রাজা সীতারাম রায়ের রাজবাড়ি [ মাগুরা, বাংলাদেশ ]

আসসালামু আলাইকুম লোকাল গাইডস,

সবাইকে মহান ভাষার মাসের শুভেচ্ছা । যেহেতু ফেব্রুয়ারি মাস আমাদের জন্য ভাষার মাস তাই আমার এই পোস্টটি
বাংলায় লিখতে বসেছি । কিছুদিন আগে আমি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় অবস্থিত রাজা সীতারাম রায়ের রাজবাড়ি পরিদর্শন করেছি । এখন আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ।

ইছামতি, মধুমতি, গড়াই আর নবগঙ্গা নদীর তীর ঘেঁষা জেলা মাগুরা । প্রাকৃতিক সৌন্দর্যের এই জেলায় রয়েছে নানা প্রত্নতত্ত্বের নিদর্শন । মাগুরা জেলা শহর থেকে ১৮ মাইল পূর্বে মোহাম্মদপুর থানায় রয়েছে রাজা সীতারামের রাজধানী । রাজা সীতারাম রায় ১৭ শতকে এই অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিলেন । তিনি ছিলেন একজন স্বাধীন রাজা । বাংলার নবাব শায়েস্তা খাঁ-র আমলে নবাব নিজে সীতারামের কর্মদক্ষতা দেখে তাকে “রাজা” উপাধি দেন ।

বাড়িতে একটি মাঝারি আকারের দুর্গ । দুর্গের ভেতরে অতীতে বহু স্থাপনা ছিল । বর্তমানে কেবল একটি প্রাসাদ, একটি দোলমঞ্চ, একটি কোষাগার, কয়েকটি মন্দির ও একটি দোতলা আরাম নিবাস ভাঙ্গাচোরা অবস্থায় টিকে আছে । এখানো সীতারামের নির্মিত বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ দেখা যাবে । ভেতরে এখনও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় । সুন্দর একটু সময় কাটাতে চাইলে হাতে সময় নিয়ে ঘুরে আসতে পারেন মধুমতি নদীর তীরের ঐতিহাসিক এই রাজ বাড়িটি থেকে । পর্যটকদের জন্য রাজবাড়ীটি একটি দর্শনীয় স্থান ।

আমি যেভাবে রাজা সীতারাম রায়ের রাজবাড়িতে গিয়েছিলামঃ

  • ঢাকার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে সোহাগ বাসে করে মাগুরা পর্যন্ত (বাস ভাড়াঃ ৪৩০ টাকা)
  • কিন্তু আমি মাগুরা না নেমে ফরিদপুরের মধুখালীতে নেমেছিলাম
  • তারপর মধুখালী থেকে নওপাড়া বাজার পর্যন্ত অটোরিকশা, ভাড়াঃ ২০ টাকা
  • এরপর নওপাড়া বাজারের নৌকা ঘাট থেকে পাল্লা ঘাট পর্যন্ত, নৌকা ভাড়াঃ ১০ টাকা
  • সবশেষে পাল্লা ঘাট থেকে মোহাম্মদপুর বাজার (রাজা সীতারাম রায়ের রাজবাড়ি) পর্যন্ত অটোরিকশা, ভাড়াঃ ৩০ টাকা
  • সর্বমোটঃ ৪৯০ টাকা

বিঃদ্রঃ রাজা সীতারাম রায়ের রাজবাড়ির কোন প্রবেশ মূল্য নেই । তবে বিকেল চারটার আগে আপনাকে রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে হবে, কারণ বিকেল চারটার পর ভিতরে প্রবেশ করতে দেয় না ।

আমার এই পোস্টটি পড়ার জন্য অনুরোধ করছি @Petra_M @KatieMcBroom @MoniDi

#LetsGuide

#LocalGuides

34 Likes

যেতে হবে ভাই। ধন্যবাদ বাংলায় সুন্দরভাবে ভ্রমণ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য @ShahMdSultan

3 Likes

ছবি এবং লেখা অনেক সুন্দর হয়েছে

3 Likes

অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ তথ্যপূর্ণ লেখা দেওয়ার জন্য।


You can check out my latest post about Rajbaris Brief History of Natore, Banglades

4 Likes

ভাই ভাষাৱ এ মাসে বাংলায় পোষ্ট লেখায় আপনা কে অভিনন্দন. আপনাৱ লেখাটা যতক্ষন পড়লাম ততক্ষন মনে হলে, আমি মাগুড়ায় চলে গেছি ৱাজ বাড়ী দেখাৱ সপ্ন. @ShahMdSultan আপনাৱ লেখাৱ হাত ভাল.

4 Likes

Wonderful and well presented post, lots of helpful information. Thank you for sharing with us @ShahMdSultan

4 Likes

অনেক ভালো লাগলে এবং কিছু জানতে পারলাম তোমার পোস্টের মাধ্যমে। @ShahMdSultan এভাবেই নতুন নতুন স্থান আবিষ্কার করতে থাকো আর আমাদের মাঝে শেয়ার করতে থাকো।

4 Likes

Thanks for sharing I love historical Buildings @ShahMdSultan thanks for sharing

2 Likes

Hi @ShahMdSultan ,

Thanks for sharing this great post with us!

This place looks amazing, and your photos are amazing. Thanks for all the helpful information. I wish I could visit it at some point.

3 Likes

Hello @ShahMdSultan ,

It’s great that you visited the palace of King Sitaram Roy. What is your favourite part of it?

By the way, please avoid tagging Google or Connect Moderators unless you have an issue that requires our immediate action.

Thank you!

3 Likes