ভারত - বাংলাদেশ মেলবন্ধনে ‌‌অনুষ্ঠিত হয়ে গেলো সোনার বাংলা মিট-আপ, পর্ব-১

সুপ্রিয় লোকাল গাইডস,
Local Guides Bangla :bangladesh:West Bengal Local Guides :india: ভারত-বাংলাদেশ লোকাল গাইডস দের যৌথ উদ্যোগে আয়োজিত সোনার বাংলা মিট-আপ সিরিজের প্রথম মিট-আপ অনুষ্ঠিত হয়ে গেলো গত শুক্রবার অর্থাৎ ৯ই অক্টোবর। দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনের উদ্দেশ্যে আয়োজিত এই মিট-আপ সিরিজ
প্রথম পর্বে দুই বাংলার লোকাল গাইডস দের মধ্যে পরিচয় বিনিময়ের মাধ্যমে মিট-আপ শুরু হয়। প্রধান অতিথি ছিলেন @PavelSarwar , বাংলাদেশ কে তিনি উপস্থাপন করেন তার স্লাইডের মাধ্যমে।

দুই বাংলার ইতিহাস, সংস্কৃতি, দর্শনীয় স্থান ও আরো অনেকে কিছু উপস্থাপন করা হয়। মিট-আপের অফিশিয়াল টাইম ২ ঘন্টা থাকলেও, সহজেই তা অতিক্রম করে যায় উপস্থিত লোকাল গাইড দের স্বতঃস্ফূর্ততায়।
এই পর্বের হোস্ট ছিলেন বাংলাদেশের @ShafiulB , তার সঙ্গে অসাধারণ ভাবে সঙ্গত করেন @ShahMdSultan । পশ্চিমবঙ্গ কে নিয়ে উপস্থাপনা করেন @KalyanPal ও আমি @PritishB (স্লাইডের কিছু অংশ নীচে দেওয়া হলো)। অভিজ্ঞতা শেয়ার করেন কলকাতার সিনিয়র লোকাল গাইড @DrShaunak@ShakilAK , @bdmafuz তাদের অভিজ্ঞতা সুন্দর ভাবে শেয়ার করেন।
সব মিলিয়ে একটি অসামান্য অভিজ্ঞতা দুই বাংলার মেলবন্ধনে।
দ্বিতীয় পর্ব আসছে আগামী ১৭ই অক্টোবর।
আপনারাও চাইলে জয়েন করতে পারেন!

মিট-আপের ভিডিও রেকর্ডিং নিচে দেওয়া হলো-

মিট-আপের কিছু দৃশ্যাবলী (প্রত্যেক ছবির নীচে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে)-

মিট-আপ চলাকালীন কলকাতার ট্রাম সম্পর্কে উপস্থাপন করছেন LG @PritishB

উপস্থিত লোকাল গাইডসদের তালিকা

বাংলাদেশের অন্যতম সিনিয়র লোকাল গাইড পাভেল সারোয়ার তার বক্তব্য রাখছেন

বাংলাদেশের অন্যতম সিনিয়র লোকাল গাইড শফিউল বাশার বক্তব্য রাখছেন

পশ্চিমবঙ্গের সংস্কৃতি তুলে ধরছেন পশ্চিম বাংলার লোকাল গাইড কল্যাণ পাল

বাংলাদেশের অন্যতম সিনিয়র লোকাল গাইড শাহেদ সুলতান তুলে ধরছেন বাংলাদেশের ইতিহাস

পশ্চিম বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব সম্পর্কে আমার প্রেজেন্ট করা স্লাইডের কিছু অংশ

ধন্যবাদ আপনাদের সবাইকে পোস্টটি আগ্রহ সহকারে পড়ার জন্য ।

21 Likes

এই পোস্টে আমাকে উল্লেখ করার জন্য ধন্যবাদ @PritishB দাদা ।

এই ধরণের মিট-আপ সত্যিই অনেক আনন্দ দেয় এবং উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত।

2 Likes

ধন্যবাদ @KalyanPal দাদা। আপনার ঐকান্তিক সাহায্য ছাড়া সম্ভব হতো না। আপনি যেভাবে ভালোবেসে কাজ করে চলেছেন তা সত্যি শেখার মতো। ভালো থাকবেন দাদা।

2 Likes

@PritishB thanks for sharing your experience. It seems great meet up were held. This is really amazing thought that India Bangladesh together share their experience & future issue. All the best & thanks for writing this post.

2 Likes

এমন একটা মহৎ উদ্যোগের অংশীদার হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নিঃসন্দেহে মিট-আপটি দুই বাংলার লোকাল গাইডসদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি আমাদের দেশের (বাংলাদেশ) ইতিহাস সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম।

ধন্যবাদ @PritishB ভাই মিট-আপটি শেয়ার করার জন্য । ধন্যবাদ সকল অংশগ্রহণকারীদেরকে।

আমার দেওয়া প্রেজেন্টেশান স্লাইডের লিঙ্ক: সোনার বাংলা মিট-আপ [ পর্ব ১]

2 Likes

দুঃখিত @PritishB দাদা

আমার আন্কেল মারা যাওয়ার কারনে সেখানে আমার থাকতে হয়। আমি তাই জয়েন করতে পারি নি। ২য় পর্বে থাকার চেষ্টা করব।

অনেক শুভ কামনা।

1 Like