তুলার ফুল শিমুল - নড়িয়া ঘুরিয়া পেয়েছি।

শিমুল ফুল বাংলাদেশের একটি অতি পরিচিত ফুল। দেশের বিভিন্ন জেলায় এই শিমুল ফুলের গাছটি পাওয়া যায়। তবে সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাই শহরে বসবাসকারি অনেক ছেলে মেয়ের কাছেই এই দরকারি গাছটি অনেকটা অপরিচিত। এই গাছটিতে বছরে একবার মাত্র ফুল ধরে। মাঘের শেষ থেকে ফালগুণের মধ্যভাগ বা তার পরে গাছে এই ফুল দেখা যায়। এরপর ফুল থেকে তুলা আর বিচি হয়। এরপর কাঁচা তুলা বড় বিচি থেকে বের করে রোদে শুকালে ব্যাবহার উপযোগী তুলা পাওয়া। দেশে পাওয়া বড় ফুলগুলোর মধ্যে এটি অন্যতম। ফালগুনে পাওয়া যায় বলে ভাষা দিবসে পলাশ ফুলের সাথে এই ফুলেরও নামও প্রায় সমান উচ্চারিত হয়। বিভিন্ন কবিতা ও গানে এই ফুলের রয়েছে সরব উপস্থিতি।

তবে এই ফুলের বা গাছের আরেকটি বড় পরিচয় হচ্ছে এই গাছ থেকে পাওয়া যায় উৎকৃষ্ট মানের তুলা। এই তুলা যুগ যুগ ধরে আমাদের দেশে লেপ, তোষক, বালিশ তৈরিতে ব্যাবহার করা হচ্ছে। কার্পাস তুলার চেয়ে শিমুল তুলার গুনগত মান অনেক ভালো, তাই চাহিদাও অনেক বেশি। তবে চাহিদার তুলনায় এই গাছ কম থাকায় আমাদের বিকল্প তুলা বা এ জাতীয় জিনিস ব্যাবহার করা লাগছে। চাহিদা বুঝে আমরা এই গাছ একটু বেশি পরিমাণে লাগালে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা পাবে তেমনি আমরাও উন্নত মানের তুলা দিয়ে তৈরি জিনিস ব্যাবহার করতে পারব। আজকে শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলায় গিয়ে অনেক দিন রক্তলাল শিমুল তুলার গাছ দেখতে পাই এবং ছবি নেই। ধন্যবাদ।

61 Likes

@MukulR মনের মাধুরী মিশিয়ে খুব সুন্দর লিখেছেন। এই লিখাটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

5 Likes

লেখাটি পড়ে আপনার ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম। পাশে থাকার জন্য ধন্যবাদ @OmarBD । ভালো থাকবেন।

6 Likes

@MukulR দারুণ লিখেছেন ভাই । শিমুল ফুল অনন্য একটা ফুল

7 Likes

@MukulR শরীয়তপুর আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আবার আসবেন

8 Likes

অনেক আনন্দের সাথে জানাচ্ছি যে এই শিমুল গাছ আমাদের বাড়িতে দুইখানা আছে। @MukulR

8 Likes

@MukulR দারুণ হয়েছে লিখাটা। কতদিন যে এই ফুল হাতে নিয়ে দেখি না। খুব ইচ্ছা করে ছোট্টবেলায় ফিরে যাই আবার।

9 Likes

লেখাটি ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ @AbirAryan ভাই। আসলেই শিমুল ফুল অনেক দারুন একটা ফুল। যেমন দেখতে, তেমন গুণে। ধন্যবাদ।

7 Likes

অনেক সুন্দর এই তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ @Designer_Biswajit । আমিও প্ল্যান করছি আমাদের গ্রামের বাড়ীতে একটা শিমুল গাছ রোপন করব।

@SunMoon ভাই আপনার সাথে অনেক সুন্দর কিছু সময় কাটাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আবার দেখা হবে নড়িয়ায়। ধন্যবাদ।

8 Likes

@MukulR Beautiful flower, unusual tree. Never saw it. It’s a pity there are little of these excellent trees left.

Can you explain some more: after the flower will fade the cotton appears, which is used for making pillows and coverings? It’s high tree, is it convenient to gather cotton? Why does it disappear, due to the development of synthetic matherials?

5 Likes

@OlgaKlimchik First of all I am extremely sorry for this late reply. Unfortunately, I have not seen this comment by you before, please pardon me for that. When flowers become fade then the seed come out. Thsee seed are very big and insdie the seed cotton are found. You need to break the seed to get the cotton from inside. I will try to find a seed to show you later. As I mentioned this tree is disappearing from our villages day by because peope have started using foam instead of this cotton. And for the quilt and mattress they use another materias made from coconut. Sorry once again for my late reply.

1 Like