মোহনচূড়া/হুদহুদ-Eurasian hoopoe-Upupa epops
আমার দেখা এক অসম্ভব সুন্দর পাখি। সত্যি বলতে তার রূপ দেখে আমি মুগ্ধ। আর মুগ্ধ না হয়ে কি উপায় আছে, কি রাজকীয় ভাব তার। মাথর উপরের ঝুটি যখন মেলে ধরে তখন মনে হয় রাজা তার রাজ মুকুট পরে আছেন। সব পাখিদের রাজাই মনে হয় তখন। অনেক দিনের ইচ্ছে তার ওই মোমেন্ট এ ছবি তুলবো, কিন্তু পারছি না। এ এক দূরহ বেপার। তবে আশা ছাড়ছি না। তুলবো ইনশাআল্লাহ একদিন।
আজ এই ছবির পিছনের কাহিনী তুলে ধরছি।
যথা রীতি ক্যামেরা হাতে বের হয়েছি, রেল লাইন ধরে হাটছি।চোখের সামনে দিয়ে উড়ে চলে গেল হুদহুদ। আমি তো মহাখুশি, কারণ হুদহুদ এখন প্রায় বিরল পাখি। কি আর করা, খুব সাবধানে পিছু নিলাম। তারা বেশ কয়েকজন ছিল মোটে ৪ জন। ২ জোড়া মনে হয়। তারা উড়ে গিয়ে বসল চৈত্র মাসের শুকনো পুকুরের পাড়ে। আমিও লুকিয়ে শুয়ে পরলাম আর হাতের কুনুই এর উপর ভর করে আস্তে আস্তে ছুড়লাম তাদের দিকে। আগাতে আগাতে ভালোই কাছে চলে আসলাম। এতটাই যে ক্যামেরার শাটার এর শব্দও মনে হয় শুনতেছিল তারা। তারাও মাটি খুড়ে খুড়ে আগাচ্ছে আর কেঁচো, পোকা তুলে খাচ্ছে। আমিও তাকে অনুসরণ করতে লাগলাম। কিন্তু এ দিকে বেলা পড়ে এসেছে। আমি অপেক্ষায় আছি কখন সে তার রাজকীয় ভাব টি ধরে মাথার ঝুটি টা মেলবে আর আমি ক্যামেরার শাটার ফেলবো। কিন্তু সে আশায় গুড়ে বালি। বেলা একদম পরে এল এবং তারাও আমাকে ফাঁকি দিয়ে উড়ে চলে গেল
![]()
পরে খেয়াল করে দেখলাম, এতক্ষণে আমার হাতের কুনুই এর অবস্থা নাজেহাল। ছিলে গেছে বেশ ![]()
© M Ratul Photography
Mohammad Ratul



