ঘুরে এলাম একদিনের ভ্রমনে ইলিশের বাড়ি থেকে। বাংলাদেশে ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুর। রুপালী ইলিশ চাঁদপুরকে এনে দিয়েছে ‘ইলিশের বাড়ি’ নামের সুখ্যাতি।
চাঁদপুরে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। ঢাকা হতে চাইলে একদিনেই ভ্রমণ করে আসা যায় চাঁদপুর। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে সকাল ৭ঃ২০ টায় এমভি সোনারতরী লঞ্চ এ চাঁদপুরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়। প্রায় সাড়ে ৩ ঘন্টায় চাঁদপুর লঞ্চঘাটে পৌছাই।
সেখান থেকে ১০ মিনিট এর হাটার পথ বড় স্টেশন। বড় স্টেশন এর কাছেই আছে ইলিশের পাইকারী বাজার ‘মাছ ঘাট’। এই মাছ ঘাটে জেলেদের ধরে আনা ইলিশ প্রক্রিয়াজাত করা হয়। এখান থেকে মাছ কিনে ১৫০/২০০৳ এর বিনিময়ে খাবার হোটেল থেকে ভেজে নেওয়া যায়। চাঁদপুর এর বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে।ফরিদগঞ্জের আউয়াল ভাইয়ের মিষ্টি এবং ওয়ান মিনিট আইসক্রিম।
মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে বড় স্টেশন এলাকায় ‘রক্তধারা’ নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।
বড় স্টেশন এর কাছেই রয়েছে তিন মোহনা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। তিন নদীর মোহনায় সূর্যাস্থের দৃশ্য, ছোট ছোট নৌকার ভেসে চলা, নদীর কূলে পানি আঁচড়ে পড়ার শব্দ বেশ উপভোগ্য। এখান থেকে ট্রলারে করে মিনি কক্সবাজার(বালুর চর) ঘুরে আসা যায়। নদীপৃষ্ঠ থেকে কিছুটা উঁচু হওয়ায় শুষ্ক ও বর্ষা মৌসুমের ভরা জোয়ারেও এটির পুরো অংশ পানিতে ভেসে যায় না। বছরজুড়ে পর্যটকদের আনাগোনা থাকে। নদীর ভাঙা-গড়ার মধ্যেই প্রাকৃতিকভাবে এই স্থানটির উৎপত্তি।
হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন মোহনপুর পর্যটন কেন্দ্র অথবা রূপসা জমিদার বাড়ি ফরিদগঞ্জ।
সব শেষে আবার বিকালের লঞ্চে করে ঢাকায় ফেরা।




