হাজী বিরিয়ানী নাম শুনলেই পুরান ঢাকার কথা মনে আসে কিন্তু এই অরিজিনাল হাজী বিরিয়ানী ঢাকা শহরের বেশ কিছু জায়গায় পাওয়া যায় ।
অরিজিনাল কেন বললাম, হাজী নামে অনেক হাজী বিরিয়ানী হাউজ আছে কিন্তু এই হাজী বিরিয়ানি বিখ্যাত হওয়ার পর অনেক ‘হাহাজী বিরিয়ানী’ নাম দিয়ে বিরিয়ানী বিক্রি করে ।
তবে ছবিতে যে বিরিয়ানী দেখা যাচ্ছে এটাই আসল হাজী বিরিয়ানী ।
এই বিরিয়ানী দাম অন্য বিরিয়ানীর চেয়ে একটু বেশি এদের মাংস টা অনেক নরম হয় আর চাউল টা খুভ ভাল মানের হয় অতিরিক্ত মশলার কোন দেখা পাওয়া যায় না ফলে কালার টা মশলা মুক্ত সাদা দেখতে লাগে এর স্বাদ এতটাই ভাল লাগে যে এক প্লেট খেলে আরো এক প্লেট খেতে ইচ্ছে করে ।
এই হাজী বিরিয়ানীর প্রধান বিক্রয় কেন্দ্র পুরান ঢাকায় তবে বেশ কিছু শাখা রয়েছে ঢাকা শহহের বভিন্ন জায়গায় , আমি গতকাল খেয়েছি ঢাকা উত্তরাতে, এর আগে নর্দা বসুন্ধারা তে খেয়েছিলাম , নীলক্ষেতের এখানে আছে কিন্তু বিরিয়ানি কিনার লাইন লম্বা থাকার কারনে সেখানে গিয়ে কিনতে পারিনি, আমি এই ৪ টা বিক্রয় এর যায়গা চিনি তে ঢাকা তে, আরো কিছু জায়গায় হয়ত বিক্রি হয় কিন্তু আমার জানা নেই ,
এই বিরিয়ানির একটি ঐতিহ্য হলো এরা বিরিয়ানি পার্শ্বেল করে বিক্রির সময় কাঠাল পাতা দিয়ে তৈরি একটা পেকেটে পার্শ্বেল করে দেয়
খাসীর মাংস আর চিনিগুড়া চাউলে রান্না করা হয় হাজী বিরিয়ানী
দাম প্রতি প্লেট এখন ২০০ টাকা
সাথে হাজী বোরহানীটা খুব মজার হয়
এই স্বাদের বোরহানীতে স্পেশাল কোন স্বাদ পাইনি আমার কাছে অন্য বোরহানীর মতই লেগেছে বিরিয়ানীর সাথে বোরহানী হলে খাবার টা বেশী মজা করে খাওয়া যায়
বোরহানীর দাম প্রতি হাফ লিটার ৭০ টাকা ।

