মুসাম্বি পনীর( Mosambi Paneer)
উপকরণ:
মুসাম্বি, কাজুবাদাম, পনীর(২০০ গ্রাম), সাদাতেল, ধনেগুঁড়ো, নুন,চিনি, লঙ্কাগুঁড়ো, গরমমশলা গুঁড়ো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা
প্রণালী:
প্রথমে কড়াতে অল্প পরিমাণে সাদাতেল দিয়ে তাতে ফোড়নে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিতে হবে। এরপর ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, গরমমশলা গুঁড়ো ও অল্প জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার একটা মুসাম্বির অর্ধেকটা রস করে তাতে দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন এবং দুচামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে গুঁড়ো করে রাখা কাজুবাদাম (১০-১২টি) যোগ করতে হবে।এবার পনীরের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিতে হবে। পাঁচ-সাত মিনিট ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে গরম গরম পরিবেশন করুন মুসাম্বি পনীর।
বর্তমান করোনা আবহে এটি ভিটামিন সি সমৃদ্ধ একটি পুষ্টিকর খাদ্য।
29 Likes
Hello @Paramita_titli ,
Thank you for sharing this photo and recipe with us, the meal looks very delicious! Is it spicy?
Is this a famous dish all over your country, or mainly popular in some particular area?
Is it possible to find this meal in restaurants as well, or it’s mostly a home made one?
It seems that you like taking pictures of your dishes, I suggest these helpful articles, where you can find useful suggestions: The lighting tip that makes food look delicious and 5 tips to consider when styling food.
2 Likes
@BorrisS thank you for sharing the tips.
This dish is not spicy and it’s home made.
1 Like
Thank you @ElenaKing for your comment here.
I am really very glad that you liked it.
Vitamin C enriched yammie Paneer and Paneer is one of my favourite food. Thanks @Paramita_titli for the yammie post though I am little bit afraid of the “Red dry chilli powder”.
1 Like
@TravelerProdipta thank you for your comment.
If you add dry red chili it tastes better, you may avoid it…don’t afraid.
.
1 Like
খুবই সুস্বাদু হবে বলে মনে হচ্ছে।
ধন্যবাদ রেসিপি দেওয়ার জন্য। ট্রাই করবো ইনশাআল্লাহ।
2 Likes
@Paramita_titli আপনার পোস্টের ছবিটি খুব সুন্দর
। মনে হচ্ছে এখুনি একটু স্বাদ নিয়ে দেখি ।
রেসিপি সহ পুরো বিষয়টি সুন্দরভাবে বলার জন্য ধন্যবাদ ।
আপনার কাছ থেকে আরও অনেক পোস্টের আসায় থাকলাম । ভালো থাকবেন ।
2 Likes
ধন্যবাদ @KalyanPal দাদা । অবশ্যই চেষ্টা করব নতুন কিছু পোস্ট করতে এই কানেক্ট ফোরামে।
1 Like