চলুন ঘুরে আসি ফুলের রাজ্য যশোরের গদখালি থেকে

গদখালি - যশোর

ভোর থেকে শুরু হয় হরেকরকম ফুলের বেচা কেনা, কত হরেক রকমের ফুল এই বাজারে পাবেন তার হিসাব নাই। বাস থেকে নেমেই মিক্সড ফুলের মৌ মৌ ঘ্রাণে মন ভরে উঠবে। চোখ জুড়িয়ে যাবে বাহাড়ি ফুলের রঙ্গে। বলছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ফুলের বাজার গদখালির কথা। মাত্র একদিন একরাতের ট্রিপে ঘুরে আসতে পারেন গদখালি থেকে।

জেলা শহর থেকে বেনাপোলের দিকে ১৮ কিলোমিটার এগুলেই গদখালী বাজার। গদখালীতে আসা ফুলগুলো যশোর থেকে ২৫ কিলোমিটার দূরে ঝিকরগাছা ও শার্শা থানার ৯০ টি গ্রামের প্রায় ৪ হাজার বিঘা জমিতে চাষ করা হয়। ঝিকরগাছা ও শার্শা থানার গ্রামগুলোর রাস্তার দুইপাশে দিগন্তবিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমাহার দেখে মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে থাকতে হয়। এছাড়া ফুলের সুগ্রান, মৌমাছির গুঞ্জন, আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সুন্দরের বারতা।

গাধা ফুলের বাগান

দিগন্ত জোড়া জমিতে চাষ করা হয় রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওল্যাস, জারবেরা, সূর্য্যমুখী, গাঁদা ও আরো নাম না জানা অনেক ধরনের ফুল। সেখান থেকে ফুল সংগ্রহ করে গরুর গাড়ি, অটো ভ্যান, বাই সাইকেলে গদখালী বাজারে নিয়ে আসা হয়। গদখালী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ফুলের রাজধানীর সৌরভ। এছাড়া এখান থেকে প্রচুর ফুল বিদেশেও রপ্তানি করা হয় ।

ট্যুরপ্লানঃ চলে আসুন যশোর চাশরার মোড়, এখান থেকে বেনাপোল গামী লোকাল বাস পাওয়া যায়, গদখালি জনপ্রতি ভাড়া ২৫ টাকা । গদখালি নেমেই ফুলের বাজার চোখে পড়বে, ফুলের বাজারে ঘুরাঘুরি করে চলে যাবেন পাইনশারা গ্রামে অটো ভ্যান ভাড়া জনপ্রতি ১০ টাকা । দুপুরে খাওয়ার জন্য পাইনশারা তে ভাতের হোটেল আছে, তাছাড়া গদখালি বাজারেও কয়েকটা হোটেল পাবেন । ঝিকরগাছা বাজারে ভালমানের খাবার পাবেন কবির হোটেলে।

কিভাবে যাবেন: গাবতলী বাসস্ট্যান্ড বা আব্দুল্লাহপুর থেকে সোহাগ, গ্রিন লাইন, শ্যামলী এবং ঈগল পরিবহণের বেশকিছু এসি ও নন-এসি বাস যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। মানভেদে যশোরগামী নন-এসি বাসে ভাড়া ৩৫০ থেকে ৫০০ টাকা এবং এসি বাসের ভাড়া ৮০০ থেকে ১০০০ টাকা।
ট্রেনঃ
সকালঃ ঢাকা স্টেশন থেকে সকাল ৮ঃ১৭ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস যশোর ভাড়া ৪৫৫ টাকা জনপ্রতি ।
সন্ধ্যাঃ ৭ টায় চিত্রা এক্সপ্রেস ভাড়া ৪৫৫ টাকা জনপ্রতি।
মধ্যরাতঃ বেনাপোল এক্সপ্রেস ঢাকা বিমান বন্দর স্টেশন থেকে রাত ১১ঃ৪৮ মিনিট।
যশোর থেকে আসার ট্রেন সুন্দরবন এক্সপ্রেস রাত ১১ঃ৩০ মিনিট
চিত্রা এক্সপ্রেস সকাল ১০ টায় যশোর থেকে
বেনাপোল এক্সপ্রেস ঝিকরগাছা থেকে দুপুর ১ঃ২০ মিনিট ।

41 Likes

অনেক অনেক ধন্যবাদ এত বিস্তারিত লেখার জন্য। আমি কত বছর অবশ্য জুন মাসে গিয়েছিলাম তবে এত ফুল পাইনি। আমি মনে করি যারা ঘুরতে যেতে চায় তাদের জন্য একটা পারফেক্ট পোস্ট @lrkhokon

7 Likes

@MahabubMunna ভাই, অসংখ্য ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য। আমি গেল ৪ বছর একটানা গিয়েছি আশা করছি আগামী বছর একটা মিটাপ হবে গদখালি তে :heart_eyes:

3 Likes

প্রায় ১৮ বছর পূর্বে একবার গিয়েছিলাম ওখানে। দুর থেকে হলুদ গাঁদা ফুলের খেত দেখে ভেবেছিলাম সরিষা খেত! মাঠের পর মাঠ এভাবে ফুলের চাষ হয় আমার তখন ধারনাই ছিলনা!

ধন্যবাদ @lrkhokon ভাই পুরোনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য!

6 Likes

@Designer_Biswajit দাদা অনেক পরিবর্তন হয়েছে এখন, কৃষক ফুল চাষের উপর আগ্রহী হওয়ায় প্রচুর ফুলের চাষ হচ্ছে আর বাজার ও আগের থেকে অনেক জমজমাট ।

4 Likes

ওখানে একটা মিটাপ হোস্ট করেন! আমরা সব ধরনের সহযোগীতা করবো। ঐ উপলক্ষে তাই আরও একবার যাওয়া হবে! @lrkhokon

7 Likes

@Designer_Biswajit দাদা আমি তো গাজীপুরে থাকি, তবে আগামী বছর একটা প্লান করা যায় :slightly_smiling_face:

4 Likes

সব কিছু গুছিয়ে লিখেছেন, ফুলের সাথে ভ্রমণের যাওয়া আসা খরচটা বেশি ভালো লাগছে @lrkhokon

ভাই

8 Likes

ধন্যবাদ আপু :slightly_smiling_face: @Ayeshashimu

4 Likes

Excellent, thanks @lrkhokon

5 Likes

ফুল বাগানের মত গোছানো লেখা ।ধন্যবাদ লেখককে।সর্বোমোট সাত আটবার গেছি তবে আপনার লেখা পড়ে মন চাচ্ছে আরেকবার যাই

3 Likes

ফুলবাগানের মত সাজিয়ে লিখেছেন ধন্যবাদ লেখককে ।সব মিলিয়ে আট দশবার গেছি তারপরেও আপনার লেখা পড়ে মনে হচ্ছে আরেকবার যাই

3 Likes

অসাধারণ সুন্দর ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য @lrkhokon

5 Likes

What a beauty flowers! It could be interesting that in Poland we have the some yellow flowers as you :slightly_smiling_face: In our country we made from it a lot of oil.

4 Likes

@anazizullah Thanks Brother :slightly_smiling_face:

3 Likes

@lrkhokon awsome flowers!!!

3 Likes

@JustynaMad Thanks a million :slightly_smiling_face:

2 Likes

@Male2019 Thanks dear :slightly_smiling_face:

3 Likes

@lrkhokon

অসাধারণ হয়েছে ছবিগুলো

আমিও কিছুদিন আগে গিয়েছিলাম কিন্তু এত ফুল পাইনি।

আমার পোস্ট এখানে দেখে আসার অনুরুধ রইলো আমি

কিছু ছবি তুলেছিলাম

4 Likes

@lrkhokon ভাই সুন্দর লিখেছেন। ছবি গুলো অনেক সুুন্দ র… :heart:

4 Likes