প্রিয় লোকাল গাইড
আশা করি সবাই ভালো আছেন । অনেক দিন হয়ে গেলো কোনো মিট আপ দেখিনা মানে ছবিতে ছাড়া চোখের সামনে দেখিনা । তাই হঠাৎ মাথায় প্ল্যান এল ২১ এ ফেব্রুয়ারী একটা মিট আপ করেই দেখি । সত্যি বলতে আমার নিজের উপর কনফিডেন্সই ছিলো না যে একটা সফল মিট আপ করতে পারবো । তাই হটাৎ একদিন @MahabubMunna ভাইকে মেসেঞ্জার এ কনক দিলাম । ভাইয়া আপনি কি ব্যস্ত ? না ভাইয়া । কেন কি হইছে ? ভাইয়া আমার এইখানে একটা মিট আপ করতাম । আচ্ছা কবে করতে চাচ্ছো ? ভাইয়া ২১ই ফেব্রুয়ারী । ভাইয়া আমার এইখানে একটা লোকাল গাইড ও নেই আমি ছাড়া কেউ নিয়মিত কন্ট্রিবিউট করে না । দেখো একটা মিট আপ করতে শুধু লোকাল গাইড লাগে না । শিক্ষক যদি স্টুডেন্টকে না শেখায় তাহলে ভবিষ্যতে শিক্ষক হবে কে ? তেমনি তুমি যদি একটা নতুন লোকাল গাইড না বানাও তাহলে তোমার এলাকায় লোকাল গাইড কই পাবে ? তাই ভাইয়ের এই কথাটা আমার খুব ভালো লেগেছে । এই কথাতেই অনুপ্রাণিত হয়ে আমি আজকের মিট আপ টা সফল ভাবে সম্পন্ন করে ফেললাম ।
এই ছিল মিট আপের পিছনের গল্প ।
মিট আপ রিক্যাপ:
আজকের এই মিট আপটির পিছনে যিনি রয়েছেন তিনি বাংলাদেশ লোকাল গাইড এর প্রতিষ্ঠাতা মডারেটর এবং আমার বড় ভাই @MahabubMunna এবং অবশ্যই বাংলাদেশ লোকাল গাইডস্ টীম আমার পাশে ছিল ।১৩০.৩ নামটা একটু মাথা ঘুরায় দেয় .৩র কারণ এই সময় বাংলাদেশের ৩ টি জায়গায় মিট আপ চলছিল তাই যেহেতু আমি সবচেয়ে ছোট এর সবার পরে অনুমতি পেয়েছি ।
আজ ২২ এ ফেব্রুয়ারী গতকাল ২১ই ফেব্রুয়ারী ছিল । ভাষার মাস তাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে কোনো কাজ শুরু করতে চাই নি । আমি যেহেতু প্রতিদিন লোকাল গাইড এবং বিডি ক্লিন এর কাজ করে থাকি তাই ১৩০.৩ মিট আপ টিম এবং বিডি ক্লিন টিম যৌথভাবে শহীদমিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি ।
এরপর ১৩০.৩ তম মিট আপ শুরু হয়ে যায় । মিট আপ এর শুরুতে সকলকে ম্যাপ এর বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলে কি ভাবে কাজ করবো তা ঠিক করে আমরা ছোটো ছোটো দলে ভাগ হয়ে যাই ।
যেহেতু তুমি প্রথমবারের মতো এই আয়োজন করেছো বুঝতে পেরেছো যে সমস্যাগুলো কোথায় ছিলো। এর পরেরবার নতুনদের বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দিতে হবে। তাদের পুরো ব্যাপারটা নিয়ে হাতে কলমে বিষয়টা বুঝিয়ে দিলেই আশা করছি পরের মিটআপটা পুরোপুরিভাবে সফল হবে। তোমার প্রচেষ্টা অনেক ভালো ছিলো। উদ্যোগটা নেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
আশা করছি, পরেরবার আমরা আরো ভালো পরিকল্পনা করে মিটআপের আয়োজন করবো।
ধন্যবাদ @RanojitKumar দাদা । আপনি শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন । আমি ভবিষৎতে এই ধরণের ভুল না করারই চেষ্টা করবো । এবং যদি এর পরে কোনো মিট আপ করি তবে সেটা হবে বেসিক ট্রেনিং যাতে সবাই ভালো ভাবে কান্ট্রিবিউট করা শিখতে পারে ।
@AbdusSattar ভাইয়া আমি জানি আপনার আবার খুব ইচ্ছা ছিল কিন্তু দুরত্বটা অনেক বেশি এবং আপনি কাজে ব্যস্ত থাকেন । তাই আমি কোনো রখম মন খারাপ করি নি । আপনিও মনে দুঃখ নিবেন না ।
ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরবর্তী কোনো মিট আপ এ দেখা হবেই ।