ঝটপট বাসায় তৈরী মসলাদার পপকর্ন

ঝটপট বাসায় তৈরী মসলাদার পপকর্ন

পপকর্ন খেতে কে না ভালোবাসে। আমার তো ভীষণ ভালো লাগে। সিনেমা দেখতে দেখতে পপকর্ন খাওয়া মনে হয় পৃথিবীর সর্বত্র স্বীকৃত। মচমচে ভাজা মসলাদার এই পপকর্নটা গরম গরম খেতে খুব মজা লাগে।

পপকর্নের যে জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে সেটা হলো এরা প্রায় প্রতিটি এক একটা সতন্ত্র আকৃতির। ভাজার আগে যদিও সব এক রকম ছিল, কিন্তু ভাজার পর সব কেমন উদ্ভট আকৃতি ধারণ করে। তাই বলে স্বাদ কিন্তু আবার আলাদা আলাদা হয় না, সব গুলোই এক রকম লাগে।

পপকর্ন প্রচুর পরিমাণে ফাইবারে পরিপূর্ণ। ফলে তা রক্তনালী ও ধমনীর দেওয়ালে কোলেস্টেরল জমতে বাধা দেয়। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে ও হার্টের স্বাস্থ্য ভালো রাখে। পপকর্নে ফাইবারের পরিমাণ খুব বেশি থাকার কারণে রক্তে শর্করার মাত্রা ও ইনসুলিন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

বাজারে মসলা ও তেলসহ প্যাকেটে পপকর্ন‌ পাওয়া যায়। যা অত্যন্ত সহজে প্রেসার কুকার বা ভাল তলাযুক্ত ভারী পাত্রে অল্প সময়েই ভেজে নেয়া যায়। ভাজার সময় পপকর্ন গুলো লাফিয়ে লাফিয়ে উঠে, তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভাজতে হবে। সামান্য ‌খোলা রাখতে হবে যাতে অতিরিক্ত তাপে পুড়ে না যায়।

যদি আপনি‌ও আমার মত পপকর্ন পছন্দ করেন তবে তো কথাই নাই, কোন একদিন পপকর্ন খাওয়া যাবে একসাথে। আর যদি কোনদিন পপকর্ন না খেয়ে থাকেন, তবে খেয়ে দেখুন আশা করি ভালোই লাগবে।

21 Likes

@TrulyBappy Hi. Yes you are right, pop corn is great. Here at the states, there is a national popcorn day celebration. It was on January 19.

3 Likes

@Nosaint2_Rafael_Fe Really!!! A whole day for pop corn! What do people do on that day? Can you tell me more?

2 Likes

It not a Holiday. Is a day to do activities like, try new popcorn recipes, make popcorn garlands, :popcorn: , offer popcorn at school.

2 Likes

Yes, me also like pop corn. Pop corn is great source of fiber. @TrulyBappy thansk for sharing lovely food pop corn information.

2 Likes

@Nosaint2_Rafael_Fe thank you so much for sharing the information about the popcorn day.

2 Likes

@MehadeHasan thanks brother, hope someday we can eat popcorn together.

2 Likes