ছুটির দিনে বা অবসরে কিংবা ধর্মীয় উৎসবে সব ভ্রমণপ্রিয় মানুষ ভ্রমণের আয়োজন করে থাকে। নদীমাতৃক দেশে নদীত-নালা-খাল বিলে নৌকা ভ্রমণ বাঙ্গালির প্রাণের উৎসব। কোভিড-১৯ এ ঘরবন্দী ছিলাম বেশ অনেক দিন।বন্ধু খোকনের পরিকল্পনায় একদিন বের হয়ে গেলাম নৌকা ভ্রমণে। গাজিপুর জেলার কড্ডা ব্রিজ থেকে কালিয়াকৈর উপজেলার মকস বিল ভ্রমণে বের হয়েছিলাম সারাদিনের জন্য।
বিলটি চমৎকার সুন্দর, বর্ষাকালে পানিতে থৈ থৈ করে। বিলের দুইধারের গ্রামের মানুষের জিবনযাপণ আপনাকে আকৃষ্ট করেছে আরও বেশি।বিলে জেলেরা মাছ ধরছে, ছোট ছেলে মেয়েরা সাতার কাটছে সে দৃশ্য আরও বেশি মনোমুগ্ধ করেছে সকলকে।
নৌকার মাঝি বৈঠা বেঁয়ে নৌকা যত সামনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছিলো সুন্দরের জলধারে ভেসে যাচ্ছি অজানা কোথাও।সকাল গড়িয়ে দুপুর এক বাজার থেকে খাবার কিনে নৌকাতেই খাবার খেলাম। গল্প আড্ডাতে চলছে আমাদের নৌকা ভ্রমণ।
এবার ফেরার পালা ফিরছি আর রৌদের প্রখরতা কমতে শুরু করলো।নৌকার ছাদে বসে পড়ন্ত বিকেলে ভাটিয়ারি, বাউল, ব্র্যান্ডের সঙ্গীত গেয়ে উপভোগ করলাম।সারাদিনের এই আনন্দময় ভ্রমণস্মৃতি এখনো আমার মনকে আন্দোলিত করে।
সারাদিনের অল্প কিছু নিচে দেওয়া হলো …
10 Likes

Hi @Sohel_BD
I want to let you know I merged your similar content together in order to keep Connect organized.
Amazing post! Thank you for sharing your happy travel memories with us!
Keep contributing! Keep guiding!
1 Like