নববর্ষ নব ফলের শরবত

বছর ঘুরে যখন বৈশাখ আসে তখন নতুন ফল ও বাজারে আসে। বৈশাখ মানেই তো বাংঙালীর নববর্ষ।

তাই নতুন বছরে নতুন ফলের শরবত দিয়ে আপ্যায়ন এক অনাবিল সুখ বয়ে আনে বাংঙালীর সমাজে।

গাছে নতুন আম এসেছে। ছোট বেলায় সেই আম শামুক দিয়ে ছিলে,দরজায় চাপ দিয়ে ফাটিয়ে লবন দিয়ে গপাগপ কাঁচা আম কে না খেয়েছে ।তখন প্রযুক্তি ছিল না । ঝাল করে কাঁচা আমের ভর্তা খেতে কার না মজা লাগে । বর্তমানে প্রযুক্তি হাতের নাগালে। তাই কাঁচা আম বেলেন্ডার দিয়ে জুস বানিয়ে খাওয়া যায় খুব সহজে।

কি কি উপকরন লাগবে–

১. কাঁচা আম পরিমান মত

২. পুদিনা পাতা পরিমান মত

৩.কাঁচা মড়িচ পরিমান মত

৪. একটু বিট লবন

৫.সামান্য চিনি

৬. বরফ কুচি

৭.পানি

প্রনালী

কাঁচা আমা ছাল ছাড়িয়ে নিন। তারপর প্রমান সমান টুকরো করে নিতে হবে। কাঁচা আম,পুদিনা পাতা ,কাঁচা মড়িচ, চিনি ও বিট লবন পরিমান মত দিয়ে, যোগ করতে হবে পরিমান মত পানি, বেলেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।

বেলেন্ডার ঠিক মত ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন

কাঁচা আমের শরবত।

বাংলাদেশ লোকাল গাইড এর সাথেই থাকুন --নতুন বাংলা খাবার এর সাথে পরিচিত হন ।

আবার আসব অন্য কিছু নিয়ে অন্য দিন ।

27 Likes

Raw mango juice is always my favorite. However, this year has not yet been drink. Thanks for reminding me @Shatu brother

4 Likes

ছোট বেলার কথা মনে পড়ে গেল। শুভ নববর্ষ।

  • You can check my recent post:

পান্তা-ইলিশে ১৪২৭-এর প্রথম সকাল

4 Likes

অসাধারণ একটি অভিজ্ঞতা শেয়ার করলেন। ধন্যবাদ @Shatu

4 Likes

@Shatu ভাই, ছবি আর বর্ণনা মিলিয়ে দারুন হয়েছে। এই গরমে অনেক শান্তিদায়ক পানীয় হবে এটা। এখনো যেহেতু কাঁচা আম আছে, ভাবীকে বলবেন ৫ জনের হবে এই পরিমাণ কাঁচা আম যেন ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেয়। করোনা বিদায় নিলেই আমরা হাজির হব আপনার বাসায় এই জিনিস খেতে। ধন্যবাদ।

3 Likes

if i found any chance …it will be taken to you. Be Safe–Stay Home.

3 Likes

কেন নয় --চলে আসুন --তবে বাসায় খাওয়াতে পারব না --দোকানে খাওয়াবো।

3 Likes

আহা!!! প্রাণজুরানী পোস্ট, যদি এক গ্লাস পেতাম. আপনাকে ধন্যবাদ এরকমই একটি যুগ উপযোগী একটি পোস্ট এর জন্য @Shatu ভাই

1 Like

কাঁচা আমের জুস আমার খুব পছন্দের আর আমার মনে হয় এই জুস অনেকেরই পছন্দের। সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ @Shatu ভাই।

7 Likes