পান্তা ইলিশ বাংলা নববর্ষের বাঙ্গালীদের একটি ঐতিহ্যবাহী খাবার। পান্তা ইলিশ মূলত পান্তা ভাতের সাথে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের ভর্তা ,মরিচ ভাজা ইত্যাদি মিশিয়ে খাওয়া হয়। পান্তা ভাতের জন্য ভাত রান্না করে এর মধ্যে জল মিশিয়ে রাখা হয় আগের রাতে, সকাল বেলা তৈরি হয়ে যায় পান্তা ভাত। আর ইলিশ মাছ মূলত ভেজে খাওয়া হয়। এটি একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু খাবার যা ছাড়া বাঙ্গালীদের নববর্ষ উদযাপন পূর্ণতা পায়না।
ধন্যবাদান্তে,
মিঠুন কুমার শিকারী

