মুঘল স্থাপত্যশৈলীর নিদর্শন তেতুলিয়া জামে মসজিদ

২৩ মার্চ ২০২০, বাংলাদেশে করোনা ভাইরাস গুঞ্জন দিনদিন বাড়ছিল। সাইকেল ভ্রমণে আমি তখন খুলনায়!
যাচ্ছিলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলা হয়ে,জেলা শহর থেকে খুলনার সর্ব দক্ষিণের সুন্দরবন ঘেঁষা উপজেলা ‘কয়রা’ আমার গন্তব্য! সকালের তপ্ত রোদ ক্রমেই তাপ বাড়িয়ে চলছে। তালা উপজেলার ৪ কিলোমিটার উত্তরে তেতুলিয়া বাজারে রাস্তার পাশে ৬ গুম্বজ বিশিষ্ট মুঘল স্থাপত্যের এক মসজিদ দেখে থামতে হলো।

ঘুরে ঘুরে মসজিদটি দেখলাম, ৪টি মিনার। ইট, টেরাকোটা পোড়া টালির চমৎকার মুঘলীয় স্থাপত্য শৈলী। ভ্রমণের ক্লান্তি মুহূর্তেই রোমাঞ্চে পূর্ণ হল এমন প্রাচীন মসজিদ দর্শনে।

প্রতিষ্ঠাতা মৌলভী কাজী সালামাতুল্লাহ খান, প্রতিষ্ঠাকাল ১৮৫৮-৫৯;

মসজিদটি খানবাহাদুর সালামাতুল্লাহ মসজিদ, তেতুলিয়া জামে মসজিদ, তেতুলিয়া শাহী মসজিদ নামে স্থানীয়রা সম্বোধন করে। তেতুলিয়া গ্রামে এর অবস্থান, তাই নামের পাশে তেতুলিয়া যুক্ত।

এটি টিপু সুলতানের বংশধরদের স্থাপত্য কৌশল অনুসরণে নির্মিত।

সুপ্রাচিন এই মসজিদটির পাশে শানবাঁধানো ঘাট সহ একটি পুকুর আছে।

মধ্যাহ্ন ঘনিয়ে তেতুলিয়া বাজারে চা সংযোগ শেষে আবার কয়রার উদ্দেশ্যে রাইড শুরু করলাম।

28 Likes

আমাদের ইতিহাস-ঐতিহ্য এর কোন অভাব নাই। অভাব শুধু পরিচিতি আর রক্ষনাবেক্ষন এর।

সুন্দর পোস্ট এর জন্য ধন্যবাদ।

4 Likes

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি জায়গায় আমাদের পরিচয় করিয়ে দিয়ার জন্য।

2 Likes

A very exquisite architecture style. It’s a pity the building looks not taken care of. It is not used now, is it?

It would be useful to add a tag of the particular language of the post, @MahmudulEfazBD . That will enable people to find posts written in the desired language.

2 Likes

@MahmudulEfazBD এক কথায় অসাধরন পোস্ট, ছবিগুলোও ধারুন। মসজিদের স্থাপত্যশৈলীর প্রসংসা করতে হয় সাথে তোমার তুলে ধরার প্রচেষ্টাকে । ধন্যবাদ ভাই শেয়ারড়চেশ্তাকে, আমাদের দেশের সৌন্দর্য তুলে ধরার জন্য।

বিঃ দ্রঃ এই কমেন্টের মাধ্যমে কানেক্ট এ আমার ৫০০০ টোটাল ম্যাসেজ পোস্টিং সম্পন্য হলো।

3 Likes

ধন্যবাদ ভাই @MahmudulEfazBD

আমি আপনার পোষ্টটির মাধ্যমে মনে হয় যেন মসজিদটিতে চলে গেছি। অনেক সুন্দর লিখেছেন। আমরা আরও আরও পোষ্ট চাই, এভাবেই বাংলা ও বাংলার ঐতিহ্য মানুষের মাঝে ফুটে উঠবে।

3 Likes

@MahmudulEfazBD ভাই, অনেক সুন্দর পোস্ট। ভাল লেগেছে। বিশেষ করে ছবি গুলো অনেক জীবন্ত। আপনার বর্ণনা পরে যাওয়ার ইচ্ছা জেগেছে।

আশা করি একদিন ঘুরে আসবো ।

3 Likes

অনেক সুন্দৱ লিখেছে. সৱল বুঝানেৱ ভাষা @MahmudulEfazBD তোমাৱ লিখাৱ হাত ভাল.

1 Like

মসজিদ স্থাপত্যশৈলী :heart_eyes: