ঢাকা থেকে কলকাতা শিয়ালদহ ভ্রমণ মাত্র 560 টাকায়

অনেকেই মনে করেন কলকাতা যাওয়া ব্যয় সাপেক্ষ বিষয়, আসলে কি তাই? এই ধরুন আপনি ঢাকা থেকে খুলনা কিংবা বগুড়া যাবেন সেখানে যেতে যে টাকা খরচ হবে তার চেয়ে কম খরচে কলকাতা যাওয়া যায় এ বিষয়টা কি জানেন? মাত্র 560 টাকায় আপনি কলকাতা যেতে পারবেন, ঢাকা থেকে আমি নিজে গিয়েছি, কিভাবে যাওয়া যায় জানতে চান?

রাজধানী কল্যাণপুর বাস টার্মিনাল প্রতিদিন এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যায় বহু বাস কলকাতা যাওয়ার জন্য এখান থেকে বাস এ করে বেনাপোল যেতে হবে, যেহেতু খরচ সাশ্রয় করব তাই আমি নন এসি বাসের টিকিট কাটছি। দেশ ট্রাভেলস কল্যাণপুর কাউন্টার থেকে 500 টাকাই রাত সাড়ে নয়টায় গাড়ির টিকিট কাটলাম। অন্য কোম্পানির নন এসি বাস গুলোর মধ্যেই আপনি ইচ্ছা করলে যে কোনটিতেই যেতে পারেন, ননএসি হলেও গাড়ি সার্ভিস টা ভালো। রাত দশটার মধ্যে কল্যাণপুরে বেনাপোলের উদ্দেশ্যে গাড়ি রওনা দিলো। প্রায় 7 ঘন্টার যাত্রা শেষে ভোর পাঁচটায় বেনাপোল স্থলবন্দরে পৌঁছে গেলাম তখনও হালকা অন্ধকার। ভারত গামি কেউ কেউ রাস্তার পাশে চা খাচ্ছেন, কেউবা সকালে প্রতীক্ষায় বাসের কাউন্টারে অপেক্ষা করছেন। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে জড়ো হয়ে উঠল বেনাপোল বন্দর। সকাল সাড়ে ছটা থেকে শুরু হলো বেনাপোল এর ইমিগ্রেশন প্রক্রিয়া, আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রবেশ করলাম ভারতের পেট্রোল বন্দর এলাকায়। ভারতের ইমিগ্রেশন বিল্ডিং থেকে বের হওয়া মাত্রই অনেক সিএনজি অটোরিকশা পাবেন শেয়ারে। তাই আমি এখান থেকে রওনা দিলাম বনগাঁ স্টেশনের দিকে, ভাড়া 30 রুপি যা বাংলাদেশী মুদ্রায় 36 টাকা। আহা ঐতিহাসিক যশোর রোড, কতৃপক্ষ বিশাল আকার গাছ রক্ষার প্রয়োজন মাথা রেখে, সম্প্রসারিত করা হয়েছে দুই পাশের সড়ক মাঝখানে গাছ আর দুই পাশে সড়ক মনমুগ্ধকর দৃশ্য। প্রায় 10 মিনিট যাত্রা শেষে পৌঁছে গেলাম উত্তর 24 পরগনা অন্তর্গত বনগাঁ রেলওয়ে স্টেশন। এই রেলস্টেশন থেকে তিনি কয়েকটি ট্রেন কলকাতায় যায় আমি সকাল আটটার ট্রেনের টিকিট কাটলাম মূল্য 20 রুপি যা বাংলাদেশি মুদ্রায় 24 টাকা।

বলে রাখি আমার এই যাত্রায় ট্রাভেল ট্যাক্স খাওয়া-দাওয়া এবং আনুষঙ্গিক খরচ ধরা হয়নি এখানে শুধুমাত্র ধরা হয়েছে পরিবহন খরচ।

যাইহোক বনগাঁ রেলওয়ে স্টেশনে এসেই জেনে নিলাম এই ট্রেনে বেশ ভিড় হয়, যেহেতু বনগাঁ থেকে এই ট্রেনটি যাত্রা শুরু করে তাই সিট পাওয়া যায় সহজে। 2-3 স্টেশন পর থেকে শুরু হয় ভিড় তাই সিট নিয়ে বসে পড়তে হবে। যথাসময়ে ট্রেন ছাড়লো কলকাতা অভিমুখে ইলেকট্রনিক্স ট্রেন, লোকাল হলেও আমাদের মেইল ট্রেন থেকে গতি অনেক বেশি। 2-3 স্টেশন পর থেকেই ভিড় শুরু হলো আমি আগেও বলছি আগে ভাগে বসে থাকলে সেটে কোন সমস্যা, মাঠ ঘাট পেরিয়ে ছুটে চলছে ট্রেন কলকাতার দিকে। সীমান্তরেখা বিভাজন তৈরি করলেও দুই বাংলার প্রকৃতি সবকিছু যেন একই রকম।

যাত্রা ঠিক দুই ঘণ্টা দশ মিনিট পর সকাল দশটার পর পরই ট্রেন পৌঁছে শিয়ালদা স্টেশনে। খুবই ব্যস্ত একটি রেলওয়ে স্টেশন শিয়ালদা ঘন্টায় ডজনখানেক ট্রেন একসাথে প্লাটফর্মে ভিড়ে এবং প্ল্যাটফর্ম ছেড়ে যায়, হাজার হাজার মানুষ উঠছে নামছে। পৌঁছে যখন গেলাম এবার যাত্রা মোট হিসেব করে নেই খুব সহজ ভাবে।

• ঢাকা থেকে বেনাপোল বাস ভাড়া 500 টাকা
• পেট্রোপোল থেকে বনগাঁ রেলওয়ে স্টেশন সিএনজি ভাড়া 36 টাকা (৩০ রুপী )
• বনগাঁ থেকে শিয়ালদা রেলওয়ে স্টেশন ট্রেন ভাড়া 24 টাকা (২০ রুপী )

সর্বমোট 560 টাকা।

দেখলেন তো কিভাবে 560 টাকায় ঢাকা থেকে কলকাতা চলে এলাম, আপনারা কিন্তু এভাবে খুব কম খরচে কলকাতা আসতে পারেন।

কলকাতা ট্রাভেল এর উপরে আমার বাস এবং ট্রেনের দুটি পূর্ণাঙ্গ পোস্ট করা আছে যারা প্রথমবার ভ্রমণ করতে যাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চাইলে পোস্ট গুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ ।

পরবর্তীতে আমি আসবো আরো কোন ট্রাভেল অভিজ্ঞতা নিয়ে, তবে এইবার লিখবো কলকাতায় কম খরচে কোথায় কোথায় শপিং করবেন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

26 Likes

@Sagir_Ahmmed সত্যিই , ভাই অসাধারন একটি পোস্ট লিখেছেন । আপনার লেখা পড়ে কলকাতা যাওয়ার খুবই আগ্রহ বেড়ে গেল।

6 Likes

@GaziSalauddinbd ধন্যবাদ ভাই, ইচ্ছা থাকলে উপায় হয়. চাইলে ঘুরে আসতে পারেন

5 Likes

Nice travel tips!

thanks for sharing with us @Sagir_Ahmmed bhai :heart:

2 Likes

@Sagir_Ahmmed অনেক সুন্দর এবং বাস্তব সম্মত পোস্ট. অনেক ভালো লাগলো. আরো এরকম পোস্ট করছি

@Sagir_Ahmmed

Wow, it’s one of the prominent Railway Station, and surrounded by many historical heritages, thanks.

@Sagir_Ahmmed ধন্যবাদ ভাই, খুুুবই উপকারী পোস্ট, আমিও এইভাবে গিয়েছিলাম ও শিয়ালদহ পাশে ডিমপট্টি নামক রোডে হোটেলে ছিলাম।