ঘুরে এলাম বালিশিরা রিসোর্ট থেকে : শ্রীমঙ্গল

“দুটি পাতা একটি কুঁড়ির দেশ শ্রীমঙ্গল”

সৃষ্টিকর্তা যেন তার সবটুকু দিয়েই সাজিয়েছেন প্রিয় সিলেট কে, এর একটা অংশ শ্রীমঙ্গল। পাহাড়, অরণ্য, হাওর আর সবুজ চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিকদৃশ্য আর অপূর্ব সৌন্দর্যমন্ডিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল। সেই শ্রীমঙ্গলের অসাধারণ নৈসর্গিক পরিবেশের অনন্য স্বপ্নবিলাসী বালিশিরা রিসোর্ট। ফ্যামিলি, কাপল বা বন্ধুদের সাথে থাকার জন্য সেরা একটি রিসোর্ট।

ছবি : সবুজে ঘেরা বালিশিরা রিসোর্টের কটেজ

যেভাবে যাবো: শ্রীমঙ্গল শহর থেকে মাত্র ১৫ মিনিটের সিএনজি পথ, গ্র্যান্ড সুলতান থেকে ৫ মিনিট লাগে যেতে। যায়গার নাম রাধানগর।

ছবি : রাস্তার পাশেই রিসোর্টের সাইনবোর্ড

রিসোর্টের সুবিধা গুলো : শিশুদের খেলার মাঠ, লং টেনিস, ব্যাডমিন্টন, সুইমিংপুল, টেবিল টেনিস, ওপেন এয়ার মিউজিক, হলরুম, ব্যক্তিগত সুইমিংপুল এবং রেস্টুরেন্ট।

ছবি : রিসোর্টের রিজার্ভেশন ডেস্ক এবং রেস্টুরেন্ট বিল্ডিং

ছবি : সবুজে ঘেরা অসম্ভব সুন্দর একটি কটেজ ।

ছবি : রিসোর্টের সৌন্দর্য উপভোগ করার ফাঁকে আমাদের একটা সেলফি।

লেখা টি পড়ার জন্য ধন্যবাদ

বিপ্লব কুমার গোপ (আকাশ)

#LocalGuides

29 Likes

সুন্দর মনে হচ্ছে। যাওয়ার ইচ্ছা আছে।

@BiplobKumerGope

1 Like

হ্যাঁ পাহাড়ে ঘেরা রিসোর্ট টি সত্যিই মনোমুগ্ধকর ঘুরে আসুন রিলাক্সেশন ফিল হবে।

@IshtiakAhmed