বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষায় কথা বলার অধিকার করে নেওয়া এক মাত্র জাতি বাংলাদেশী। আর একমাত্র ভাষায় হলো বাংলা। তারিখ বাংলা ৮ই ফাল্গুন বা ইংরেজি ২১শে ফেব্রুয়ারী।
কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি চলছে।
আর এ কারনেই ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিনের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২ঃ০১ মিনিটে শহীদ বেদিতে শ্রদ্ধানিবেদন আরম্ভ করে চলে সূর্য্যাস্ত পর্যন্ত।
শহীদ মিনারে প্রবেশ ও বাহির হওয়ার পথ নির্দেশনা।
শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমানের সমাধি।
যাদের আত্মদানে অর্জিত এ ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাদের নিম্নক্ত কয়েকজনের কবর বা সমাধি আজিমপুর কবরস্থানে অবস্থিত।
শহীদ আঃ জব্বার এর সমাধি
শহীদ আবুল বরকতের সমাধি।
ভাষা সৈনিক শফিউর রহমানের সমাধি।যাদের তাজা রক্ত ও আত্মত্যাগে এ ভাষার অর্জন আমরা তাদের ভুলবনা।
#BDLDCPC#connectcontest#bangladesh





