সোনার বাংলা মিট-আপ, পর্ব-২
Kolkata
Kolkata, West Bengal, India
October 17, 2020 @ 18:30 (IST)
প্রিয় লোকাল গাইডস,
বাংলাদেশের লোকাল গাইডস বাংলা (LGB)
ও ভারতের ওয়েস্ট বেঙ্গল লোকাল গাইডস (WBLG)
এর যৌথ উদ্যোগ ‘‘সোনার বাংলা মিট-আপ’’ শিরোনামে ২ পর্বের ভার্চুয়াল মিট-আপ সিরিজের দ্বিতীয় পর্ব এটি। এই পর্বে কো-হোস্ট হিসাবে বাংলাদেশ থেকে সঙ্গী হবেন @ShahMdSultan
এই পর্বে দুই বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার সংক্রান্ত উপস্থাপন করা হবে। আশা করি, দুই বাংলার এই সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে দুই বাংলার সম্পর্ক আরো সুন্দর ও মজবুত করবে এই মিট-আপ।
এক নজরে দেখে নেওয়া যাক এই পর্বে কি কি আলোচনা করা হবে তার কিছু ঝলক-
জনপ্রিয় পদ্মার ইলিশ
দুই বাংলার জনপ্রিয় স্ট্রিট ফুড
বাংলাদেশের বিভিন্ন রকম ভর্তা
কলকাতার কড়াইশুঁটির কচুরি ও মাটির ভাঁড়ের চা
কলকাতার বিরিয়ানি ও বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি
শীতকালীন পিঠে-পুলি ও তাকে কেন্দ্র করে পৌষ পার্বণ উৎসব
এবং আরো অনেক কিছু !
মিট-আপ তারিখ : ১৭-১০-২০২০
সময় : সন্ধ্যা ৬:৩০ টা- রাত ৮:৩০ টা (ভারতীয় সময়)
সন্ধ্যা ৭ টা- রাত ৯টা (বাংলাদেশ সময়)
কিভাবে জয়েন করব?- এটি একটি ভার্চুয়াল মিট-আপ। আপনার স্মার্টফোনে গুগল মিট (Google Meet) অ্যাপ এর মাধ্যমে জয়েন করুন। স্টেবল ইন্টারনেট কানেকশন থাকা অবশ্যই দরকার।
মিট-আপ লিংক : https://meet.google.com/rcs-jgnm-dqn
এই মিট-আপ সমস্ত লোকাল গাইডস দের জন্যই। তবে বাংলা ভাষায় পুরো মিট-আপটি হবে। দুই বাংলার খাবার সম্বন্ধে জানতে অবশ্যই জয়েন করুন। মিট-আপ সম্পর্কে সমস্ত আপডেট পেতে RSVP করে রাখতে ভুলবেন না।
ধন্যবাদ।
আয়োজনে - লোকাল গাইডস বাংলা
ও ওয়েস্ট বেঙ্গল লোকাল গাইডস ![]()