চা-প্রেমীদের কাছে চায়ের কাপে চামচ নাড়ার শব্দের মতো মধুর কিছু আর হয় না। এই চায়ের প্রতি প্রেম অনেক পুরনো ইতিহাস। চায়ের ঐতিহ্যের প্রমাণ মেলে ২৭৩৭ খ্রিস্টপূর্বের চীনে। কিংবদন্তি বলে, সম্রাট শেনং এর গরম পানিতে ভুল করে শুকনো পাতা পড়েছিল। সেই পানি সম্রাট পান করে দেখেন গরম পানির স্বাদ অভূতপূর্ব হয়েছে। তারপর চায়ের চল ছড়িয়েছে পুরো চীন, তারও পরে সারা বিশ্বে।
তবে যেখানেই সে গেছে, সেদেশের নিজস্ব রীতিনীতির সাথে খাপ খাইয়ে গেছে। কখনো চায়ের কাপে, কখনো চা তৈরি করার প্রক্রিয়ায়, কখনো চায়ের সাথে যোগ করা উপাদানে প্রতি দেশে চা স্বতন্ত্র হয়ে উঠেছে। তাহলে জেনে নেওয়া যাক বিভিন্ন দেশের বিখ্যাত চায়ের ঐতিহ্যের কথা।
ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের আউড়াপুল নামক স্থানের একটি দোকান “ওহিদুল টি স্টোর” ।যদিও বিভিন্ন পণ্যের সমাহার রয়েছে তবুও বিশেষভাবে এই দোকানের চায়ের সুনাম সারা উপজেলাময় বিস্তৃত।এবং উপজেলার সবচেয়ে বড় আন-অফিশিয়াল রাজনৈতিক আলোচনাগুলোও এই স্টোরে অনুষ্ঠিত হয়ে থাকে বলে শোনা যায়।
ওহিদুলের দোকানটি এতদঞ্চলের চায়ের জন্য বিখ্যাত।ওহিদুল এবং অনুজ হাফিজুল, উভয়ের চা- ই দারুন।এখানে রং চা, কনডেন্স মিল্ক, খাঁটি গরুর দুধের চা, কফি, মালাই চা, ব্র্যান্ডেড লিকার রং চাসহ বেশকিছু এক্সপেরিমেন্ট করে ও।সবগুলোই দারুন।তবে বিশেষ ক্ষেত্রে আগে থেকে বলে দিলে “স্পেশাল চা” তৈরি করে দেয় যা এককথায় অসাধারণ।এককথায় বলা যায় “দ্য আল্টিমেট ডেস্টিনেশন অব এ কাপ অব টি”।চাইলে ট্রাই করতে পারেন।
স্থানীয়ভাবে হাস্যরসে এই জায়গাটিকে ইন্দুরকানীর রাজধানীও বলে থাকেন কেউ কেউ। সারা উপজেলার সকল খবর এখানে এলেই পাওয়া যায়।
