বাঙালির ও বাংলার ঐতিহ্য কে খুঁজে পেতে কলকাতা ভ্রমণ অত্যন্ত প্রয়োজনীয় একটা উপায়। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বিদেশে বেড়াতে যাবার। সুযোগ হোল গত অক্টোবর ২০১৯ এ। কলকাতা দিয়েই আমার বিদেশের মাটিতে প্রথম পা রাখা তাই এ ভ্রমণ টা ছিল অনেক বেশি উপভোগ্য। আর এই ভ্রমণ কে পুরপুরি উপভোগ্য করে তোলার জন্যই আমি শুধু পায়ে হেঁটেই পাড়ি দিয়েছি কলকাতার অলি গলি অনেক পথ, যাতে কোন অংশ বাদ না পড়ে যায়, দেখতে পাই স্বচক্ষে নিজের মত করে।
একজন লোকাল গাইড এর জন্য প্রতিটা ভ্রমণই বিশেষ যেখানে তাকে নজর দিতে হয় লক্ষনীয় প্রতিটা বিষয়ের প্রতি। আমার কাছে লক্ষ্যনিয় ছিল নানা বৈচিত্ররের নানা শ্রেণীর, ভাষার, নানা দেশের মানুষ একই শহরে সম্মিলিত বসবাস।
আমাদের দেশের কচি ডাব আমরা পেড়ে খাই গাছ থেকে আর কলকাতায় তা স্থান করে নিয়েছে সুপের সপে খাবার জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায়।
দেখলাম এক জন হকার চাইনিস ভাষার পত্রিকা বিলি করছেন আর তা নাকি প্রকাশিত হচ্ছে কলকাতাতেই!
সেখানকার পথ গুলো অনেক পরিছান্ন আর অনেক সরুপথে ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যাবস্থা অনেক শৃঙ্খলার সাথে চলছে।
আমি চমৎকৃত হয়েছি আমার ছোট ছেলের একটা সুন্দর মন্তব্যে, যখন তাদেরকে ভিডিও কলে কলকাতার পথ দেখাচ্ছিলাম সে আমাকে বলেছিল বাবা তুমি এত পুরনো শহরে গেছ!! ? যা আমার দৃষ্টির অন্য একটা ভঙ্গিকে খুলে দিলো তার এই মন্তব্য আমি সত্যিই দেখতে পেলাম আমার চারপাশের যতগুলো ভবন স্থাপনা আছে এত বেশি পুরনো যেটা আসলে আমরা বাংলাদেশ খুব একটা দেখতে পাই না। আমি যে হোটেলটাতে উঠেছিলাম সেটাও ছিল অনেক পুরনো একটা বিল্ডিং। হয়তোবা শত বছরের পুরোনো আর ওখানে লাগানোর যে লিফট টা ছিল সেটাও ছিল এক ঐতিহ্যের ধারক কলাপসিবল গেট দেয়া, বারবার ঢোকার পরে বলছ বলছিল “কৃপায়া দারওয়াজা বান্দ কার জিয়ে”।
কলকাতায় গিয়ে আমার বেড়ানোর জায়গা গুলোর মধ্যে উল্লেখ যোগ্য হলো- নিউ মার্কেট, বড়বাজার, পাতাল রেল, নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর অ্যান্ড সরণীয় বিষয় গুলো হোল-
পথের খাবার
মাটির পেয়ালার চা
ছুটির দিনে পথ সার্কাস প্রদর্শনী
কলকাতার ঐতিজ্য টানা রিকশায় ভ্রমণ
কলকাতার লোকাল গাইড @SAyantan Datta এর সাথে দেখা হওয়া
আমার অন্যান্য লিখা গুলিঃ
বিপণিবিতান, চট্টগ্রাম থেকে কোতোয়ালি মোড় পর্যন্ত স্থাপনাগুলোর তথ্য উন্মোচন
চট্টগ্রামের লোকাল গাইড গণের বঙ্গাব্দ ১৪২৬ উদযাপন
প্রত্যাশা আর প্রাপ্তির অপূর্ব মেলবন্ধন বাংলাদেশ লোকাল গাইড এর শততম মিটআপ
Very Joyful Evening of Local Guides of Chittagong & Cox’s Bazar.











