দ্বীপ জেলা ভোলা ভ্রমণ সমাচার ❤️

ঘুরে আসুন দ্বীপ জেলা ভোলা"

ভোলা"

ধান, সুপারি, ইলিশের

জেলা হিসেবে ভোলার খ্যাতি দেশজুড়ে।

উজান থেকে নেমে আসা তিনটি প্রধান নদী-

পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র বাহিত

পলি দিয়ে মোহনার

বুকে জেগে উঠেছে দ্বীপ

জেলা ভোলা। এ জেলার সৃষ্টির ইতিহাস যেমন

আর্কষণীয় ঠিক তেমনি এখানকার প্রাকৃতিক

সৌন্দর্যেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া।

বিশেষ করে এখানকার চরাঞ্চলের অতিথি পাখির

উড়ে বেড়ানো, হরিণের পালের ছোটাছুটি,

নদীর বুকে সারি সারি জেলে নৌকা, দল

বেঁধে বুনো মহিষের বিচরণ, একরের পর

একর ম্যানগ্রোভ বনাঞ্চল, আকাশ

ছোঁয়া কেওড়া বাগান আর সাগর মোহনার সৈকত সব

কিছুই মানুষেরও মন ছুয়ে যায়।

মনপুরা দ্বীপের বিস্তারিত উপখ্যান"

দ্বীপ জেলা ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছোট্ট এক দ্বীপ মনপুরা। ভোলা সদর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপাসাগরের কোল ঘেঁষে মেঘনার বুকে জেগে ওঠা আটশ বছরের পুরানো এ দ্বীপটি প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। আছে পর্যটনের অপার সম্ভাবনা।

প্রাণী ও উদ্ভিদ সম্পদের বৈচিত্রে ভরপুর এ দ্বীপে না আসলে বোঝাই যাবে না এ দ্বীপ উপেজলায় কি মায়া লুকিয়ে আছে। পর্যটক বা ভ্রমণ পিপাসু মানুষকে মুগ্ধতার বন্ধনে আটকে দেয়ার বহু জাদু ছড়ানো আছে এ দ্বীপে। এখানে ভোরের সূর্য ধীরে ধীরে পৃথিবীতে তার আগমনী বার্তা ঘোষণা করে। আবার বিকালের শেষে এক পা-দুপা করে সে আকাশের সিঁড়ি বেয়ে লাল আভা ছড়াতে ছড়াতে পশ্চিমাকাশে মুখ লুকোয়। রাতে নতুন শাড়িতে ঘোমটা জড়ানো বধুর মত সলাজ নিস্তব্ধতা ছেয়ে যায় পুরো দ্বীপ।

জমির শাহ পূর্ণ সাধকের স্মৃতি বিজড়িত এই মনপুরা দ্বীপের ইতিহাসে বেশ প্রাচীন। সাতশ বছর আগে পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল মনপুরায়। তাই আজও এখানে পর্তুগিজদের নিয়ে আসা কেশওয়ালা লোমশ কুকুর দেখতে পাওয়া।

মনপুরার প্রধান আকর্ষণ হচ্ছে হাজার হাজার একরের ম্যানগ্রোভ বন। যেখানে জীবিত গাছের সংখ্যা এক কোটিরও বেশি। মাইলের পর মাইল বৃক্ষরাজির বিশাল ক্যানভাস মনপুরাকে সাজিয়েছে সবুজের সমারোহে।

মনপুরার বিচ্ছিন্ন চরাঞ্চল চর তাজাম্মুল, চরজামশেদ, চরপাতিলা, চর পিয়াল, চরনিজাম, লালচর, বালুয়ারচর, চর গোয়ালিয়া, সাকুচিয়াসহ ছোট-বড় ১০-১২টি চরে বন বিভাগের প্রচেষ্টায় চলছে নীরব সবুজ বিপ্লব। চোখ ধাঁধানো রূপ নিয়েই যেন এসব চরের জন্ম। চরগুলো কিশোরীর গলার মুক্তোর মালার মতো মনপুরাকে ঘিরে আছে। শীত মৌসুমে হাজার হাজার অতিথি পাখির কলকাকলিতে মুখর থাকে সমগ্র চরাঞ্চল। চরাঞ্চলের অতিথি পাখির উড়ে বেড়ানো, হরিনের পালের ছোটাছুটি, সুবিশাল নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকা, ঘুরে বেড়নো মহিষের পাল আর আকাশ ছোঁয়া কেওড়া বাগান কঠিন হৃদয়ের মানুষের মনও ছুঁয়ে যায়। চারদিকে নদীবেষ্টিত মনপুরায় নৌকা কিংবা সাম্পানের ছপছপ দাঁড় টানার শব্দ আর দেশি-বিদেশি জাহাজের হুঁইসেলের মিলে মিশে একাকার হলে মনে হয় কোনো দক্ষ সানাইবাদক আর তবলচির মন ভোলানো যুদ্ধ চলছে।

মনপুরায় যে শুধু প্রাকৃতিক দৃশ্যই দেখা যাবে তা নয়। গতানুগতিক সব খাবার ছাড়াও তিনটি স্পেশাল আইটেম আছে মনপুরার। এগুলো হচ্ছে খাসি পাঙ্গাস, মহিষের দুধের কাঁচা দই ও শীতের হাঁস। নদী থেকে ধরে আনা টাটকা খাসি পাঙ্গাস আর চরাঞ্চলে ঘুরে বেড়নো মহিষের পাল (বাতান) থেকে সংগৃহিত কাঁচা দুধ বা দইয়ের স্বাদই আলাদা। তাছাড়া মেঘনার টাটকা ইলিশের স্বাদও ভোলা যায় না কখনো।

মনপুরার দক্ষিণ-পূর্ব প্রান্তে সরাকারি ও ব্যক্তিমালিকানাধীন জায়গায় গড়ে উঠেছে মনপুরা ফিশারিজ লিমিটেড। ছয় কিলোমিটার দীর্ঘ ও ২১০ একর জমিতে গড়ে ওঠা ওই খামারবাড়িতে সরকারি ব্যবস্থাপনায় গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। এ খামার বাড়িতে রয়েছে বিশাল চার-পাঁচটি পুকুর ও বাগান। সেখানে নারিকেল গাছের সংখ্যা প্রায় দুই হাজার। দৃষ্টিনন্দন এ খামার বাড়িটি হতে পারে পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ।যদিও যত্ন আর অবহেলায় এখন আর সেই অবস্থা নেই।

প্রতিদিন বিকেল ৪:৩০ মিনিটে মনপুরার উদ্দেশ্যে ও ৫:৩০ মিনিটে মনপুরা-হাতিয়ার উদ্দেশ্যে দুটি নৌযান ঢাকা ত্যাগ করে। এগুলোর মধ্যে এম.ভি ফারহান-৩/৪ এম.ভি টিপু-৫ এবং এম.ভি পানামা অন্যতম। ভাড়াও থাকছে আপনার সাধ্যের মধ্যে। সিঙ্গেল কেবিন ১০০০-১২০০ টাকা, ডাবল কেবিন ২০০০-২২০০ টাকা এবং ডেক ৩৫০ টাকা। ফ্যামিলিসহ যাবার জন্য রয়েছে ফ্যামিলি কেবিন ও ভি.আই.পি কেবিন এর সুব্যবস্থা!

চাইলে আপনিও ঘুরে আসতে পারেন নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি মনপুরা।

প্রয়োজনে :

+৮৮ ০১৭৮৫-৬৩০৩৬৫ (ফারহান-৩)

+৮৮ ০১৭৮৫-৬৩০৩৬৯ (ফারহান-৪)

+৮৮ ০১৭১১-৩৪৯২৫৭ (পানামা)

+৮৮ ০১৭১১-৩৪৮৮১৩ (টিপু-৫) মনপুরা নিয়ে তথ্য এবং বর্ননা জনাব সালাউদ্দিন (দৈনিক ইত্তেফাক-মনপুরা প্রতিনিধি) ভাইয়ের লিখা থেকে সংগৃহিত উনি খুব নিপুন ভাবে মনপুরার সৌন্দর্য তুলে ধরেছে তাই আমি নতুন করে কিছু সংযোজন করিনি।

চরফ্যাশনঃ

আমরা মনপুরা জনতা থেকে ছোট লঞ্চে করে চরফ্যাশন ভেতুয়া ঘাট হয়ে আসি চরফ্যাশন শহরে, দেখার মধ্যে উল্ল্যেখযোগ্য স্থানসমুহ ছিল নির্মানাধীন জ্যাকব টাওয়ার, তবে এখন জ্যাকন টাওয়ার পুরোপুরি প্রস্তুত দৃষ্টিনন্দন এই স্থাপনা দেখে আসতে ভুল করবেন নাহ। নির্মানাধীন পৌর পার্ক যদিও পার্কের গেট বন্ধ ছিল তাই ভিতরে প্রবেশ করতে পারিনি। তবে জ্যাকব টাওয়ার আর পার্ক সংলগ্ন চত্বর টি ছিল একেবারে গোছানো, পানির ফোয়ারা,শহীদ মিনার এর চারপাশে ছিল সুপ্রশস্ত জায়গা যেখানে কিনা বিকেল বা সন্ধায়, স্থানীয় মানুষজন পরিবার নিয়ে কিছুটা সময় কাটাতে পারে!

ঢাকা সদরঘাট থেকে সরাসরি চরফ্যাশন এর লঞ্চ পাওয়া যায়!

থাকার ব্যাবস্থা… চরফ্যাশনে মোটামুটি মানের বেশ কিছু হোটেল রয়েছে, ভাড়া সিংগেল রুম ১৫০-২০০ ডাবল ৪০০-৫০০ টাকা।

লালমোহনঃ

চরফ্যাশন থেকে আমরা সরাসরি লালমোহন চলে আসি ঠিক সন্ধ্যার কিছুখন আগে এসে নামি লালমোহন চৌরাস্তা, আগে থেকে যোগাযোগ করে আসি স্থানীয় পাভেল ভাইয়ের সাথে তিনিই আমাদের লালমোহনে স্বাগতম করেন। তারপর পাভেল ভাইকে নিয়ে বেরিয়ে পরি থাকার ব্যাবস্থা করার জন্য প্রথমেই যাই ডাক বাংলোয় কিন্তু আগে থেকে বুকিং করে যাইনি তাই সেখানে থাকার ব্যাবস্থা করা যায়নি যদিও পাভেল ভাই অনেই চেষ্টা করেছেন, লালমোহনে থাকার হোটেল হাতেগুনা কয়েকটা এর মধ্যে সবথেকে ভালো আল,আমিন, আমরা আল আমিন এ উঠি ডাবল রুম নেই ভাড়া ৫০০ টাকা।

যেখানেই যাই না কেন ইচ্ছে থাকে পুকুরে গোসল করব তাই পাভেল ভাই আমাদের নিয়ে যায় লালমোহন কলেজের পুকুরে।

সন্ধার পরে স্থানীয় বাজের মুড়ি ভর্তা ছিল সেই স্বাদ আর বাজারে পাই মহিষের দুধের দই সেটা নিয়ে হোটেলে ফিরি কিন্ত মহিষের দুধের দইয়ের স্বাদ সম্পর্ক এ আমাদের পুর্বের কোন ধারনা না থাকায় সবাই হতাশ!!! দাম- ১৫০-২৫০ টাকা। পরদিন সকাল ৯ লালমোহন মডেল থানার বিপরীত দিক থেকে বাইকে করে সোজা চলে যাই মঙ্গলশিকদার বাইকে ভাড়া জনপ্রতি ৫০ টাকা বাজারে নেমে নাস্তা করে হাটা ধরি ঘাটের দিকে এর মধ্যে ফোনে আমাদের দিকিনির্দেশনা দিয়ে সাহায্য করেন রামিম ভাই কিছুক্ষনের মধ্যেই পৌছে যাই লালমোহন ঘাটে…ছবিতে দেখে যাওয়া মঙ্গলশিকদার এর অপরুপ রুপ বরন করতে থাকে আমাদের। প্রথম লক্ষ ছিল ট্রলারে করে বাদশা মিয়ার চর (মিনি সুন্দরবন) যাব কিন্তু এখন ইলিশের মৌসুম সবাই ট্রলার নিয়ে ব্যাস্ত ইলিশ আহরনে এবার যোগাযোগ করি রামিম ভাইয়ের সাথে তিনিই স্থানীয় বাবু ভাইয়ের নাম্বার দেন বাবু ভাইয়ের সহযোগিতায় ছোট একটি ট্রলার ভাড়া করি বা যেতে রাজি হয়। ভাড়া ১৫০০-২০০০নৌভ্রমনে হয় আরেক এ্যাডভেঞ্চার ট্রলারে যতখন ছিলাম উত্তাল মেঘনার বুকে মনে হয়েছে ট্রলারে করে সেন্টমার্টিন যাচ্ছি।

আর বাদশাহ মিয়ার চরে গিয়ে মনে হয়েছে এই বুঝি সুন্দরবন চলে এলাম যদিও আমি সুন্দরবন কখনো যাইনি"লাফালাফি,ধাপাধাপি,গোসল নদীতে ঝাপ দেয়া অসম্ভব কিছু মুহুর্ত কাটিয়ে ফিরে এলাম মঙ্গলশিকদার "স্থানীয় বাজারে দুপুরের তেমন কোন খাবার পেলাম নাহ শুধু ইলিশ ভাজা আর মুরগির ঝোল তা দিয়ে খাবার সেরে নিলাম আর বিকেল থেকে সন্ধা কাটালাম নুরুল্লাহ পয়েন্ট, বাত্তিখাল পয়েন্ট । ভোলা তথা,মনপুরা থেকে চরফ্যাশন লালমোহন ঘুরে এলাম তৃপ্ত হলাম প্রকৃতির নির্ভেজাল রুপে মুগ্ধ হলাম বাংলার সাজে।অবশেষে মঙ্গলশিকদার থেকে ঢাকার উদ্দ্যেশ্য লঞ্চে উঠেই ইতি টানলাম ভোলা ভ্রমনের।।

মনে রাখবেন নিজ গন্ডির বাহিরে যেখানেই যান নাহ কেনো স্থানীয়দের সম্মান করুন। আর হ্যা প্রকৃতির মাঝে অপচনশীল বর্জ্য ফেলে আসবেন নাহ।

অপরুপ সৌন্দর্য্য :heart:

মন কেড়ে নেয় মনপুরা :heart: :heart:

মন ভোলানো দৃশ্য :heart:

নদী মাতৃক সোনার বাংলা :heart: :heart:

13 Likes

Hi, fellow LG @MohammadPalash

Your post is very informative… No doubt…

But,

In my experience, very lengthy posts get less attention than brief ones.

Photos are also informative…

Thanks for sharing

:bouquet: :bouquet: :bouquet:

2 Likes

@MohammadPalash অসম্ভব সুন্দর একটা জায়গা। যেতে হবে একদিন। শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ দেবার জন্য ধন্যবাদ।

1 Like