" নারকেল সুপারি ভরপুর প্রিয় লক্ষ্মীপুর "

" নারকেল সুপারি ভরপুর প্রিয় লক্ষ্মীপুর "

লক্ষীপুর বাংলাদেশের একটি অন্যতম জেলা। যেটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। আমার দেখা মতে লক্ষীপুর একটি পরিবেশ উপযোগী জেলা। যেখানে নানান রকমের গাছপালা দিয়ে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক বনায়ন যুগ যুগ ধরে সৃষ্টি হয়ে রয়েছে। তবে নারকেল আর সুপারি এ দুটি গাছ লক্ষীপুরের সব জায়গায় বিরাজমান। যেদিকে যাই না কেন নারকেল সুপারি গাছের অভাব নেই। এক কথায় বলতে গেলে নারকেল আর সুপারির রাজ্য বলা যায়।

এমনিতেই লক্ষ্মীপুর হচ্ছে নারকেল সুপারির রাজা। প্রতিটা বাড়ির আনাচে-কানাচে নারকেল সুপারি গাছ থাকবেই। লক্ষ্মীপুর জেলার মানুষগুলো গাছ প্রেমী। যখন লক্ষ্মীপুর গিয়ে বিভিন্ন এলাকায় হাঁটাহাঁটি করি তখন তাদের বাড়ির আশপাশে গুলা দেখলে মনে হয় তারা গাছের প্রতি অনেক যত্নশীল। তাদের যত্নশীলতা এবং আগ্রহেই লক্ষীপুরের নারকেল সুপারি বাংলাদেশের সেরা হয়ে আছে।

লক্ষ্মীপুর শুধু নারকেল সুপারি নয় এই জেলার নিকটে মেঘনা নদী হওয়ায় ইলিশ মাছও পাওয়া যায়। এ কথা বলা চলে খুব সুন্দর একটি জেলা। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থান। যেগুলো নিয়ে পরে একসময় কথা বলব।

25 Likes

This area looks really nice @sharafat_karim thanks for sharing about it.

Paul

2 Likes

@sharafat_karim , thanks for your excellent post with nice photos.

1 Like