তাজহাট রাজবাড়ি বা তাজহাট জমিদারবাড়ি বাংলাদেশের রংপুর শহরের অদূরে তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। রাজবাড়িটি রংপুর শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় ১০ বছর। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে, তার মনমুগ্ধকর ‘তাজ’ বা মুকুটের কারণেই এ এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে।
@Jibanbd ধন্যবাদ আপনার ভ্রমন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। স্থানটি ভিজিট করার ইচ্ছা অনেক আগে থেকেই। এই জমিদার বাড়ির আরো কিছু ছবি দেখার ইচ্ছা আপনার কাছ থেকে এবং আরো পোস্ট চাই আপনার পক্ষ থেকে।
Thanks for sharing the post vai. I am also from Porganj,Rangpur. I went to this place when I was 13. After that didn’t get any chance after COVID I will definitely host a meetup there. #localguides