১২৯ তম মিটআপ উপলক্ষে আমরা গত ১৪ ফেব্রুয়ারী আমরা গিয়েছিলাম ন্যাশনাল আর্ট সামিট ২০২০ এবং অমর একুশে বইমেলা ২০২০। এদিন আমাদের মিটআপ টি মূল দুটি অংশে বিভক্ত ছিলো । প্রথম অংশে ঢাকা আর্ট সামিট এবং দ্বিতীয় অংশে অমর একুশে বইমেলা । আমাদের পূর্বনির্ধারিত সময়মত বেলা ০৩:০০ দিকে আমরা একত্রিত হয় এবং আমাদের ১২৯ তম মিটআপ কার্য়ক্রম শুরু করি ।
প্রথম অংশ: দক্ষিণ এশীয় শিল্পকর্ম প্রদর্শনী বিষয়ক ও চিত্রকলার সবচেয়ে বড় আয়োজন বলা হয় ‘ঢাকা আর্ট সামিট’কে। একসাথে বিশ্বের নানা প্রান্তের নানা শিল্পীর নানা রকমের শিল্প দেখার সুযোগ করে দিতে ২০১২ সাল থেকে আন্তর্জাতিক এই সামিটের আয়োজন করে আসছে সামদানী আর্ট ফাউন্ডেশন। প্রতি একবছর পরপর এই সামিটের আয়োজন করা হয় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে। এবারের আয়োজন ঢাকা আর্ট সামিটের পঞ্চম সংস্করন এবং এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ সঞ্চারণ বা সিসমিক মুভমেন্টস”। ৯ দিনের এই প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৪৪ টা দেশের ৫০০ এর অধিক শিল্পী ব্যক্তিত্ব অংশী নিয়েছেন। এখানে আমরা সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘুরে ঘুরে অনেক শিল্প-কর্ম দেখেছি।
দ্বিতীয় অংশ: প্রথম অংশের পর আমরা হালকা চা যোগ সেরে হেঁটে হেঁটে অমর একুশে বইমেলা প্রাজ্ঞনে পৌঁছায়। সেখানে আমাদের সাথে যোগ দেন আরও কয়েকজন লোকাল গাইড সদস্য। তারপর আমরা সবাই বইমেলা ঘুরে দেখি। এবারের বইমেলায়া মোট ৬৬২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে । মোট প্যাভিলিয়নের সংখ্যা ২৩টি। বাংলাএকাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের এক অংশ নিয়ে মেলা এলাকা বিস্তৃত। এবারের মেলায় শিশুদের জন্যেও রয়েছে বিশেষ ব্যবস্থা ”শিশু কর্ণার” । যেখানে রয়েছে শিশুদের জনপ্রিয় শিক্ষামূলক ধারাবাহিক সিসিমিপুর এর চরিত্র হালুম, ইকড়ি, শিকু , টুকটুকি । যেখানে শিশুরা অনেক মজা করছে। মেলা প্রাজ্ঞন ঘোরার পর আমরা মেলা প্রাজ্ঞনে বসে বিশ্রম করি । এখানে বসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি , আড্ডা দেই এবং সমস্যা সমাধানের বিষয়ে কথা বলি ।
অতঃপর আমরা ঢাকা বিশ্ববিদ্যাল প্রাজ্ঞনের হাকিম চত্বর থেকে হালকা নাস্তা করি। এরপর আমরা সবাই যার যার গন্ত্যবে ফেরার জন্যে রওনা হই। পরিশেষে বলতে হয় চমৎকার একটা দিন কাটিয়েছি ভাষা সংস্কৃতির ভিতর দিয়ে। আমাকে সবসময় অভিভূত করে নানারকম বই। আর বইমেলা মানে বিশেষ একটা অনুভূতি। সবাই কে অনেক অনেক ধন্যবাদ এবং যাকে ধন্যবাদ না দিলেই নয় সে হচ্ছে আমাদের এই মিটআপের হোস্ট @MukulR ভাই কে অনেক অনেক ধন্যবাদ ।








