বাংলাদেশ লোকাল গাইডের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং গ্রুপ এ ১৩১তম মিটআপ এ আমার উপস্থিতি

প্রথমেই বাংলাদেশ লোকাল গাইডস কে অভিনন্দন ষষ্ঠ বছরে পদার্পণ করার জন্য। ৫০০০+ লোকের একটি গ্রুপ- বাংলাদেশ লোকাল গাইডস এত সুন্দরভাবে GOOGLE MAPS এ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা তারিফ করার মতন।

আমি গত ফেব্রুয়ারী মাসে অন্তর্ভুক্ত হই এই গ্রুপ এ। গ্রুপ এ অন্তর্ভুক্ত হওয়ার সাথে সাথে দেখতে পেলাম ১৩১ তম মিটআপ ইভেন্ট এর । আমি সাথে সাথে দরখাস্ত করি । এরপর মার্চ এর ১৩ তারিখ এ মিটআপে অংশগ্রহণ করি। আমার সাথে বাংলাদেশ এর আরও ১৫১ জন লোকাল গাইড এই মিট আপ এ অংশগ্রহন করেন।

অনুষ্ঠান এর সময় ছিল দুপুর ২ টা। আমার বাসা মোহাম্মাদপুর এ । আমি দুপুরের জুম্মার নামায পড়ে আমার স্কুটার এ রওনা দিয়ে ৩০০ ফিট এ অবস্থিত “মেহেদি ফুড কোর্টে” দুপুর ২ঃ৪৫ এ পৌঁছালাম। পোঁছে দেখি সবাই ফটো সেশন করছে। একটু পর গ্রুপ ফটো তোলার জন্য @MahabubMunna ভাই সবাই কে ডাকছেন। আমি দ্রুত চলে গেলাম এতে অংশগ্রহন করার জন্য। এরপর সবাই লাইন ধরে টি- শার্ট, গ্রুপ এর স্টিকার এবং ফুড কুপন সংগ্রহ করলাম। তারপর সবাই অনুষ্ঠান এর জায়গায় বসে পরলাম।

অনুষ্ঠান শুরু হল সবার সকল লোকাল গাইডের পরিচয় গ্রহন এর মাধ্যমে । তারপর মিটআপ এর আয়োজক @Designer_Biswajit দাদা ওনার অভিজ্ঞতা শেয়ার করলেন । আমার অনেক ভাল লেগেছে উনার অনুভূতি শুনে।

তারপর GOOGLE MAPS এ কিভাবে সঠিক ভাবে তথ্য দিতে হয় এই সংক্রান্ত প্রশ্ন উত্তর পর্ব হল, যা ভবিষ্যতে মাপ্স এ আমার কাজে সহযোগিতা করবে।

পরিশেষে @MahabubMunna ভাই Connect Live এ কিভাবে সঠিক ভাবে আবেদন করতে পারবে এ বিষয়ে বিশদ আলোচনা করলেন যেটা আমার কাছে সময় উপযোগী লেগেছে।

দুজন লোকাল গাইড কে পুরস্কার দেওয়া হল localguidesconnect এ অসাধারণ পোস্ট পাবলিশ করার কারনে। এটি বাকিদের অনেক উৎসাহিত করেছে ।

বাংলাদেশ লোকাল গাইড এর ষষ্ঠ বার্ষিকী উদযাপন হল কেক কেটে। এরপুর সবাই চলে গেলাম স্নাক্স খাওয়ার জন্য। স্নাক্স খাওয়ার পর দুটি মজাদার গেম খেলা হল সব লোকাল গাইডস এর নিয়ে। সবাই অনেক মজা করেছে এসময়ে।

সবার শেষে সন্ধ্যার ঠিক আগে আগে আরেকবার গ্রুপ ফটো সেশন করা হল। ড্রন দিয়ে ছবি এবং ভিডিও করা হল । আমার মনে হয় শিগ্রই অ্যাডমিন প্যানেল থেকে এ বিষয়ে কিছু প্রকাশ করা হতে পারে। ব্যক্তিগত কাজের জন্য অনুষ্ঠান এর শেষ পর্যন্ত থাকতে পারিনি। তবে অন্য সবার কাছে থেকে জানতে পেরেছি ফানুশ উড়ানোর মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

পরিশেষে কিছু কথা –

১। টি – শার্ট টি অনেক সুন্দর হয়েছে., এজন্য ডিজাইনার কে ধন্যবাদ । এটি অনেক বেশি বেশি ভালো লেগেছে ।

২। অনুষ্ঠান এর জায়গায় যেহেতু এয়ার কন্ডিশনার সিস্টেম ছিল না কিছু স্ট্যান্ড ফ্যান এর ব্যবস্থা করলে এই গরমের মধ্যে ভাল হতো

৩। @MukulR ভাই এবং @SaifIS ভাই এর সাথে সরাসরি কথা বলার ইচ্ছে ছিল যেটা হয়ে উঠেনি। আশা রাখি নেক্সট কোন মিট আপ এ আবার দেখা হবে ।

সকলের জন্য শুভ কামনা রইলো!!!

70 Likes

Februaryতে group জয়েন করে মার্চেই অনেক বড় একটা মিটাপে জয়েন করতে পেরেছেন এজন্য আপনাকে অনেক ভাগ্যবান মনে হচ্চে আমার কাছে @ShakilAK ভাই। অনেক সুন্দর লিখেছন। ভেনুতে গরমের কথা আমারও অনেকবার মনে হয়েছে যেমনটা আপনি লিখেছেন। আসলে এত বড় একটা অনুষ্ঠানের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ভেনুতে গেলে অনেক খরচ হত যেটা আমাদের সাধ্যের বাইরে। তারপরেও বলব, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে, তাই না? বিশেষ একটা কাজের জন্য আমিও বেশিক্ষন ছিলাম না। থাকলে হয়ত আপনার সাথে কথা হত। তবে নিশ্চিত থাকেন খুব নিকট ভবিষ্যতেই কথা হবে আশা রাখি। আমাকে স্মরণ করার জন্য এবং সুন্দর লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

8 Likes

@ShakilAK ধন্যবাদ আপনার মতামত প্রকাশের জন্য। কারণ আপনাদের ফিডব্যাক আমাদেরকে সামনের দিনগুলোতে আরও ভালো আয়োজন করতে সাহায্য করবে।

কেন স্থলের কথার সাথে কাজের মিল পাওয়াটা মুশকিল ছিল । লাইট এবং ফ্যান দিবে বলেও দেয় নি। আমরা সংক্ষিপ্ত গানের আয়োজন করার চেষ্টা করেছিলাম অনুষ্ঠানের দুই দিন আগে তারা অপারগতা প্রকাশ করে যার কারণে সেটাও বাদ দেয়া হয়েছে। সামনের দিনগুলোতে এই ব্যাপারগুলো মাথায় রাখার চেষ্টা করব

8 Likes

@MukulR ভাই ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য . আশা করি শীঘ্রই দেখা হইবে

2 Likes

@MahabubMunna bhai, আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ. আপনার জন্য শুভকামনা থাকলো

3 Likes

Hi @ShakilAK this Meetup officel, so funny

4 Likes

@ZakirHossain would you please explain me what is so funny about it!!!

2 Likes

Dear @ZakirHossain would you tell me what is so funny about it?!

2 Likes

@ShakilAK official meetup mean which one directly organized by local guides team .but this one LG approved not official

5 Likes

@MahabubMunna ভাই, ঠিক করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ. সাবজেক্ট লাইন ঠিক করে ফেলেছি.

2 Likes

@ShakilAK

ধন্যবাদ ভাই আমাদের সাথে মিটআপ এ জয়েন করার জন্য। এবং মিটআপের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমাদের ভবিষ্যৎ মিটআপ গুলোতেও আপনাকে সাথে পাব।

4 Likes

@ShakilAK আপনার প্রথম মিট-আপ এ আপনার সাথে পরিচয় হয়ে ভালো লেগেছে।। আশা রাখি সামনের দিনগুলো তে আপনাকে দেখতে পাবো।

ধন্যবাদ।।

4 Likes

@sohanul_islam24 আপনি চুপচাপ ঠাণ্ডা প্রকৃতির মানুষ। অনেক ভাল লেগেছে পুরোটা সময় আপনার পাশে বসে অনুষ্ঠান উপভোগ করতে।

ইনশাল্লাহ অনেক গল্প হবে নেক্সট টাইম

1 Like

@Designer_Biswajit dada thanks for your appreciation. Hope to join the next meetup pretty soon

1 Like

Wow @ShakilAK day by day I’m following your posts they are making difference. True thing is personally sometimes I do inspired myself to do continues post like you and I’m trying.

1 Like

@SolaimanHossain Thanks for your comment. I am just a humble learner and trying to do something different. I love that you liked it.

1 Like

But @ShakilAK I think you are a quick learner and humble user of that you have learned and I loved it.

3 Likes

@SolaimanHossain I am following your foot steps. You are also an amazing Local Guide

2 Likes

ধন্যবাদ ভাই আমাদের ষষ্ঠ প্রতিন্ঠা বার্ষিকের বিবরন শেয়ারের জন্যে।

খুবি অবাক করা বিষয় খুব কম সময়ে আপনি অনেক বড় অনুষ্ঠানে জয়েন করেছেন।

** @ShakilAK সর্বপরি দারুন অভিজ্ঞতা শেয়ার করেছেন**

2 Likes