লোকাল গাইডদের সাথে এক বিকেলে ঘুরে এলাম ঢাকা আর্ট সামিট আর বইমেলা

বাংলাদেশের রাজধানী ঢাকা জনসমুদ্রের এক শহর। আজ এখানে রাস্তা করা হচ্ছে তো কাল ওখানে উন্নয়নের পথ সভা।
জ্যাম চাকরি শিক্ষাজীবন সবকিছু মিলিয়ে ঘড়ির সাথে দৌড়ে তাল মিলানো বড়ই কষ্টের ব্যাপার তার মাঝে একটু বিনোদন সেতো স্বপ্নের মত।
তবুও নগরবাসী এই স্বপ্ন পূরণে একটু অফিস বা হয়না সমান তালে চলে একটু বিনোদনের খোঁজা এবং চ্যারিটি।

বাংলাদেশ লোকাল গাইড তারই মাঝে একটি কমিউনিটি যাদের ধ্যান খেয়াল google.map কে ঘিরে খুজে না পাওয়া জায়গা কে খুজে পাওয়ার বাবস্থা করা ।

Picture : কয়েকজন লোকাল গাইড দারিয়ে আছেন চিত্রকলার বেলকনিতে

প্রতিমাসে এই ব্যস্ত শহরে আয়োজন করে চলে একটি বৈঠক যাকে তাদের ভাষায় বলে মিট আপ। এবার 129 তম বৈঠক বসে ছিল শিল্পকলা একাডেমিতে আয়োজিত ঢাকা আর্ট সামিট আর অমর একুশে বই মেলায়।

দিনটি ছিল ভালোবাসা দিবসের সাথে পহেলা ফাল্গুন এর উপর শুক্রবার । হয়তোবা বুঝতে পারছেন ঢাকা শহরের মানুষ সব পঙ্গপালের মতো বেরিয়ে পড়েছে একটু নিঃশ্বাস নেয়ার জন্য কীটের মতো কিলবিল করছে রাস্তায় মানুষ তার মাঝেই আমাদের মিট আপ।

ছবি তোলার বাস্ত কয়েকজন লোকাল গাইড

ঢাকা আর্ট সামিট : সামদানি আর্ট ফাউন্ডেশন প্রতি এক বছর অন্তর অন্তর আয়োজন করে আন্তর্জাতিক আর্ট সামিটের।প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছিল শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা ভবনের।
সেখানে আমরা প্রায় 20 জনেরও অধিক লোকাল গাইড ঘুরে দেখেছি বিভিন্ন দেশের শিল্পীদের তৈরি করা বিভিন্ন ধরনের শিল্পকর্ম।

বিদেশি এক শিল্পীর কিছু শিল্পকর্ম ,এক এক ফ্লোর ছিল এক এক ধরনের শিল্পকর্মের গালারি

একটি মমির কফিন এর মত দিজাইন করা কফিন

বড় শিকেতে বিভিন্ন ধরনের হাড়ি ঝুলিয়ে দেয়া হয়েছে

একটি দেয়াল চিত্রের সামনে আমি

অমর একুশে বইমেলা:

আর্ট সামিট থেকে বের হয়ে প্রচন্ড জ্যাম এর মাঝে হেঁটে পড়ে আসলাম কাঙ্খিত স্থান বইমেলাতে। অনেক লোকাল গাইড জ্যামের কারণে আর্ট সামিটের না গিয়ে সরাসরি বইগুলোতে চলে এসেছিল।আমরা সেখানে বসে অনেকক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা করি এবং বই মেলায় ঘুরে দেখি। ছিল প্রথমবারের মতো উপস্থিত মেম্বারদের জন্য মুকুল ভাইয়ের তরফ থেকে উপহার।

লটারি বিজয়ী এক লোকাল গাইড

আলোচনায় মশগুল কয়েকজন লোকাল গাইড

অমর একুশে বই মেলায় একটি স্টল এর ছবি

শেষ বেলায় হালকা নাস্তা পর্ব: প্রচুর হাঁটাহাঁটি করে পাকস্থলি খাই খাই করছিল শেষমেষ ঢাকা ভার্সিটির হাকিম চত্বরে গিয়ে চিকেন বন আর ডিম চপ পেট পূজা করা। আর সার্বিক আয়জনের জন্য ধন্যবাদ না দিলে ভুল হবে তিনি হলেন @MukulR ভাই

ডিম চপের ছবি

<

74 Likes

@MahabubMunna পপ্রচুর ছবি তুলেছেন মনে হচ্ছে! @SajolKDas দাও এসিছিলেন অনেকদিন পর :slightly_smiling_face:

5 Likes

প্রথম ছবিটা অনেকক্ষন দেখলাম কি ছিলো বুঝতে সময় লাগলো। সব ছবিগুলা ভালো ছিলো @MahabubMunna ভাই। আর্ট সামিট এ যাওয়া হলো না।

5 Likes

ডিম চপ গুলো জোশ ছিল মনে হচ্ছে! :yum:

8 Likes

@MahabubMunna মিস করলাম। ইচ্ছে ছিল। অবশ্যই পরে সবার সাথে আবার দেখা হবে।

7 Likes

আমিও ছিলাম আপ্নার সাথে এই মিটাপে আর্ট ফেস্টিভ্যাল ছিলো আমার জন্য নতুন অভিজ্ঞতা,

6 Likes

@MahabubMunna ভাই, রিক্যাপ চমৎকার লিখেছেন।

ঢাকা আর্ট সামিট, বইমেলা ও পেট পূজার পর্ব সহ সবগুলোই বেশ উপভোগ্য ছিল। এত চমৎকার একটা মিটআপে অংশ নিতে পেরে আমি আনন্দিত। যদিও কোন পুরস্কার আমি পাইনি, তবে যারা পেয়েছেন তাদের জন্য অভিনন্দন। গুগল ম্যাপস ও কানেক্ট ফোরাম সম্পর্কে আপনার আলোচনা বেশ প্রাণবন্ত ছিল।

মিটআপ সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

12 Likes

পড়ে পড়ে আমারওখিদেলেগে গেলো। সুন্দর হয়েছে খাওয়ার পরেই বলি।

5 Likes

@MahabubMunna অনেক সুন্দর একটি মিটআপ হয়েছে। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে । আমরা যারা মিটআপে যেতে পারিনি আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এই গুলো শেয়ার করার জন্য

7 Likes

অসাধারণ লিখেছেন @MahabubMunna ভাই

ব্যাস্ত থাকার জন্যে মিস করে ফেললাম।

5 Likes

অনেক সুন্দর লিখেছেন @MahabubMunna ভাই। এর বেশি যত কিছুই বলি এই ভালো লাগার তুলনা হবে না। ধন্যবাদ।

4 Likes

@MahabubMunna , ইচ্ছে থাকা সত্বেও যাওয়া হলো না। অনেক কিছুই মিস্ করলাম। সুুুন্দর লেখার জন্য অনেক ধন্যবাদ।

6 Likes

ঢাকায় নেই বলে এসব মিস করা লাগতেছে। -_-

3 Likes

@Mohammad_Ridoy সমস্যা নাই ভাই কাজ আগে । চট্টগ্রামে দেখি কি করা যায়

3 Likes

@MahabubMunna

ভারচুয়াল ট্যুর হয়ে গেলো আমার। ছবিগুলো চমৎকার… :heart:

4 Likes

@MahabubMunna ভাই, সুন্দর লেখেন এবং সাবলীল ভাব এ বর্ননা করেছেন. শুভ কামনা রইল

1 Like

@Zahirul1 @ShakilAK thanks a lot

1 Like

@ShovanPaul 13 tarikh asba t naki ??

4 Likes

@MahabubMunna obosshoy asbo vaia.

2 Likes

@MahabubMunna আপনার শেয়ার করা লেখা গুলো খুব ভালো লাগলো। তার সাথে ছবি গুলো তবে আপনার প্রথম ছবিটা ছিলো অসাধারন।

1 Like