- আমি বীজ সংরক্ষণাগারে (বিএডিসি) কাজ করি। বীজ রাখার জন্য বড় ২টি গুদাম আছে। গুদাম হওয়াতে ছাদ টাও বড়। সেই বড় ছাদটিতে ছাদ বাগান করার শখ অনেক দিনের। সেই শখ পূরণ করার জন্য আমরা উদ্ধতন কর্মকর্তার সংগে কথা বলি, তিনি রাজি হওয়ায় বাগান করার জন্য কাজ শুরু করি ২০২০ সালের র্মাচ হতে । দেখতে দেখতে বাগানে গাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, গাছে ফল ধরেছে, যারা সহযোগীতা করেছে তাদেরকে সেই ফল খাওয়ার জন্য উপহার হিসাবে প্রদান করেছি। এখন গাছে আম , পেয়ারা অছে। এখানে সংযুক্ত ছবি শুরুর সময়ের।
20 Likes

