রসালো দেশ- বাংলাদেশ 🇧🇩❤

বাংলাদেশ একটি রসালো দেশ। মানে ফুলে ফলে একেবারে পরিপূর্ণ দেশ। তার প্রমাণ যখন কিনা বসন্তকাল ঠিক তখনই চারদিকে ফুলে অফুরন্ত। প্রকৃতি নিজে রানী সেজে অপেক্ষায় এই ভুবনে। এই সৌন্দর্য আর ফুল হাটি হাটি পা পা করে যেন বৈশাখে পূর্ণ একটি নতুন চরিত্রের বাহক। চরিত্রটি হলো ফল। ফল মানে রসালো, রসালো মানে বাংলাদেশ। আম, জাম, কাঁঠাল, লিচু আবার কি জামরুল কোনটার থেকে কোনটা কমতি নয় এছাড়াও আরো অনেক ফলের বাহার। সারাদেশে কমবেশি হয়ে থাকলেও বাংলার বিভিন্ন অঞ্চল ভেদে এদের রাজত্ব ভিন্ন ভিন্ন । আমের রাজত্ব রাজশাহী, লিচুর রাজত্ব দিনাজপুর, কাঁঠাল আর জামরুল এর রাজত্ব সারা বাংলায়। রাজত্বের এই প্রতিযোগিতায় একেক জন একেক আকৃতি ও ভিন্ন ভিন্ন স্বাদের পরিনত হয়। তাদের এই রাজত্বের প্রতিযোগিতায় বিচারক মানবজাতি। মানবজাতির ভক্ষণে উঠে এসেছে তাদের রাজত্বের ফলাফল। আসলেই কেউ কারো মতো নয।সবার স্বাদ ভিন্ন , সবাই সেরা।

সেই সাথে সেরা আমার জন্মভূমি :heart:???

37 Likes

দেখেই মন ভরে গেল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য @sharafat_karim

1 Like

Thank YOU Very much indeed :smiling_face:

ইদ মোবারক @sharafat_karim ভাই!

ছবিটি সহ ফলের এমন বর্ণনায় ফলের প্রতি লোভ আবারও জন্মালো। :blush:

সত্যিই আমরা ফলের দিক থেকে সেরা। আমি আপনাকে দিনাজপুরের লিচুর দাওয়াত দিলাম। দাওয়াত নিন।

#HappyGuiding

1 Like

Thanks @sharafat_karim for sharing interesting post, in Vietnam we have also similar fruits :banana: as in your country,

4 Likes

বাংলাদেশের গ্রীষ্মকালীন নানারকম রসালো ফল সমারোহ। ছোট করে হলেও পোস্ট সুন্দর হয়েছে। লিচু ছবিটা অনেক সুন্দর।

@sharafat_karim

অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

6 Likes

ফল আসলেই কেউ কারো মতো নয়,

সবার স্বাদ ভিন্ন, সবাই সেরা।

ভালো বলেছেন।

ধন্যবাদ @sharafat_karim ভাই।

2 Likes

Nice post. @sharafat_karim

1 Like

প্রিয় ফল আমার,কিন্তু covid 19 এ বছর খেতে দিলো না…

আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য

লিচু আমার অনেক পছন্দের একটা ফল! কিন্তু আমি বেশি লিচু একসাথে খেতে পানিনা! কারণ বেশি লিচু একসাথে খেলে সেরাতে আর কেনজানি ঘুম আসেনা!

পোষ্ট ভালো হয়েছে @sharafat_karim

4 Likes