মৃৎশিল্পের একাল।

মাটির তৈরী কারুকার্য খচিত টব।

শিল্পির হাতে আকা ফুল

মাটির তৈরী কাপ

উল্কি আকা পটারী

খ্রীস্টপূর্ব ২৭০০ বছর পূর্বেও মৃৎশিল্পের প্রমান পাওয়া যায়। আমাদের বাংলাদেশেরো সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মৃৎশিল্প। কারণ, এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে সব মাটি দিয়ে যে এ কাজ হয় তা নয়। এ কাজে পরিষ্কার এঁটেল মাটির প্রয়োজন হয়। কেননা, এঁটেল মাটি বেশ আঠালো। দোআঁশ মাটি তেমন আঠালো নয়। আর বেলে মাটি তো ঝরঝরে—তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না।

আবার এঁটেল মাটি হলেই যে তা দিয়ে এই শিল্পের কাজ করা যাবে, তা-ও নয়। এর জন্য অনেক যত্ন আর শ্রম দরকার। দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। তবে কুমোরদের কাছে এসব খুব সহজ। তবে পরিতাপের বিষয়, আজকাল মাটির তৈরি জিনিস আগের মতো আর আমাদের চোখে পড়ে না। বলা যায়, বাঙালির ঐতিহ্য মাটির শিল্প যেন দিন দিন কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। তাই মাটির শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে মাটির তৈরি জিনিসপত্র ব্যবহারে আমাদের এগিয়ে আসতে হবে।

এই কাজে সবচাইতে এগিয়ে আছে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই এর কারিগররা।এখানে যেমন গড়ে উঠেছে মৃৎশিল্প প্রশিক্ষণশালা,তেমনি ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

কুমিল্লা জেলার পদুয়ার বাজার থেকে ৫-৬ কিলোমিটার দক্ষিণে বিজয়পুর মৃৎশিল্পের বিশাল কর্মযজ্ঞ চোখে পড়বে।কুমারদের হাতের কাজ দেখে আপনি বিমোহিত হবেন।চাইলে পছন্দসই পন্যটি ক্রয়ও করতে পারবেন।

16 Likes

মাটির তৈরী কারুকার্য খচিত টব।

শিল্পির হাতে আকা ফুল

মাটির তৈরী কাপ