গোলাপ গ্রাম

গোলাপ গ্রাম সাদুল্লাহপুর

সাদুল্লাপুর, যা গোলাপ গ্রাম নামেও পরিচিত, ঢাকার অদূূূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদীর তীরে অবস্থিত একটি পর্যটন আকর্ষণ। এই পুরো গ্রামটিই নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা। একে গোলাপ গ্রাম বলা হলেও এখানে গোলাপ ছাড়াও অনেক ফুল আছে, যেমন- জারবেরা, গ্লাডিওলাস ইত্যাদি। ঢাকায় ফুলের চাহিদা মেটাতে এই গ্রাম ভূমিকা রাখে।

ছবিঃ গোলাপ গ্রামে প্রবেশের আগে।

গ্রামের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা সরু পথ। তার দু’পাশে বিস্তীর্ণ গোলাপের বাগান। ফুটে আছে টকটকে লাল গোলাপ। সকালের শিশির ভেজা গোলাপে নরম আলোর ঝিকিমিকি। পুরো গ্রামজুড়েই ফুলের সৌরভ। সাথে সকালের শিশির ভেজা গোলাপে নরম আলোর ঝিকিমিকি। দৃশ্যগুলো দেখার সময় ফুলের বাগানে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে! সবমিলিয়ে মুগ্ধ হবার মতো একটি জায়গা।


ছবিঃ গোলাপ বাগান
শুধু সৌরভ নয় সৌন্দর্য দিয়েই গোলাপ একটা গ্রামের নাম পাল্টে দিয়েছে। সাদুল্লাহপুরকে এখন পর্যটকরা ‘গোলাপ গ্রাম’ হিসেবেই বেশি চেনেন। নগরের ইট কাঠ পাথরের ঝনঝন যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে একদিনের জন্য যেতে পারেন এই গ্রামে। চোখ জুড়ানো দৃশ্য নিয়ে সেজে আছে পুরো গ্রাম যেদিকে চোখ যায় গোলাপের ক্ষেত। গোলাপের নয়নাভিরাম দৃশ্য ও মনমুগ্ধকর সুবাস গ্রাস করবে আপনাকে।

ছবিঃ গোলাপ বাগানের ডান পাশের নদী।

গ্রামের ভেতর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা সরু পথ। পথের ধার ঘেঁষে অসংখ্য গোলাপের বাগান। যত দূর চোখ যায়, শুধু লাল গোলাপের সমারোহ। মাঝে মাঝে কিছু সাদা গোলাপ, গ্লাডিওলাস, জারবেরার বাগানও চোখে পড়ে।লাল টকটকে গোলাপ মাথা উঁচিয়ে থাকে। দুপুরের পর থেকেই চাষিরা বাগানে নেমে যান গোলাপ তুলতে। গাছের সারির এক পাশ থেকে ফুল তোলা শুরু করে শেষ পর্যন্ত মুঠো ভরে ফুল তোলেন। চাষিদের ফুল তোলার দৃশ্যও বেশ উপভোগ্য

।ছবিঃ গোলাপ বাগানের বাম পাশের নদী।

সাদুল্লাহপুর ও এর আশপাশের গ্রামে আছে তিনটি ফুলের হাট। বিকেলে ফুলচাষিরা ফুল কেটে নিয়ে চলে আসেন হাটে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এসে ভিড় জমান। রাতে জমে বেচাকেনা। ভোর হওয়ার আগেই গোলাপ গ্রামের ফুল পৌঁছে যায় রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা ফুল বিক্রির দোকানে

যাঁরা প্রকৃতির সান্নিধ্য ভালোবাসেন, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে একটু সময় বের করে ঘুরে আসতে পারেন লাল গোলাপের গ্রামে।

ভ্রমণ শপথ

প্রকৃতিকে ভালোবাসবো, নোংরা করবো না।

স্থানীয় মানুষদের সম্মান করবো, বিবাদে যাবো না।

16 Likes

@Kapiluddinshahin গোলাপ গ্রাম সম্পর্কে বিস্তারিত অনেক ভালো ভাবে ঘুছিয়ে লিখেছেন আপনার ভ্রমণ শপথ এর সাথে আমিও একমত

"প্রকৃতিকে ভালোবাসবো, নোংরা করবো না।

স্থানীয় মানুষদের সম্মান করবো, বিবাদে যাবো না"

3 Likes

ভালো লিখেছেন, আমি কয়েক মাস আগে একবার গিয়েছিলাম এই গ্রামে। অফিসিয়াল কাজে যাওয়ার কারণে যদিও পুরো গ্রামটা ঘুরে দেখা হয়নি। তবে যেটুকু দেখেছি বেশ ভালো লেগেছে। ইচ্ছা আছে আবার যাবো।

@Kapiluddinshahin আপনার অভিজ্ঞতা এখানে সেয়ার করার জন্য ধন্যবাদ :sparkling_heart:

1 Like

Thank you bhai