বাংলাদেশের অন্যতম অগ্রণী, শীর্ষস্থানীয় এবং বৃহত্তম বিনোদন পার্ক মজা! কর্ম! বিনোদন! এসবই ভিন্ন জগতে। রাজধানী থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে ভিন্য জগৎ। এটি রংপুর জেলার ঠিক বাইরে, রংপুর জেলার পাগলাপির গঞ্জিপুর একটি সুন্দর গ্রামে অবস্থিত। এখানে পূজা, নববর্ষ, বিবাহের অভ্যর্থনা, অবসর বিনোদন, পিকনিক, সেমিনার, আলোচনা সভা ইত্যাদির উত্সবগুলি ভালো হয়।এছারাও ছুটির দিনে বেস ভালই লোকজন হয়। ১০০ একর জায়গা নিয়ে এটি। এখানে সৌরজগৎ জানতে দেশের ১ম প্ল্যানেটারীয়াম রয়েছে তাজমহল,মস্কর ঘনটা, আইফেল টাওয়ার, চীনের পাচীর ছোট একটা চিড়িয়াখানাও আছে।
ভিন্ন জগতকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য অনেক ধন্যবাদ @RahmanAtikur এটার কথা আমি আজকেই জানলাম এবং দেখার আগ্রহ জাগছে প্রবল। সময় সুযোগমত একবার অবশ্যই যাব এই সুন্দর জায়গায়। ভালো থাকবেন। ধন্যবাদ।
ভিন্ন জগতের নাম অনেকবার শুনেছি। কিন্তু যাওয়ার সুযোগ হয়নি এখনো। আপনার এই পোস্ট দেখে ইচ্ছাটা আরো প্রবল হলো। অনেক ধন্যবাদ @RahmanAtikur ভিন্ন জগৎ সম্পর্কে এখানে শেয়ার করার জন্য। আশাকরি ভিন্ন জগৎ সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তী পোস্টে জানতে পারবো।
ভিন্নজগতে আমার অনেক বছর আগে একবার যাওয়ার সুযোগ হয়েছিলো। কিন্তু তখনো এর বেশ কিছু অংশ নির্মাণাধীন ছিল। সেই অবস্থাতেই তার প্রেমে পরে গিয়েছিলাম। এখন নিশ্চয়ই আরো সুন্দর এবং আকর্ষণীয় করেছে। ইনশাআল্লাহ, আবার যাওয়ার ইচ্ছা আছে।
@ShahriarAzadEvan ভাই আমার গ্রামের বাড়ি থেকে কাছে হলেও যাওয়ার সময় হয়ে উঠেনি। আপনার মিটআপের অপেক্ষায় থাকলাম। একবার হলেও যাওয়ার ইচ্ছা আছে। ধন্যবাদ, ভালো থাকবেন