কুল/বরই বাংলাদেশের শীতকালীন একটি ফল। শীত থেকে শুরু করে, গরমের শুরু অবধি সময়টা দেশী ফলের অভাব মেটায় প্রধানত দেশী টক বরই ও মিষ্টি কুল।
ছবিঃ চাষ করা বাগানের কুল
বাজারে সাধারণত টক-মিষ্টি গোল বরই, নারিকেল কুল, আপেল কুল, বাও কুল ছাড়াও আরও অনেক ধরনের কুল।
ছবিঃ দেশীয় কুল
পুষ্টিবিদেরা বলেন, কুলে আছে প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান।
ছবিঃ বিদেশি জাতের দেশীয় কুল
বাংলাদেশের প্রায় জেলায় এবং সব ধরনের মাটিতে কুল হয়।
ছবিঃ দেশীয় টকমিষ্টি কুল
এটি শুকিয়ে অনেকদিন সংরক্ষণ করা যায়। কাচা ও শুকনো কুল দিয়ে চমৎকার চাটনি ও আচার তৈরী করা যায়।
পুষ্টি গুনের পাশাপাশি এটি দাঁতের স্বাস্থ্য ভালো রাখে।
ছবিঃ দেশীয় কুল
কুলের পুষ্টিগুনঃ-
১. কুলের উপাদানগুলো শরীরে শক্তি যোগায়।
২. কুলে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন-সি, যা সংক্রামক রোগ দূর করতে সহায়তা করে।
৩. কুলের রসকে ক্যান্সাররোধী হিসেবেও গন্য করা হয়।
৪. যকৃতের কাজ করার খমতা বাড়িয়ে তোলে।
৫. মৌসুমি জ্বর প্রতিরোধ করে।
৬. কুল একটি রক্ত বিশুদ্ধ কারক ফল।
৭. ত্বকের রুখখতা দূর করে ত্বককে কোমল করে তোলে।




