রাজশাহী সিএন্ডবি মোড়ের মসলা চা

সন্ধ্যার পর রাজশাহীতে আড্ডা দেওয়ার জন্য সবার অন্যতম পছন্দের জায়গা সিএন্ডবি মোড়। আর আড্ডা মানেই চা। মোড় থেকে সার্কিট হাউজের দিকে যেতে প্রথমেই হাতের বামে একটি ঢং দোকানের দেখা মিলে। এই দোকানেই দেখা মিলে হরেক রকমের চা।

এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মসলা চা। এই মসলা চা’য়ে দেওয়া হয় আদা, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, লেবু। দামও সাধ্যের মধ্যে, মাত্র ১০ টাকা।

রাজশাহীর সিএন্ডবি মোড়ে আসলে কখনো এই চা মিস করবেন না।

*** রাজশাহীতে আছি আর প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। যেখানেই যাই খাই না কেন, ছোট ছোট করে রিভিউ লিখবো এখানেও। রাজশাহীর কেউ আসলে উপকার হবে আশা করি।

10 Likes

Hi @NahidHossain ,

Thanks for sharing your experience with us! Rajshahi seems to be a very chill place where people can enjoy the little pleasure of life, like a good tea with friends. :slightly_smiling_face:

Since it seems you like taking photos, I suggest this interesting article where I hope you can find helpful tips: How to take great photos in low light.

2 Likes