-
দিনের বিভিন্ন সময়ে প্রকৃতির নানান রুপে সূর্যের আলো যে অপরুপ সৌন্দর্যের সৃষ্টি করে তা আমাকে মুগ্ধ করে। এরকম কয়েকটি ছবি দিয়ে আজকের লেখা সাজিয়েছি।
প্রথম ছবিটি ২০০৮ সালে নেপালের নাগারকোটে তুলেছিলাম। অপূর্ব সুন্দর এই শহর একদম নীরব, দুপুর দুইটার সময়ও নেই কোন কোলাহল, মেঘ এসে যেনো হোটেলের ব্যালকনিতে এসে আপনাকে ছুয়ে যাবে। এমন সময় তোলা এই ছবিটি আমার অত্যন্ত প্রিয়।
টংগীর আকাশ । ২০১৭ সালের ঈদের পরের দিন তুলেছিলাম। নীল আকাশ, একটু মেঘের আনাগোনা, তার মাঝে উজ্জ্বল সূর্য।
এই ছবিটি ২০১৬ সালে তোলা। সিলেটের রাতারগুলের গাছ গাছালির ফাকে ধরা পড়ে সূর্য মামা।সবুজের মাঝে সূর্যের এমন উঁকি অনন্য সুন্দর এক দৃশ্য।
২০১৮ সালে এই ছবিটি আমার বাসার কাছেই তোলা। মিরপুর ডি ও এইচ এস-এর শেষ প্রান্ত যা কিনা বৃন্দাবন নামে পরিচিত। এর পাশ দিয়েই মেট্রোরেল চলে যাবে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত। সূর্যাস্তের ঠিক আগে তোলা এই ছবিটি দেখলে অনেকে বিশ্বাস করেন না যে এটি মিরপুরের ছবি। ![]()
সর্বশেষ ছবিটিও প্রথম ছবিটির মতো একই স্থানে তোলা অর্থাৎ নেপালের নাগারকোটে। পাহাড়ের পেছনে লুকিয়ে থাকা সূর্য তখন উদাসীন করেছিলো আমাকে, এখন নষ্টালজিক করে। অনেক শহর ঘুরেছি। কিন্তু নাগারকোট কেমন যেনো, অন্য রকম, একই সাথে বিষন্ন আবার প্রশান্তিদায়ক, কখনো পুরো শহরকে মনে হয়েছে ভুতুড়ে, একাকী, কখনো বা নিজেকে সঙ্গ দেবার সবচেয়ে উত্তম জায়গা মনে হয়েছে এই শহরটিকে।




