সে অনেক অনেক কাল আগের কথা যখন সবাই শুধু কাচ্চি কাচ্চি করে জীবন দিত। কিন্তু একই খাবার খেতে খেতে সবাই কেমন যেন অতিষ্ট হয়ে উঠল, এত ভাল খাবারের পরও কারও মনে যেন শান্তি নেই। কিন্তু কি করবে তখন আম জনতা, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল , আর হচ্ছে না তাই সবাই রাজার কাছে গিয়ে এর কিছু একটা বিহিত করার আর্জি জানাল।
রাজা পরে গেল মহা বিপদে ; এত সুস্বাদু খাবারের পরও লোকজন সেটা পছন্দ করছে না তাই রাজা মশাই তিন সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করে তিন কার্য দিবসের ভিতরে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন।
রাজা মশাই তো দায়িত্ব ভার কমিটির সদস্যদের উপরে চাপিয়ে দিয়ে ঠিকই ঘুমিয়ে পড়লেন কিন্তু এদিকে ওই তিন সদস্যের তো ঘুম উড়ে গেল তারা সবাই নিজ নিজ বাড়িতে গিয়ে চিন্তায় মগ্ন হয়ে সারা রাত্রি জেগে রইলেন। কিন্তু ফলাফল কিছু আসল না। সবাই পরীক্ষামূলক ভাবে নিজেদের কিছু প্রিয় খাবারের তালিকা রাজামশাই এর হতে দিয়ে নির্ভার হবার বৃথা চেষ্টা করলেন কিন্তু এদিকে রাজামশাই গেলেন চরম ভাবে ক্ষেপে, বললেন অকর্মণ্য সবাই তোমরা এইজন্য আমার সভাসদ হয়েছ।
দায়সারা কাজ করা বাদ দিয়ে কাজের মত কাজ করে ভাল একটা সিদ্ধান্ত যদি আগামীকালের ভিতরে না দিয়ে পার তবে,
(To be continued
… … …)
