ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সেন্ট মার্টিন বরাবরই একটা অন্যতম প্রিয় নাম। বাংলার সর্ব দক্ষিণে সর্বশেষ ভূখন্ড যাকে বলা চলে। একসময় দ্বীপটিতে জীববৈচিত্র্য ছিলো। কচ্ছপ ডিম দিতে আসতো। এখন ধীরে ধীরে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। মনুষ্য দূষণের কারণে এখন কচ্ছপেরা সহজে আসে না, আর আসলেও বেশিরভাগই মারা যায়। কোরাল অনেক মারা গিয়েছে। অনেক কোরাল পানি থেকে তুলে কেটে কেটে বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত ফিশিং করে বড় বড় প্রজাতির মাছের বাচ্চাও ধরা হচ্ছে। এবং দূর্ভাগ্যবশত এরা জালে আটকে গেলে পরে ছেড়েও দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে ব্যাবসায়িক কারণে সেন্টমার্টিন এর জীববৈচিত্র্য ধ্বংসের পথে। আমার লিখাটা যারা পড়ছেন, তারা অনুগ্রহ করে দ্বীপে প্লাস্টিক ও পলিথিন যেখানেসেখানে ফেলবেন না। অন্যকেও নিরুৎসাহিত করবেন।
বাংলাদেশ এ পরিবেশগত দূষণ যেমন বেশি, তেমনি লাইট পলোশনও অনেক বেশি। যার কারণে শহরে আমরা আকাশে খুব একটা তারা দেখতে পাই না। গ্রামে গেলে মোটামুটি অনেক তারা দেখা যায়। কিন্তু আমরা অনেকেই জানি না, রাতের সেন্ট মার্টিন এ আকাশ পরিস্কার থাকলে ও সঠিক সময়ে আপনি যেতে পারলে ঠিক সন্ধ্যার পরেই আপনি উপভোগ করতে পারবেন এমন দৃশ্য। ছবিটি মুঠোফোন এ ধারণ করা। খালি চোখে আরো সুন্দর ও ডিটেইলস দেখা যাচ্ছিলো।
এমন আকাশগঙ্গা কিংবা Milkyway দেখতে হলে আপনাকে বেছে নিতে হবে আমাবস্যার রাত আর এমন ছিমছাম জায়গা যার আশেপাশে আলো নেই। মূলত উত্তর-পশ্চিম ভাগে এটা দেখা যায়। তবে সবসময় ভিজিবল থাকে না।
(এটা আমার প্রথম পোষ্ট৷ গুছিয়ে লিখতে পারি না। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।)
