শীতের পিঠা উৎসব

আমাদের দেশে বছরের বিভিন্ন ঋতুতে বিশেষ বিশেষ পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে। তাছাড়া বাড়িতে অতিথি এলে কম করে হলেও দু’তিন পদের পিঠা খাওয়া গ্রামবাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য হিসেবে বিবেচিত। কালের বিবর্তণে এ ঐতিহ্য এখন ম্লান হয়ে আসছে।

তবে শীত এলে বাংলার ঘরে ঘরে এখনো পিঠা তৈরির উৎসব শুরু হয়। অগ্রহায়ণের নতুন চালের পিঠার স্বাদ সত্যিই বর্ণনাতীত। শীতের পিঠার স্বাদের কথা বলতে গিয়ে অনেকেই ছন্দে ছন্দে বলেন, ‘শীতের পিঠা ভারি মিঠা’। চুলার পিঠে বসে পিঠা খাওয়ার শৈশব স্মৃতি সবারই কম বেশি রয়েছে।

শীতের মজাদার পিঠার মধ্যে রয়েছে ভাপা, পাটিসাপটা, পাকন, পুলি, মিঠা, ক্ষীরপুলি, নারকেলপুলি, আনারকলি, দুধসাগর, সন্দেশ এবং চিতই প্রভৃতি।

শীতের সকালের কুয়াশা কিংবা সন্ধ্যার ঠান্ডা বাতাসে ভাপা পিঠার গরম আর সুগন্ধি ধোঁয়ায় মন ব্যাকুল হয়ে যায়। সরষে বা ধনে পাতার বাটা অথবা শুঁটকির ভর্তা দিয়ে চিতই পিঠা মুখে দিলে শরীরের শীত অনেকটাই কমে যায়। তাই বলা যায়, পিঠা ছাড়া শীত সত্যিই জমে না।

Photo click by SabbirShawon(me).

What about your countries winter cake festival?

66 Likes

শীতকাল মানেই পিঠা, যদিও দিন দিন ঘরে বানানোর পরিমাণ কমে যাচ্ছে নির্ভর হতে হচ্ছে বাহিরে পিঠার দোকান গুলোতে। অনেক অনেক ধন্যবাদ শীতকালীন পিঠা গুলো নিয়ে কানেক্ট ফোরামে পোষ্ট করার জন্য @SabbirShawon

9 Likes

আপনাকেও ধন্যবাদ ভাই । হুম এখন ঘরের থেকে দোকান গুলোতে পিঠার আমেজ বেশি। @MahabubMunna

9 Likes

যদিও শহুরে জীবনে এখন ঘরে বানানো পিঠা থেকে বাইরের পিঠাটাই বেশি খাওয়া হয়, তারপরও গ্রামের চুলার পাশে বসে গরম গরম ধোয়া ওঠা পিঠা খাওয়া মিস করি এখনো। আপনি পিঠা বানাতে পারেন তো? না পারলে শিখে নিবেন, এসে খাবো। :blush:

ধন্যবাদ @SabbirShawon আপনাকে, এত সুন্দর একটা বিষয় নিয়ে লেখার জন্য।

8 Likes

আমিতো পারিনা বানাতে। @LyricMitra আপু
আমি আরো আপনার অপেক্ষা করতেছি কবে আসবেন সিলেটে পিঠা নিয়ে। :grinning: :grin: :joy:

আপনাকেও ধন্যবাদ।।।

7 Likes

আমাদের এলাকায় একটা কথা আছে " পরের বাড়ির পিঠা গালে লাগে মিঠা"। এইযে এই কয়দিন ধরে আপনি এখানে আমাদের এত পিঠা-পুলি-রসগোল্লা খাওয়াচ্ছেন, ডায়াবেটিস হয়ে গেলে কিন্ত আপনি দায়ী @SabbirShawon ভাই।

ধন্যবাদ অনেক মিষ্টি একটা পোষ্টের জন্য। আপানর ছবির পিঠাগুলো আমাদের এলাকাতেও হয়। এক সময় শীতকালে বিকাল হলেই গ্রামের বাড়ীগুলোতে ঢেকিতে চালের গুড়ি বানানোর জন্য মা-বোনেরা ব্যাস্ত থাকত, বাড়ীর লোকদেরকে মিষ্টি পিঠা, ঝাল পিঠা খাওয়ানোর জন্য। যেদিন শুনতাম বাড়ীতে আজকে পিঠা বানানো হবে, ওইদিন খেলা-ধুলা এবং লেখা-পড়া দুটোতেই বেশ জোশ পেতাম। অতীত ঘেটে আর কি হবে, অতীত তো এখন ইতিহাস। গ্রামগুলোতে ঢেঁকি এখন নাই বললেই চলে। গ্রামও এখন শহর হয়ে গেছে। আর আমরা শহরে বসে ডিজিটাল পিঠা খাই কানেক্ট আর অন্য সোসাল মিডিয়াতে। ধন্যবাদ।

7 Likes

Hi @SabbirShawon ,

Thanks for sharing these cakes with us!

Everything looks very delicious. Could you please tell us a bit more about them? Have you prepared them on your own for the festival? Wit who are you celebrating?

PS: I’m moving your post to the Food & Drink section, as it is more like a foodie post.

6 Likes

Thanks for your comment @Petra_M
We relatives family member celebrates these cake festival.
Thanks for moving Food section I think its also a local stories of local culture Btw Thanks dear @Petra_M

10 Likes

জি ভাই @MukulR
একদম ঠিক বলছেন এখন আমরা পিঠা খাই কানেক্ট আর সোশাল মিডিয়াতে।
ডায়বেটিস হবে না ভাই আর পিঠা বানাইলে দাওয়াত দিয়েন মনে করে হাহাহা

9 Likes

@SabbirShawon

I wanna try all your food at least let me tested .

5 Likes

Ofcourse you can. What about your countries cake festival? @Nyainurjanah

6 Likes

@SabbirShawon পিঠা গুলো দেখে অনেক সুন্দর লাগলো। সব গুলোর স্বাদ নিতে ইচ্ছে করছে। কবে আসবো সিলেট??

6 Likes

@SabbirShawon Wow, they all look delicious. Which one is your favorite?

5 Likes

@SabbirShawon I like the first photo.

Are those fries? :yum:

4 Likes

What a wonderful post @SabbirShawon . Thank you for sharing such beautiful experiences here with us on connect.

4 Likes

anytime welcome brother @GaziSalauddinbd

5 Likes

First one and Coconut cake. @Ant_Bad_Yogi
What about your countries festival @Ant_Bad_Yogi

7 Likes

Yeah some are fries @Austinelewex

6 Likes

Hey @SabbirShawon

In Gujarat,India. We love Sweet Guggra.

4 Likes

@SabbirShawon I see. If I find some snacks for festivals here, I will share photos with you here. :slightly_smiling_face:

5 Likes