.net/user_avatar/www.localguidesconnect.com/kamalhossen/32/789246_2.png) [@KamalHossen](https://www.localguidesconnect.com/u/KamalHossen)\
**Post date:** [August 1, 2022, 9:56am UTC](https://www.localguidesconnect.com/t/topic/383761/4 "2022-08-01T09:56:38Z")

@Shahnewaj_Sanu

তথ্যমূলক একটি পোস্ট। ভিমরুলি ভ্রমণ করার জন্য যাবতীয় ও প্রয়োজনীয় তথ্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গতবছর আমাদের ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং আমিও একটি পোস্ট করেছিলাম ভাসমান পেয়ারা বাগান নিয়ে।

[Beauty of Barishal Largest Floating Guava Market](https://www.localguidesconnect.com/t5/General-Discussion/Beauty-of-Barishal-Largest-Floating-Guava-Market/td-p/3074230)

**Author:** ![Soykot\_azam](https://d3jcy3iryfc449.cloudfront.net/user_avatar/www.localguidesconnect.com/soykot_azam/32/957251_2.png) [@Soykot\_azam](https://www.localguidesconnect.com/u/Soykot_azam)\
**Post date:** [August 1, 2022, 6:07pm UTC](https://www.localguidesconnect.com/t/topic/383761/5 "2022-08-01T18:07:48Z")

প্রতিবছর ই যাবো যাবো করে এখন অব্দি যাওয়া হলোনা।

আপনার সুন্দর ছবি ও লিখা দেখে আক্ষেপ অনেকটাই গুছালো।

এই বছর যাওয়ার ইচ্ছে আছে।

**Author:** ![Mukul\_Anand](https://avatars.discourse-cdn.com/v4/letter/m/c6cbf5/32.png) [@Mukul\_Anand](https://www.localguidesconnect.com/u/Mukul_Anand)\
**Post date:** [August 1, 2022, 6:44pm UTC](https://www.localguidesconnect.com/t/topic/383761/6 "2022-08-01T18:44:21Z")

Well detailed and informative post @Shahnewaj_Sanu thanks for sharing it here 😊 .

**Author:** ![SadmanRafid](https://d3jcy3iryfc449.cloudfront.net/user_avatar/www.localguidesconnect.com/sadmanrafid/32/787376_2.png) [@SadmanRafid](https://www.localguidesconnect.com/u/SadmanRafid)\
**Post date:** [August 14, 2022, 7:46am UTC](https://www.localguidesconnect.com/t/topic/383761/7 "2022-08-14T07:46:21Z")

স্বরূপকাঠি অঞ্চলের পেয়ারার সাথে কেরালার সম্পর্ক নাই, এই পেয়ারা আনা হয়েছিলো ভারতের গয়া থেকে, এজন্য এই এলাকায় পেয়ারাকে “গোইয়া” বলা হয়।

**Author:** ![AbubakarCtg6027](https://d3jcy3iryfc449.cloudfront.net/user_avatar/www.localguidesconnect.com/abubakarctg6027/32/797644_2.png) [@AbubakarCtg6027](https://www.localguidesconnect.com/u/AbubakarCtg6027)\
**Post date:** [August 14, 2022, 8:06am UTC](https://www.localguidesconnect.com/t/topic/383761/8 "2022-08-14T08:06:41Z")

@Shahnewaj_Sanu

অসংখ্য ধন্যবাদ পেয়ারা নিয়ে লেখার জন্য, চট্টগ্রাম জেলার চন্দনাইশেও এক বিশেষ পেয়ারা পাওয়া যায়, যায় স্বাদ অসাধারণ, শুভেচ্ছা রইলো।

**Author:** ![Shakilbd0](https://d3jcy3iryfc449.cloudfront.net/user_avatar/www.localguidesconnect.com/shakilbd0/32/806811_2.png) [@Shakilbd0](https://www.localguidesconnect.com/u/Shakilbd0)\
**Post date:** [August 14, 2022, 8:20am UTC](https://www.localguidesconnect.com/t/topic/383761/9 "2022-08-14T08:20:54Z")

@Shahnewaj_Sanu অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন, তার জন্য ধন্যবাদ জানাই, সেই সাথে এটাও বলতে চাই,

আপনি লোকাল গাইড হিসেবে যে তথ্য নিয়েছেন পরিবেশ ঠিক রাখার জন্য। ❤❤❤🇧🇩🇧🇩🇧🇩❤❤❤