জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। ১৯৭২ সালের ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নবীনগরের স্মৃতিসৌধের শিলান্যাস করেন। ১৯৭৮ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন। ১৯৭৮ এর জুন মাসে প্রাপ্ত ৫৭ টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়।
এর নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৮ সালে এবং শেষ হয় ১৯৮২ সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পন্ন করে।
এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক নিদর্শন গুলোর মধ্যে একটি। এখানে গেলে আপনি যেমন একদিকে দেখতে পাবেন খুব সুন্দর একটি পরিবেশ ঠিক তেমনি ভাবে আপনি জানতে পারবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের একটি অংশ।
চারপাশের দৃশ্যগুলো খুবই মনমুগ্ধকর যা আপনার মনে এনে দিবে একমুঠো প্রশান্তি।
সাধারণ তথ্য
অবস্থাঃ জাতীয় শহীদদের স্মরণে
ধরণঃ সর্বজনীন স্মৃতিস্তম্ভ
অবস্থানঃ সাভার বাংলাদেশ
নির্মাণ কাজ শুরুঃ ১৯৭৮ সাল
নির্মাণ কাজ শেষঃ ১৯৮২ সাল
উচ্চতাঃ ১৫০ ফুট
স্থপতিঃ সৈয়দ মাইনুল হোসেন
@ShovanPaul অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। বর্তমানে অনেকেই ইতিহাস সম্পর্কে জানেনা। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য