বিখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার।

ফকির লালন শাহের মাজার।

বিখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার। ছেঁউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ।

লালন শাহ্: (জন্ম: ১৭৭২ খ্রি. - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.)
তিনি ছিলেন একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদি, সমাজ সংস্কারক এবং দার্শনিক।
লালনকে বাউল সম্রাট হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। বাউল গানের অগ্রদূতের অন্যতম একজন।
তিনি অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন।
তার লেখা লালনগীতি বেশ জনপ্রিয়।

সুত্র: উইকিপিডিয়া

62 Likes

@AbdusSattar ভাই, ভালো লাগলো আপনার গল্পটি পড়ে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

3 Likes

Helpful information, thank you for sharing with us @AbdusSattar

3 Likes

@AbdusSattar ভাই, একটা লালনগীতি মনে পড়ে গেল! স্কুল জীবনে এই গানটি গেয়ে পুরস্কার জিতেছিলাম।

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা!

সত্য কাজে কেউ নয় রাজি

সবই দেখি তা না না না

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা!

আসবার কালে কী জাত ছিলে

এসে তুমি কী জাত নিলে।

কী জাত হবে যাবার কালে

সে কথা ভেবে বলো না…

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা!

ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি

এক জলে সব হয় গো শুচি।

দেখে শুনে হয় না রুচি

যমে তো কাউকে ছাড়বে না…

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা!

গোপনে যে বেশ্যার ভাত খায়

তাতে ধর্মের কী ক্ষতি হয়?

লালন বলে ….

6 Likes

২০০৯ সালে গেছিলাম।

উৎকট গন্ধটা ছাড়া বাকিসব সুন্দর, শান্তিময় মনে হইছে। @AbdusSattar

3 Likes

@AbdusSattar অনেক সুন্দর লিখেছেন। যদি আমি কখনো সেখানে যাইনি। তবে যাওয়ার অনেক ইচ্ছা

4 Likes

@SunMoon সুযোগ হলে একবার ঘুরে আসতে পারেন। আশা করি ভালো লাগবে।অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

6 Likes

@Designer_Biswajit লালনগীতি আমার ভালো লাগে।

আপনি গানও গাইতে পারেন এটা জানা ছিল না। লালনগীতি গেয়ে আপনি পুরস্কার জিতেছিলেন জেনে ভালো লাগলো।

5 Likes

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ @OmarBD ভাই

6 Likes

@AbdusSattar ভাই,

আপনাদের দোয়ায় সামান্য আ… আ… করতে পারি :slightly_smiling_face:

3 Likes

@Designer_Biswajit দাদা, শুনে ভালো লাগলো। সামনে কোনদিন দেখা হলে অ… আ… শুনতে চাই।

5 Likes