ছবিতে দাড়িয়ে আছেন নারী উদ্যোক্তা দিনার কাজি এবং পিছনে নানা রকম অরগানিক খাবারের প্যাকেট ও বোতল শেলফে সাজানো ছবি : মাহাবুব মুন্না
Bangladesh local guides কমিউনিটি March মাসে International Women’s Day কেন্দ্র করে প্রতিবছর আয়োজন করে Women-led Small Business পর্যবেক্ষণ এবং তাদেরকে Technology [ Maps, Google My Business Web, Social Media ] ব্যবহার করে আধুনিকায়ন হবার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা।
দিনার কাজী কাকলি নামে একটি অর্গানিক কৃষিপণ্য বিক্রয় প্রতিষ্ঠান যার শুরুটা হয়েছিল ভেজাল খাদ্য সমস্যার সম্মুখীন হয়ে এক আত্মীয়র মৃত্যুতে।
খাদ্য এবং শারীরিক নানা রকম জটিলতা তাকে মানসিকভাবে প্রচন্ডরকম পীড়া দেয় সেখান থেকেই তার পথ চলা শুরু। অর্গানিক নিত্য দ্রব্য তরিতরকারির খোঁজে ঘুরে বেড়িয়েছেন দেশের এমাথা থেকে ওমাথা। পড়তে হয়েছে নানা ভোগান্তির এবং ঝামেলায় সর্বশেষ গ্রামের প্রান্তিক চাষি এবং গৃহিণীদের কে নিয়ে ঘরে তুলেছেন একটি কমিউনিটি যার মাধ্যমে এখন তিনি সংগ্রহ করেন শতভাগ অর্গানিক খাবার এবং তুলে দিচ্ছেন শহরের মানুষের বাজারের থলে তে।
নারী উদ্যোক্তা দিনার কাজি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে বাংলাদেশ লোকাল গাইডের সদস্য বৃন্দ
শুদ্ধ কৃষির স্বত্বাধিকারী দিনার কাজীর কাছে কয়েকটি প্রশ্ন করা হয়েছিল যার প্রশ্ন এবং উত্তর সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো নিম্নে
প্রশ্ন: শুদ্ধ কৃষি নামটি কেন এবং কিভাবে শুরু হল? সমাজে প্রচলিত এত ধরনের ব্যবসা থাকতে অর্গানিক ফুড নিয়ে কেন?
দিনার কাজী: শুদ্ধ কৃষি কিংবা অর্গানিক ফুড কোনটাই আসলে মূল উদ্দেশ্য ছিল না, আমার নিকট এক আত্মীয় ( ফুফু) যিনি হঠাৎ কিডনি সমস্যায় ভুগে কয়েক মাসের মাঝেই মৃত্যুবরণ করেন।
ডাক্তারের কাছে কারন জানতে চাওয়া হলে জানতে পারি ভেজাল খাদ্য, শস্যক্ষেত্রের অতিরিক্ত কীটনাশক প্রয়োগ এবং অন্যান্য হাইব্রিড উৎপাদনের ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা খাবারকে দিনদিন বিষ এ পরিণত করছে।
যার ফলে বয়স বাড়ার সাথে সাথে মানুষ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগতে থাকে সেখান থেকে নিজের জন্য অর্গানিক ফুড খোঁজা।
অর্গানিক ফুড খুঁজতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে গমন এবং বিভিন্ন সমস্যা দেখা যার পর পরিচিত দিন দিন এর চাহিদা বুঝতে পেরে নেয়া শুরু করলো। সেখান থেকেই অর্গানিক ফুড ব্যবসার আইডিয়া আশা এবং শুরু করা।
একটি ফটো কলেজে শুদ্ধ কৃষি এর কিছু পণ্যের ছবি রয়েছে
প্রশ্ন: আপনারা কিভাবে খাবার সংগ্রহ করেন, পরীক্ষার প্রক্রিয়া কি এবং পরিবহন
দিনার কাজী: বিভিন্ন জায়গায় কৃষক এবং গ্রামের গৃহিণীদের কে উদ্বুদ্ধ করা হয়েছে আঙিনায় চাষ করা যে সবজি সেগুলো তারা নিজেদের খাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং অতিরিক্ত অংশগুলো গ্রামে একটি নির্দিষ্ট দিনে একটি বাড়িতে জড়ো করেন এবং সেখান থেকে তারা কিনে নিয়ে আসেন শহরে সরবরাহ করার জন্য।
বিভিন্ন স্থানে তাদের প্রতিনিধি এবং সদস্য রয়েছে যারা প্রতিনিয়ত সেগুলো পরীক্ষা করেন এবং সামাজিক মাধ্যম কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে থাকেন যাচাই-বাছাই শেষে সংগ্রহ করা হয় এবং অর্থ প্রদান করা হয়।
প্রান্তিক পর্যায়ে থেকে খাবার গুলো সংগ্রহ করে শহরে আনা বেশ কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার বিশেষ করে পরিবহন যেহেতু অর্গানিক ফুড খুব বেশি উৎপাদিত হয় না একেকটি স্থানে তাই পরিবহনের একটি বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা।
প্রশ্ন: শুদ্ধ কৃষি প্রতিষ্ঠার পর সরকারি কিংবা অন্য কোন জায়গা থেকে স্বীকৃতি পেয়েছেন কিনা, এছাড়া আপনাদের এ প্রতিষ্ঠান প্রান্তিক পর্যায়ে গৃহিণীদের কিভাবে অর্থোপার্জনের সাহায্য করছে।
দিনার কাজী: শুদ্ধ কৃষি রাষ্ট্রীয় নারী উদ্যোক্তা সংস্থা জয়ীতার নিবন্ধিত একটি প্রতিষ্ঠান এবং তারা বাংলাদেশের বেশ কয়েকটি বড় সুপার শপ এর সাথে কাজ করছেন খাদ্য সরবরাহ করার ক্ষেত্রে।
এ প্রতিষ্ঠানটি শুধুমাত্র অর্গানিক খাবার দিকে মনোযোগী নয় তারা গ্রামীণ নারীদের কে প্রশিক্ষণ দিয়ে থাকে অর্গানিক কৃষি কাজ করার জন্য, এছাড়া আর্থিক এবং কৃষিপণ্য দিয়ে সহায়তা করে থাকে তাদের স্বাবলম্বী এবং উদ্যোক্তা হয়ে ওঠার জন্য।
ইতিমধ্যে প্রান্তিক নারীদেরকে একটি স্থানে কাজ করার জন্য প্রকল্প হাতে নিয়েছে যা অদূর ভবিষ্যতে বাস্তবায়িত হবে এবং সকলে আরও সহজভাবে প্রান্তিক পর্যায়ে কাজ করতে পারবে নির্দিষ্ট স্থানে বসে।
প্রশ্ন: প্রথমে কিভাবে ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন, পরিবার এবং ব্যবসা কিভাবে ভারসাম্য রক্ষা করেন এবং বর্তমানে কতজন লোক কাজ করছে আপনার প্রতিষ্ঠানে
দিনার কাজী: প্রথমে ব্যবসাটা শুরু হয় পরিবারের মাসিক এর অর্থ সঞ্চয় করে এবং স্বামীর প্রদত্ত টাকা থেকে। যদিও করোনা মহামারী কালীন সময়ে বেশ বড় একটা অর্থ লোকসানের সম্মুখীন হয়েছেন তবে এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।
পরিবার এবং ব্যবসা দুটি তিনি সমান তালে ভারসাম্য রক্ষা করে চলছে তাতে তার পরিবারের পূর্ণ সমর্থন মিলছে যার ফলে তার ব্যবসা করতে তেমন একটা সমস্যা হচ্ছে না।
করোনা মহামারী কালীন সময় পর্যন্ত প্রতিষ্ঠানটিতে 11 জন কর্মচারী ছিল যা বর্তমানে চারজন সামনে আবার বেশ কিছু কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে প্রায় 200 জন কৃষক তার সাথে কাজ করছেন দেশে অর্গানিক ফুড জনপ্রিয় করতে এবং প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য।
মিট আপের কিছু ছবি ঃ
নারী উদ্যোক্তা হয়ে উঠার গল্প ও নানা প্রতিবন্ধকতার কথা বলছেন দিনার কাজি এবং বাংলাদেশ লোকাল গাইডের সদস্যগণ শুনছেন










