বাংলাদেশের পাট শিল্প

শিল্পের দেশ বাংলাদেশ।
বাংলাদেশের অনেকগুলো শিল্পের মধ্যে পাট-শিল্প অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ শিল্প।

রোদে শুকাতে দেয়া পাট।

পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়।

বৈশাখ মাসের শুরুর দিকে পাট বীজ বপন করা হয়।

পাট বীজ।

তারপরই অপেক্ষা করতে হয় বৃষ্টির জন্য। পানি ছাড়া পাটবীজ থেকে চারা উৎপন্ন হয় না। সেক্ষেত্রে কৃষকেরা বৃষ্টি না আসলে ইঞ্জিন চালিত সেচ ব্যবস্থার মাধ্যমে জমিতে পানি দেয় এবং পানি দেওয়ার 5 থেকে 6 দিনের মধ্যে বীজ থেকে চারা গজাতে শুরু করে।

সদ্য গজানো পাটের চাড়া।

যখন চার থেকে পাঁচ পাতা গজিয়ে যায় তখন জমিতে পরিমাণমতো ষাঁড় প্রয়োগ করতে হয় যাতে চারাগুলো দ্রুত বৃদ্ধি পায়। ষাঁড় দেয়ার পরপরই আবার সেচের মাধ্যমে জমিতে পানি দিতে হয়।

আমি মোটরের মাধ্যমে আমাদের ক্ষেতে পানি দিচ্ছিলাম।

সময় মত পানি না পেলে পাটের চারাগুলো মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

কয়েক আকারের পাটের চারাগাছ।

এরপর যখন পাট গাছ 8 থেকে 10 ইঞ্চি লম্বা হয় তখন ক্ষেতে জন্মানো আগাছা উঠিয়ে ফেলতে হয় অথবা কীটনাশক ব্যবহারের মাধ্যমে মেরে ফেলতে হয় তা না হলে পাটের বৃদ্ধি ক্ষমতা কমে যায়। এবং গাছগুলো পুষ্টিহীন হয়ে পড়ে।

ষাঁড় ও পানি দেয়ার পড়ে সুন্দরভাবে বেড়ে উঠছিলো পাট গাছেরা।

এরপর ধীরে ধীরে বড় হতে থাকে পাট গাছেরা।
পাটগাছের উচ্চতা যখন দুই ফুট লম্বা হয় তখন ক্ষেতের মধ্য থেকে দুর্বল ও পুষ্টিহীন গাছগুলোকে নিড়ানোর মাধ্যমে উঠিয়ে ফেলা হয় এবং পুষ্টিকর গাছগুলোর মধ্যে অল্প অল্প জায়গা ফাঁকা রাখা হয় যাতে গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে।

এরপর পাট গাছের উচ্চতা যখন চার থেকে পাঁচ ফুট লম্বা তখন আবারো এর মধ্য থেকে দুর্বল ও অপুষ্টিকর গাছগুলোকে উঠিয়ে ফেলা হয়। ফেলে দেওয়া গাছগুলো গরু/গবাদিপশুকে ঘাস হিসেবে খাওয়ানো হয়।
একটি পাট গাছ সর্বোচ্চ আট থেকে দশ ফুট লম্বা হয়ে থাকে।

নোট:- বাড়িতে না থাকায় তখনকার ছবি দিতে পারলামনা :pleading_face:

একটি ক্ষেত থেকে দুই ধরনের পাট সংগ্রহ করা হয় আমাদের গ্রাম্য ভাষায় :-
১- বাছ পাট
২- গাছ পাট

১- বাছ পাট - ক্ষেত থেকে বাছাই করে যে চিকন পাট গুলো আলাদা করে রাখা হয় সে গুলোকে বাছ পাট বলে
২- চিকন পাট গুলো বাছাই করার পরে ক্ষেতের মধ্যে যে মোটা বড় ও স্বাস্থবান পাট গাছগুলো থাকে সে গুলোকে গাছ পাট বলা হয়।

দুই ধরনের পাট বাজারে দুই রকম দামে বিক্রি করা হয়।
ক্ষেত থেকে পাট গাছ কেটে আনা হয়

আমি LG @KhanSayfullah ছোট পাট কাটছি।

কেটে এভাবে আটি বেধে রাখছি।

আনার পরে এর পাতা ঝরানোর জন্য একসাথে জমাট বেঁধে চার থেকে পাঁচ দিন পর্যন্ত রাখা হয়।

পাতা ঝড়ানোর জন্য জমাট করে রাখা পাট।

5 দিন পরে পাতাগুলো ঝাকিয়ে ফেলে দিয়ে জাগ দেওয়ার জন্য প্রস্তুত করতে হয়। সেক্ষেত্রে আঁটিগুলো একটার পর একটা সাজিয়ে নিতে হয়। এভাবে এভাবে এক এক সারিতে ১০ টি করে আটি রেখে এর উপর মাঝ বরাবর আবারো একইভাবে সাজাতে হয়। একটি জাগে ১০০/ তারও কমবেশি আটি দিয়ে সাজিয়ে জাগ দেওয়া হয়।

জাগ দেয়ার জন্য প্রস্তুত করা পাট।

পাট জাগ দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল পানি এবং কচুরিপানা অথবা খরকুটা।
পানির উপরে জাগ ভাসিয়ে এর উপর কচুরিপানা দিয়ে সম্পূর্ণ যাক ভালোভাবে ঢেকে দিতে হবে।

এভাবে ঢাকতে হয়।

ঢেকে দেওয়ার পরে পাটের জাগ সম্পূর্ণ পানির নিচে তলিয়ে থাকে সেদিক খেয়াল রেখে উপরে ভারী বস্তু দিয়ে তলিয়ে দিতে হবে।

ঢেকে দেয়ার পরে।

এগুলো সব পাটের জাগ।

এবার পাট পচানোর পালা পাট পচতে প্রায় 20 থেকে 25 দিন সময় লেগে যায় পানির নিচে।

পরিপূর্ন পচার পরে পাট উঠাচ্ছেন কৃষক।

বছর পরে উপর থেকে খরকুটা অথবা কচুরিপানা ভালোভাবে সরিয়ে পচা পার্টগুলো ওপরে উঠিয়ে রাখতে হয় এবং পাট গাছ থেকে খড়ি এবং পাট আলাদা করে ছাড়িয়ে নিতে হয়।

চাচাতো ভাই নাজমুল পাট ও খড়ি আলাদা করছে।

আলাদা করার পরের অবস্থা।

ভেজা ও শুকনা পাটখড়ি।

শুকাতে দেয়া পাটখড়ি, যা জ্বালানী এবং কাগজ তৈরিতে কাজে লাগে।

পাট ছাড়িয়ে নেওয়ার পরে সে গুলোকে হাতের মুঠোর সমপরিমাণ আঁটি বেঁধে নৌকায় করে অথবা পুকুর পাড়ে মাচায় রেখে ধুতে হয়।

পরিস্কার পানিতে নৌকায় করে পাট ধুইছে।

পাট ধোয়ার জন্য পরিষ্কার পানির বিকল্প নেই। পরিষ্কার পানিতে পাটের আঁশের রং ভালো হয়। এভাবে একজন কৃষককে সব পাটগুলো ধুয়ে নিতে হয়।

ধোয়ার পরে বস্তাকৃতি বানিয়ে রাখে,পানি ঝড়ানোর জন্য।

ধোয়ার পরে এবার পাট শুকানোর পালা। পাট শুকানোর জন্য বাঁশ দিয়ে আঁড় তৈরি করা হয়। সেগুলোর উপর সারিবদ্ধ ভাবে পাটের আঁটিগুলো রোদে দিয়ে রাখতে হয়।

রোদে শুকাতে দেয়া পাট।

খোলামেলা যায়গা কম তাই রাস্তার পাশেই রোদ দেয়ার ব্যাবস্থা করতে হয়।

এবং সেগুলোকে ভালোভাবে রোদে শুকাতে হয়। যখন পাটগুলো পুরোপুরি শুকিয়ে যায় তখন দুইটি করে আটির মাথার দিকে গিট্টু দিয়ে রাখা হয় যাতে পাটগুলো এলোমেলো হয়ে না যায়।

আমাদের পাট গিট্টু দিচ্ছি আমি।

এরকম পেচিয়ে গিট্টু দিতে হয়।

এরপর কয়েকটি আটি একসাথে করে পালায় মেপে 5 কেজি ওজন করে আঁটি বেঁধে রাখা হয় যাতে সহজে ওজন পরিমাপ করা যায়।

৫ কেজি করে মেপে রাখা আটি।

এরপর হাটে নিয়ে পাটগুলো বিক্রি করা হয়।
পাট সাধারণত মণ হিসেবে বিক্রি হয় বর্তমান বাজারে একমণ পাটের দাম 2000 থেকে 2500 টাকা দরে বিক্রি হয়।

এরপর সেখান থেকে ক্রেতারা কিনে নিয়ে বিদেশে রপ্তানি করে এবং দেশীয় কাজে ব্যাবহার করে, পোশাকশিল্পে পাটের গুরুত্ব অপরিসীম।

#connectdayBangladesh #localguidesbd
এই ছিল আজকের সংক্ষিপ্ত পাট উৎপাদন প্রক্রিয়া। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন।

ধন্যবাদ। :heart:

114 Likes

3 Likes

Beautiful explained and a very unique post on connect , thanks for sharing it with us @KhanSayfullah :handshake: .

2 Likes

আপনার পোষ্টের আলাদা একটা বৈশিষ্ট্য স্বাতন্ত্র থাকে। বরাবরের মতই খুব সুন্দর হয়েছে @KhanSayfullah ভাই।

2 Likes

অসাধারণ লিখেছেন,

আপনার লেখা পড়ে আর ছবি দেখে মনে হচ্ছে ছোট্ট বেলার স্মৃতিতে ফিরে গেলাম।

2 Likes

@KhanSayfullah onek sunder hoise bro. best of luck

2 Likes

অসংখ্য ধন্যবাদ @Mukul_Anand ভাই :heart:

1 Like

ধন্যবাদ @NaptiRasedul ভাই।

অনুপ্রেরণা পাই, ভালোবাসা নিবেন

ধন্যবাদ @MonirHB ভাই।

বড় হওয়ার সাথে সাথে সব জিনিসগুলো ধীরে ধীরে হারিয়ে যায় তখন এগুলো দেখলেই স্মৃতিগুলো চোখে ভেসে ওঠে। :heart:

1 Like

অসংখ্য ধন্যবাদ @SunMoon দেশী ভাই

ভালোবাসা নিবেন :heart:

সোনার বাংলার সোনালী আঁশ সর্ম্পকে লেখা খুব সুন্দর হয়েছে, আপনাকে ধন্যবাদ

1 Like

অনেক সুন্দর লিখেছেন। পাট শিল্পের বিশদ বিবরন কানেক্ট ফোরামে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ :heart:

2 Likes

আপনার অসংখ্য ধন্যবাদ @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @Papel_Mahammud ভাই :heart:

Hi @KhanSayfullah ,

Thank you for sharing about the Jute industry of Bangladesh with us.

Just wanted to let you know that I have just released your post from the Spam Filters. I would like to apologize for your post being marked as spam. Our filters run 24/7 and they can be a little harsh at times.

You can visit this article to learn more - Why was my Connect post marked as spam?

2 Likes

@MashaPS এটি একটি অনন্য পোস্ট ছিলো কানেক্ট ফোরামে যা আগে কেউ কখনো করেনি।

এই পোস্ট স্প্যাম হওয়ার মূল কারণ বলুন দয়া করে।

যদি এই পোস্ট স্প্যাম এর তালিকায় নেয়া হয় তাহলে আমার সাথে দূর্নীতি করা হবে।

এই পোস্ট আমি ফেরত পেতে চাই।

সবাইকে ধন্যবাদ :heart:

Thanks for posting @KhanSayfullah

I want to inform you that to keep Connect Organised I have merged your duplicate post.

In the future, if your post has been sent to spam, please don’t post it again. Simply tag a moderator (check here and here).

For more information you can read: Why was my Connect post marked as spam?

2 Likes

খুব সুন্দর উপস্থাপনা। @KhanSayfullah

2 Likes

ধন্যবাদ ভাই @KhanSayfullah খুব সুন্দর করে লিখেছেন।

2 Likes