ক্যাপশন : এই ছবিটি তোলা হয়েছে মসজিদের উত্তর-পূর্ব কর্নার থেকে।
আজ আমি আপনাদের সাথে বরিশালের দৃষ্টিনন্দন একটি মসজিদ শেয়ার করব।
গুটিয়া মসজিদ
এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ, যা বরিশাল বিভাগে উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রামে অবস্থিত। বরিশাল শহর থেকে ১১ কিলোমিটার দূরে ১৪ একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। গুটিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও এর নাম বাইতুল আমান জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্স ।
গুটিয়া মসজিদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি মসজিদ, সুদৃশ্য মিনার, ২০ হাজার লোকের ধারণক্ষমতার ঈদগাহ্ ময়দান, একটি ডাকবাংলো, এতিমখানা, গাড়ি পার্কিং, পুকুর, লেক এবং ফুলের বাগান। মসজিদটিতে এক সঙ্গে প্রায় ১৫০০ মুসল্লী নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় ১৯৩ ফুট।
ক্যাপশন : এটি হলো মসজিদের প্রধান গম্বুজ, মসজিদের ভিতর থেকে ছবিটি তোলা হয়েছে।
মসজিদের নির্মাণশৈলীতে ইউরোপ, এশিয়া এবং মধ্য প্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ করা যায়। মসজিদটিতে উন্নতমানের কাঁচ, ফ্রেম, এবং স্পিকার ব্যবহার করা হয়েছে। গুটিয়া মসজিদটির তত্ত্বাবধানে প্রায় ২০ জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে।
এই মসজিদটিতে মহিলাদের পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
ক্যাপশন : মহিলাদের নামাজের স্থান।
অনন্য এই গুটিয়া মসজিদ দেখতে এবং নামায আদায় করতে প্রতিদিন হাজারো দর্শণার্থীর আগমন ঘটে।
এছাড়াও মসজিদ কমপ্লেক্সে কাবা শরীফ, জমজম কূপের পানি, আরাফার ময়দান, জাবালে রহমত, জাবালে নূর, নবীজীর জন্মস্থান, মা হাওয়া এর কবর স্থান, খলিফাদের কবরস্থান, অন্যান্ন বিখ্যাত মসজিদ এবং আরো বিভিন্ন বিখ্যাত জায়গার মাটি সংরক্ষন করা আছে, যা হাজার হাজার দর্শনার্থীরা দুর-দূরান্ত থেকে প্রতিনিয়ত দেখতে আসেন।







