[ বাংলাদেশের শীতকালীন ফসল সরিষা ]

শীতকালীন সময়ে বাংলাদেশে অন্যান্য ফসলের তুলনায় সরিষা বেশি চাষ করা হয়। সরিষার ইংরেজি নাম (Mustard) সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। সরিষার উৎপত্তিস্থল এশিয়া। বাংলাদেশে সাধারণ ৩ প্রজাতির সরিষা চাষ করা হয়ে থাকে। নিচে একটি সরিষা চাষ করা জমির ছবি দেওয়া হলো:

সরিষা গাছ দেখতে সবুজ রঙের হয় এবং এর পাতা এবং গুলো নরম হয়‌। সরিষা গাছ লম্বায় প্রায় ১ মিটার বা এর চেয়ে বড় ও হয়ে থাকে। সকালের সময় যখন চারিদিকে কুয়াশা থাকে তখন সরিষা ফুল গুলো নেতিয়ে থাকে। যখন সূর্যের আলোর তাপে কুয়াশার পানি চলে যায় তখন সরিষা ফুল গুলো আবার সতেজ হয়ে উঠে। সরিষা ফুল গুলো দেখতে হলুদ রঙের হয়। যা দেখতে অনেক সুন্দর লাগে। নিচে একটি সরিষা ফুলের ছবি দেওয়া হলো:

দোআঁশ মাটিতে সরিষার চাষ অনেক ভালো হয়। সরিষা বীজে সাধারণত ৪০-৪৪% তেল থাকে। সরিষার তেল দেখতে হলুদ রঙের হয়। এই তেল অনেক ঘন এবং পিচ্ছিল হয়। সরিষা বীজ থেকে তেল বের করার পর যে অবশিষ্ট অংশ থাকে তাকে খৈল বলে। এই খৈল এ অনেক আমিষ থাকে। এই খৈল গরু,ছাগল ও মহিষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। নিচে সরিষার তেলের ছবি দেওয়া হলো:

সরিষা গাছের পাতা একধরনের সবজি। সরিষার পাতা অনেকেই রান্না করে এবং ভর্তা বানিয়ে খায়। সরিষা বীজ দেখতে লালচে রঙের হয়। সরিষা বীজ অতি ছোট গোল বলের মতো হয়। জাত অনুযায়ী আরো কয়েক রঙের সরিষা বীজ দেখা যায় যেমন: কালো, হলুদ। সরিষা বীজ দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া হয়। যা অনেকের কাছে প্রিয় একটি খাদ্য। সরিষা যখন পরিপক্ক হয় তখন সরিষা গাছে কোন পাতা থাকে না। সরিষা গাছ থেকে সরিষা বীজ আলাদা করার পর সরিষা গাছ কে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। নিচে পরিপক্ক সরিষা বীজের ছবি দেওয়া হলো।

বাংলাদেশে শীতকালে এই ফসল টি প্রচুর পরিমাণে চাষ করা হয়। বাংলাদেশ কৃষকদের কাছে এই ধরনের ফসল গুলো অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে এই ধরনের ফসল অনেক ভূমিকা রাখে।

27 Likes

@abuahadsiam প্রশংসনীয় আপনার পোস্টটি। সুন্দর লেখা আর ছবিগুলো। ১ হাজার কদু দিলাম শুধু সামান্য তৈলের বিনিমনে, মনে রাখবেন হা হা :slightly_smiling_face:

6 Likes

অনেক সুন্দর লিখেছেন।

আমাদের বাড়িতে ও সরিষা চাষ করা হয়। @abuahadsiam

সাভার গেলে দেখা কইরেন। :green_heart:

3 Likes

@abuahadsiam ভাই খুব সুন্দর লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে এমন একটি সুন্দর গল্প শেয়ার করার জন্য।

ওমর

8 Likes

@abuahadsiam

অসাধারণ লিখেছেন ভাই সত্যি সরিষা শীত কালে আমাদের প্রকৃতিতে ভিন্ন মাত্রার একটি সোন্দোর্য যোগ করে। যা দেখতে খুবই সুন্দর, যে কেউ প্রকৃতির এ সুন্দোর্য দেখে মুগ্ধ হবে।

8 Likes

First I saw your picture @abuahadsiam nice flowers park ,but actually this is a garden .awesome my friends if find garden like this I’m sure they will take wefie or selfie everywhere LOL

6 Likes

@abuahadsiam অনেক অনেক ধন্যবাদ। খুব ভাল লাগলো আপনার লেখা পড়ে।

2 Likes

@ShafiulB @আপনার কথামতো কাজ করার ফল এটা।

আপনি কদু দিলেন, ভবিষ্যতে আপনাকে মধু দিবো। :yum:

1 Like

@user_not_found মাত্র শুরু করেছি। ভবিষ্যতে যেনো ভালো কিছু করতে পারি দোয়া রাখবেন। সাভার তো আমাদের সিংগাইর থেকে অনেক কাছে, মাঝে মাঝে যাই সাভার। সিংগাইর আসলে দেখা হবে

Happy Guiding

1 Like

@OmarBD ধন্যবাদ :hearts: ভাই। পাশে থাকার জন্য।

1 Like

@LmxSaiful @ধন্যবাদ ভাই। এই ধরনের জিনিস গুলো দেখতে অনেক ভালো লাগে। এ এক অন্য রকম ভালোলাগা। এগুলো আমাদের দেশের বৈচিত্র্য কে তুলে ধরে।

@Nyainurjanah @Thank you very much.I a new local guide. Just got started with Local Guiding. This kind of It looks so nice to see things. And they highlight the natural beauty of our country

@Faysal678 @আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার লেখাগুলো পড়ার জন্য

Nice post @abuahadsiam

very old photo