জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ

জ্ঞানীরা বলেন জ্ঞানের পরিপূর্নতা আসে ভ্রমণের দ্বারা। তাই গুগুল ম্যাপ সম্পর্কে নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর ও অভিজ্ঞদের সাথে সাক্ষাৎ করার জন্য অংশ নেওয়া Bangladesh Local Guide কর্তৃক আয়োজিত ১৪২ তম মিট আপে।

২০০ বছরের ইতিহাস ও ঐতিহ্যকে কাছে থেকে দেখার জন্য Photowalk করা হয় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোরগাপাড়া ইউনিয়নের কাইকারটেক নামক স্থানের “কাইকারটেক হাটে” আয়োজক ছিলেন ভাই [MahadeHasan](http://See what Mehade Hasan posted to Google Maps Level 9 Local Guide https://maps.app.goo.gl/NdU1BzudafNDk6hS8)

প্রায় ২০০ বছর ধরে ব্রহ্মপুত্র নদের তীরে জমায়েত হচ্ছে এ হাট, প্রতি রবিবার এ হাট অনুষ্ঠিত হয় বলে একে রবিবারে হাটও বলা হয়। সোনারগাঁ, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষ বিশেষ করে ব্রহ্মপুত্র, মেঘনা ও শীতলক্ষ্যা পাড়ের মানুষ বেশি আসে এ হাটে।

দেশি হাসঁ-মুরগি, গরু-ছাগল, কবুতর, তিতির সহ আরো অনেক পোষা গৃহপালিত পশু-পাখি পাওয়া যায় রয়েছে মাছ শিকারের জাল।

বাঁশ-বেত ও গৃহস্থালির সামগ্রীর বিশাল সংগ্রহ এখানে। নিত্য প্রয়োজনীয় গৃহস্থালির সবই বিক্রি হয় এ হাঁটে।

ফলজ, বনজ, ওষুধি, শোভা বর্ধনকারী গাছ পাওয়া যায় এখানে। বাঙালির অন্যতম পোশাক লুঙ্গির রয়েছে অনেক দোকান।

ক্লান্ত-শ্রান্ত ক্রেতা ও বিক্রেতার তৃষ্ণা নিবারনের জন্য রয়েছে সুস্বাদু খেজুরের গুড়ের শরবত, ঠোঁট রাঙানো জন্য মিষ্টি পান। নাস্তা ও ভারি খাবারের জন্য আছে সুদর্শন বাঁশের তৈরি খাবারের দোকান।

নৌকা কেনার জন্য কাইকারটেক হাটের রয়েছে ঐতিহ্য আর আছে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম।

আলহামদুলিল্লাহ, মিট আপের শেষটা ছিলো আরো সুন্দর। কাইকারটেক ব্রিজ থেকে ব্রহ্মপুত্র নদ দিয়ে সাবদি পর্যন্ত নৌ ভ্রমণ। সাবদির রাস্তার দু পাশে গুল্ম ও বৃক্ষসম টগর বা কাঠমল্লিকা ফুল গাছ। ৫টি পাপড়ি নিয়ে ডালে ডালে থোকায় থোকায় ফুটে থাকা ফুল নিঃসন্দেহে ঘুরতে আসা মানুষকে মুগ্ধ করবে।

অভিজ্ঞ লোকাল গাইডদের সাথে আমার প্রথম মিট আপ।

19 Likes

আসসালামুআলাইকুম, অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি বিষয়ে পোষ্ট করার জন্য।

4 Likes

“ওয়াআলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ” আপনাকেও ধন্যবাদ ভাই অনুপ্রাণিত করার জন্য।

4 Likes

অনেক সুন্দর পোস্ট!

3 Likes

@Kawsar_Alam ধন্যবাদ ভাই ।

4 Likes

Great post!!! @ImranHossain_BDLGs thanks for sharing your experience. Hope in future you will write another great post.

4 Likes

@MehadeHasan ধন্যবাদ ভাই, আপনাদের আন্তরিকতা ও সহোযোগিতার ফলাফলেই এই লেখা সম্ভব হয়েছে ।

4 Likes

অসম্ভব সুন্দর একটা পোস্ট করেছেন, ধন্যবাদ।

2 Likes

ধন্যবাদ ভাই @jakiripsc আপনাদের আন্তরিকতা ও ভালোবাসা ভালো কিছু লেখায় অনুুুুপ্রাণিত করবে।