আমার দেখা সাকরাইন উৎসব

উৎসবের জন্য প্রস্তুতকৃত ঘুড়ি

“সাকরাইন" পুরনো ঢাকার ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম বার্ষিক উৎসব গুলোর মধ্যে একটি। সাকরাইন বলতেই আমরা জানি উৎসব মুখোর পরিবেশে ঘুড়ি উড়ানো।

গান বাজনা ও আতশ বাজির খেলা

পুরো সপ্তাহ জুড়ে পুরনো ঢাকার অলিতে-গলিতে আনন্দ মুখোর পরিবেশে চলে সাকরাইন এর প্রস্তুতি, চলে সুতোয় #মাঞ্জা দেয়ার ধুম। এই দিন বাহারি রঙের ঘুড়িতে আকাশ হয়ে উঠে রং বেরং এর ঘুড়িময়। ছোট বড় সবার অংশগ্রহণে প্রতিটি বাড়ির ছাদ হয়ে উঠে উৎসব মুখর, আর বেলা বারার সাথে সাথে বাড়তে থাকে উৎসবের জৌলুস।
এই দিনে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গান বাজনা ফানুস আর আতশবাজির খেলা। ঢাকার বাকি এলাকায় এই উৎসবের তেমন সাড়া না পাওয়া গেলেও লক্ষ্মীবাজার, তাঁতিবাজার, শাঁখারিবাজার, ধুপখোলা, সদরঘাট, সুত্রাপুর এবং আশেপাশের এলাকার চেহারা থাকে অন্যরকম। পুরোই যেন ঈদ।

ফায়ার ব্রিদিং ও ঘুড়ি উড়ানো

সাকরাইন-এর আয়োজন শুরু হয় জানুয়ারী মাসের শুরু থেকেই। রঙিন কাগজ কেটে ঝালর বানিয়ে কিংবা পাখি, ফুল আর নানা ধরণের আকৃতি বানিয়ে পুরানো বাড়িগুলোর ছাঁদ, জানলা ও বারান্দায় ঝুলিয়ে দেয় স্থানীয়রা। মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেন আমন্ত্রিত অতিথিদের জন্য। পটকা আর আতশবাজির গগনবিদারী শব্দের সঙ্গে চলতে থাকে অত্যুৎসাহীদের #ফায়ার_ব্রিদিং। মুখে কেরোসিন নিয়ে হাতে ধরা কাঠি আর মশালের উপর ফুকে দিলেই আগুন এর হল্কা বেড়িয়ে আসে। আপনি যদি পুরান ঢাকার স্থানীয় অধিবাসী না হয়ে থাকেন, আপনাকে এই চমৎকার উৎসব উপভোগ করার জন্য অবশ্যই ‘নেমন্তন্ন’ পেতে হবে স্থানীয় কোন বন্ধুর কাছ থেকে।

28 Likes

@TanvirAhmed05 খুব সুন্দর করে সাজিয়ে়ে গুুছিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

4 Likes

@OmarBD ধন্যবাদ ভাইয়া।এভাবে পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন…

4 Likes

ভালো হইছে লেখা @TanvirAhmed05

5 Likes

@Ayeshashimu ধন্যবাদ আপু।এভাবে পাশে থাকবে।। সহযোগিতা করবেন…�

4 Likes

@Ayeshashimu ধন্যবাদ আপু।এভাবে পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন…�

5 Likes

@TanvirAhmed05 সুন্দর হয়েছে লিখাটা। ধন্যবাদ

5 Likes

Wonderful … :blush:

2 Likes

@TanvirAhmed05

ভালো লিখেছেন, সুন্দর কিছু ছবির সহ আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

7 Likes

@Razonno_Mugdha ধন্যবাদ আপু।এভাবে পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবে… �

4 Likes