চন্দ্রনাথ পাহাড় ভ্রমন বাইসাইকেলে

বছরের প্রথম দিন কুমিল্লা থেকে সীতাকুন্ড লং রাইড

চন্দ্রনাথ পাহাড়ে আমি এবং ইমরান ভাই

বছরের প্রথম লং রাইডে গিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড় অভিযানে।

রাইড এর সময়

২০২০সাল কভিট-১৯ এর কারনে আমার বিপরীতে ছিলো বছরটি। তার মধ্যে দিয়ে অফিস ছুটিও নেই।

হঠাৎ ছুটির ঘোষণা ১ম জানুয়ারী ও ২রা জানুয়ারি তাই প্ল্যান ও করেছি হঠাৎ সাথে সাইক্লিস্টস্ পার্টনার হিসেবে পেয়েছি ইমরান ভাইকে

আমার সাইকেল

রাইড শুরু কুমিল্লা থেকে ০১-০১-২০২১ইং তারিখ সকাল ৯টায়. ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দরে যাচ্ছি সিতাকুন্ড বাজারের দিকে

সিতাকুন্ড বাজারে দুপুর ৩টায় আমরা পৌছে যাই তখন চিন্তা হলো বিকালটি উপভোগ করতে হবে তাই হঠাৎ ই পরিকল্পনা করে চলে যাই গুলিয়াখালী সী-বিচ।

স্থানিয় সিতাকুন্ড সাইক্লিস্টস্ এর কয়েকজন মেম্বার এর সাথে হঠাৎ দেখা আড্ডা শুরু হয় এবং সন্ধা হয়ে যায়।

থাকবো স্থানিয় সিতাকুন্ড এক বন্ধুর বাড়ী যা চন্দ্রনাথ পাহাড়ের সাথে।

চন্দ্রনাথ থেকে আশ পাশ

রাতের ঘুমের জন্যে গিয়েছি বন্ধুর বাড়ী কিন্তুু আড্ডা দিতে দিতে ঘুম পালিয়ে যায় তখন রাত ২টা একটু ঘুম ঘুম ভাব তাই সামান্য ঘুমিয়ে সকাল ৬টায় রওনা দেই চন্দ্রনাথ পাহাড় অভিযানে সাথে।

পাহাড়ের এক অংশ

সকাল থেকে উঠা শুরু করি আমরা একটি মৃত ঝর্নার কাছ দিয়ে হাতের বা পাশের পাহাড়ী রাস্তা দরেই এগুচ্ছি প্রতিটি টিলা শেষে হয় ফটো সেশন এই যেন এক অন্য রাজ্যে চলে এসেছি সবদিকে সবুজ এর মধ্যে সতেজ অক্সিজেন।

সকাল ৭টা ৩০মিনিটে চন্দ্রনাথ এর চূড়ায় আমরা গিয়ে হ্যামক টাঙ্গিয় ৪৫মিনিটের একটি ঘুম আহা সর্গীয় সূখ ছিলো এই ঘুম এবার নামতে হবে।

চন্দ্রনাথ পহাড়ের চূড়ায় হ্যামকে ঘুম

পাহাড় থেকে একটি টিলা অতিক্রম করি এবং নতুন পরিবেশ আবিস্কার করি।

তার মধ্যে আমার প্রিয় ফল এর মধ্যে আমলকি ও তাজা পেয়ে গেলাম পাহাড়ের মধ্যেই একটু বিশ্রাম নিতেই দেখি বানরের দল বেঁদে কাচা কাঁঠাল নিয়ে দৌড়াদৌড়ি করে এই যেন এক প্রকৃতির খেলা।

নিচে নামতে নামতে দেখি যে পর্যটক রা দল বেধে পাহাড়ের চূড়ায় যাচ্ছে।

সকাল ১০টা তখন পাহাড় থেকে নেমেই হালকা নাস্তা করে আবারো কুমিল্লার উদ্দেশ্য রাইড শুরু করি এবং রাস্তা উপভোগ করতে করতে কুমিল্লায় বাড়ী আসি সন্ধ্যা ৫টায়।

★ যেহেতু আমরা সাইকেলে ভ্রমন করেছি তাই বাস ভাড়া যাতায়ত এর বিষয় ক্লিয়ার করতে পারবো না।

সাথে থাকার জন্যে ধন্যবাদ।

ইউটিউবে আমার ব্লগ

https://youtu.be/uQH2BxHJpZ8

25 Likes

Hello @MehediMozumdar , thanks for share this post with us. Great writing with outstanding photos.

Thanks again

2 Likes

@MehediMozumdar চমৎকার ভ্রমণ। সাইকেলে সীতাকুণ্ড তারপর চন্দনাথ জয় একটা আলাদা অ্যাডভেঞ্চার। অনেক সুন্দর করে লিখেছো। ধন্যবাদ শেয়ার করার জন্য। আমার চন্দনাথ ভ্রমনের গল্প আসছে শীঘ্রই।

5 Likes

Dear @MehediMozumdar

Thank you so much for sharing your complete cycling experience with us through this post.

Since you have been able to take a bicycle ride on the first day of the year, hopefully you will be able to take a bicycle ride a few more days away this year.

2 Likes

ধন্যবাদ @sweetnovember99 সাথে থাকার জন্যে

1 Like

ধন্যবাদ @KamalHossenR ভাই জ্বী ভাই আমি প্রায় প্রতি দিনি সাইকেল রাইড দিয়ে থাকি

আপনাকে সাথে পেলে আরো খুশি হবো একটি রাইডে।

সাথে থাকার জন্যে আবারো ধন্যবাদ

ছবিঃ আজকের উইকেন্ড রাইডের লালমাই পাহাড়

3 Likes

ধন্যবাদ @ShafiulB

ভাই সাথে থাকার জন্যে চন্দ্রনাথ আপনার ভ্রমন অভিজ্ঞতার এবং গাড়ীতে যাওয়া আসার সুবিধা সহ পোষ্টের অপেক্ষায়থাকলাম

2 Likes

Dear @MehediMozumdar

আমিও প্রতিদিন সাইকেল চালাই বাসা থেকে অফিস, অফিস থেকে বাসায়।

যদি কখনো সুযোগ হয় অবশ্যই আপনার সাথে একটি রাইড দিব।

প্রিয় @ShafiulB ভাই

আপনার পোস্টের অপেক্ষায় রইলাম।

3 Likes

ইনশাআল্লাহ্ কুমিল্লার দাওয়াত রইলো এক সাথে রাইড দিবো @KamalHossenR ভাই

2 Likes

@MehediMozumdar , thanks a lot for sharing an amazing post of your journey by bicycle from Comilla to Chandranath hill in Chittagong. Also thanks for your nice photos of charming sceneries of the hill and your friends.

1 Like

ধন্যবাদ @Siddiqui-BA দাদা সাথে থাকার জন্যে। অনেক মিস করি আপনাকে। ইনশাআল্লাহ্ একটি ভ্রমনে আপনাকে সাথে পাবো।

2 Likes

ভ্রমণকাহিনী পড়ে দারুন লাগলো। ধন্যবাদ @MehediMozumdar

দাদা এত সুন্দর একটি পোস্ট এর জন্য ।

ছবি গুলো অনবদ্য।

পাহাড়ের চূড়ায় হ্যামক টাঙিয়ে ঘুম, আহা!

সাইকেলের মতন পরিবেশ বান্ধব যানবাহন কে যেভাবে আপনারা ব্যবহার করছেন তা নিঃসন্দেহে দুর্দান্ত। সাইকেলে এমনই আরো ভ্রমণ করুন ও আমাদের সাথে তুলে ধরার অপেক্ষায় রইলাম আপনার কাছ থেকে।

ভালো থাকবেন দাদা।

1 Like
  • সবুজ পৱিবেশ
  • পাহাৱী এলাকা …
  • ভরপুর অ্যাডভেঞ্চার…
  • বিপদজনক রাস্তা…
  • মন ভাল লাগাৱ মতেন স্থান

আমি গিয়েছিলাম সেখানে. অনেক বিপদজনক ৱাস্তা. কিন্তু সবুজ পৱিবেশটা দেখৱে মন ভাল হয়ে যায়.

@MehediMozumdar আমাৱ ভাই তুমি কেমন আছে.

অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটি পোষ্ট লেখার জন্য.

2 Likes

ধন্যবাদ @PritishB দাদা। জ্বী দাদা গত ৩বছর তেল/গ্যাস বাহী যান দিয়ে কম চলি সাইকেলে ১০০-২০০কিঃমিঃ সপ্তাহে লং রাইড দেওয়া হয়

ইনশাআল্লাহ্ একদিন কোলকাতায় চলে আসবো সাইকেলে।

তখন আরো বেশি করে পোষ্ট করবো।

2 Likes

ধন্যবাদ @Mohammadalauddin ভাই আমার সাথে থাকার জন্যে আর হ্যা আমি এই নিয়ে ৫বার উঠেছি চন্দ্রনাথ এ

এখন তেমন বিপদজনক রাস্তা নেই।

তবে পরিবেশ টা সব মিলিয়ে ১০০তে ১০০

জ্বী ভাই আলহামদুলিল্লাহ্ ভালো আপনার কি খবর।

2 Likes

আপনার কলকাতায় আসার অপেক্ষায় রইলাম @MehediMozumdar দাদা। সাইকেল নিয়ে আমাদের প্রশাসন যদি আরেকটু ভাবতো তাহলে হয়তো আমরা পরিবেশ কে আরেকটু ভালো ভাবে বাঁচিয়ে রাখতে পারতাম। আপনাদের প্রয়াস অনবদ্য দাদা।
আপনি আসলে একটি জমজমাট মিট - আপ হবে সাইকেল রাইডিং এর মাধ্যমেই। কি বলেন @KalyanPal @BidurC দাদা?

3 Likes

ভিন্ন ধরনের অভিযান @MehediMozumdar দাদা এবং খুব ভালো লাগলো এই পোস্টটি পড়ে । আপনার এই সাইকেলটি মনে হয় , আপনার কাছে এক আদর্শ বাহন ।

প্রসঙ্গক্রমে, আপনার পোস্টটি পড়ার সময়; স্কুল জীবনে পড়া “জগদ্দল” নামক এক গল্পের কথা মনে পড়ে গেলো । আপনি কি গল্পটি পড়েছেন ?

  • @PritishB *দাদা , ধন্যবাদ - এখানে ট্যাগ করার জন্য এবং উল্লেখ্য গল্পের কথা আপনার কি মনে আছে ?
2 Likes

@MehediMozumdar beautiful photos, and it looks an amazing road trip. Did you know that you can enlarge these photos for better view?

You can do that in Edit!

1 Like

জ্বী দাদা সাইকেল এক দিকে অর্থনীতির ধস ও নামায় যেমন পরিবেশ ঠিক থাকে।

তবে আমি সাইক্লিং করে আমার ফিটনেস ঠিক থাকে সাথে সাথে স্লো মুসোনে পরিবেশ উপভোগ করা যায় তাই সবার উচিত সাইকেল ব্যাবহার করা।

দাদা আপনাদের কোলকাতায় সাইক্লিং এর একটি টিম রয়েছে তাদের সাথে যোগ দিতে পারেন "কোলকাতা সাইকেল সমাজ "

আবারো ধন্যবাদ আবারো আমার সাথে থাকার জন্যে @PritishB

1 Like

সর্বপ্রথেম ধন্যবাদ দাদা।

আসলে আমি তেমন কোন গল্প পড়ি নি।

তবে সাইকেল আমার শখ এর একটি জায়গা।

গত কয়েক বছর আমি গাড়ীতে খুব কমি ব্যাবহার করেছি ১০০.২০০.৩০০কিঃমিঃ লং ডিস্টেন্স হোক।

সর্বপরি ঘুরতে আমি পচন্দ করি সাইকেলে।

উনি কলকাতার সম্রাটদাদা বাংলাদেশে কুমিল্লায় আমার বাড়ীতে যখন আসে সাইকেলে।

চাইলে আপনিও শুরু করতে পারেন @KalyanPal

2 Likes