হ্যালো
সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন। বিগত কয়েকদিন কাজে ব্যস্ত থাকার কারণে তেমন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না।অনেক দিন পর বের হলাম ব্যস্ত নগরী টাকে একটু ঘুরে দেখার জন্য।
আমরা যারা চট্টগ্রাম থাকি সবাই বিপ্লব উদ্যানের সাথে পরিচিত।আমি কথা বলছি চট্টগ্রামের প্রাণ কেন্দ্রে অবস্থিত ২নং গেট সবুজে ঘেরা বিপ্লব উদ্যানের কথা।আমরা যারা নিয়মিত ওই রুটে চলাচল করি সবাই কম বেশি চিনি এই উদ্যানকে।অনেকের হয়ত বা অনেক স্মৃতি জমে আছে সেখানে,কারণ সেটা যে এক মিলন মেলার জায়গা।মিলন মেলা বলছি এই জন্য আসে পাশে যত স্কুল কলেজ আছে সবাই সন্ধ্যার পর আড্ডা বসতেন সেখানে,আর সকাল টা বরাদ্দ ছিলো সকলের জন্য , ভোরে সূর্য ওঠার আগেই অনেক মানুষ ছুটে আসতেন সেখানে শরীর চর্চা করার জন্য।
কয়েম মাস আগে হঠাৎ করে আমাদের মাঝ থেকে নিয়ে নেওয়া হয় এই উদ্যান কে। অনেকেই হয়তো মনে করে আমরা আর এখানে বসতে পারবো না,পারবোনা বন্ধুদের সাথে আগের মত করে সন্ধ্যায় আড্ডা দিতে,পারবোনা মামার রং চা খেতে।কিন্তু না সকলের ভুল ভেঙে দিয়ে নতুন রূপে আমাদের মাঝে আবার বিপ্লবী পার্ক এর উদ্ভাবন ঘটেছে।
পুরনো সেই জায়গাটা কে নতুন রূপে সাজিয়েছে অনেক কিছু দিয়ে।আগের থেকে অনেক গোছালো,এবং চার পাশ আরো বড় করা হয়েছে। মেইন গেটে বসানো হয়েছে কাচের তৈরি মুক্তিযুদ্ধের কিছু কথা।সেই সাথে চার কোনায় বসানো হয়েছে লোহার তৈরি ঘর।হঠাৎ গেলে যে কেউ আচার্য হয়ে যাবে। পুরানো স্থাপনাকে ভেঙে নতুন রূপ দেওয়ায় অনেক সুন্দর লাগছে।আগের থেকে অনেক বেশি বসার স্থান বানানো হয়েছে।
এখন কথা হচ্ছে এটা ঠিকবে কতো দিন??
এর সহজ উত্তর হচ্ছে আমরা যত দিন চাই ততো দিন ,সরকারের কাজ হচ্ছে সাধারণ জনগণের জন্য বানানো,কিন্তু সেটার সঠিক ব্যবহার করতে পারলে যতো দিন ইচ্ছে ততো দিন আমরা ব্যবহার করতে পারবো।
চট্টগ্রাম সব সময় সব সিটি থেকে সবুজের দিক দিয়ে এগিয়ে আছে তার ই ধারাবাহিকতায় এত সুন্দর একটি জায়গাকে আমরা পারিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে,তাহলেই কিন্তু আমরা একটি সুস্থ নগরী পাবো।
নোট:পার্কের কাজ এখনও চলমান,আশা করা যায় খুব শীগ্রই কাজ শেষ হয়ে যাবে,তার পরেও আমরা উচ্ছুক জনতা যে কোন সময় ঘুরে আসতে পারি।আরেকটি কথা সেখানেও অনেক জাতের ফুল গাছ লাগানো হয়েছে সো লোভের বশবর্তী হয়ে আবার ফুল ছিড়ে ফেলিয়েন না.??
#LetsGuide
#LocalGuides
#LocalGuidesWorld
#Localguidesconnect
#Happyguiding




